Ritesh Beghi
২৯ মে ২০২৬, ১:৪১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

কুরবানির চামড়া পাচার হওয়ার সম্ভাবনা নেই: বাণিজ্যমন্ত্রী

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, এবারের কুরবানির পশুর চামড়া পাচার হওয়ার কোনো সম্ভাবনা নেই। তিনি জানান, চামড়া যেখানে জড়ো করা হয়, সেখানে সার্বক্ষণিক তদারকি করা হচ্ছে।

ঈদের দিন বৃহস্পতিবার (২৮ মে) সন্ধ্যায় সাভারের আমিনবাজার এলাকায় কাঁচা চামড়া ক্রয়-বিক্রয় কার্যক্রম পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন।

বাণিজ্যমন্ত্রী বলেন, অন্যান্য যেকোনো বছরের তুলনায় এবার বেশি সংখ্যক চামড়া সংরক্ষণ করা যাবে এবং তা ট্যানারিতে পৌঁছাবে। ভবিষ্যতে এটিকে একটি স্থায়ী অবকাঠামোয় রূপ দেওয়ার পরিকল্পনা করা হচ্ছে।

তিনি জানান, কাঁচা চামড়া অর্থাৎ ‘ওয়েট ব্লু’ চামড়া সরাসরি রপ্তানি করা যায় না। ওয়েট ব্লু চামড়া রপ্তানি করে যে অর্থ পাওয়া যায়, তার চেয়ে চামড়া দিয়ে জুতা, বেল্ট বা অন্যান্য পণ্য উৎপাদন করে বিদেশে রপ্তানি করলে বেশি মূল্য সংযোজন হয়।  এর মাধ্যমে অধিক বৈদেশিক মুদ্রা অর্জন ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে।  সে কারণে চামড়া দিয়ে প্রস্তুত পণ্য রপ্তানিতে গুরুত্ব দেওয়া হচ্ছে। পাশাপাশি আগামী দিনে দেশের সব কুরবানির চামড়া সংরক্ষণের উদ্যোগ নেওয়া হবে।

শুক্রবার (২৯ মে) সরেজমিনে দেখা যায়, সাভারের বিসিক চামড়া শিল্পনগরীর ট্যানারি কারখানাগুলোতে রেকর্ডসংখ্যক পশুর কাঁচা চামড়া প্রবেশ করেছে।  সকাল পর্যন্ত রাজধানীর বিভিন্ন স্থান ও আশপাশের এলাকা থেকে চামড়াবোঝাই ট্রাক একের পর এক শিল্পনগরীতে প্রবেশ করতে দেখা যায়। ঈদের দিনেই সংগ্রহের লক্ষ্যমাত্রা অনুযায়ী বিপুল পরিমাণ চামড়া ঢুকেছে বিসিক চামড়া শিল্পনগরীতে।

শিল্পনগরীর নির্বাহী প্রকৌশলী মো. মেহরাজুল মাঈয়ান জানান, শুক্রবার সকাল ১১টা পর্যন্ত এক হাজার ৫১৯টি ট্রাকে করে চার লাখ ৯১ হাজার ৯৫০টি চামড়া এসেছে।  এর মধ্যে গরু ও মহিষের চামড়া রয়েছে চার লাখ ৭৫ হাজার ৮৫৯টি এবং অবশিষ্ট ১৬ হাজার ৯০টি ছাগল ও ভেড়ার চামড়া।

তিনি বলেন, রক্তযুক্ত চামড়া আসা প্রায় শেষ। এখন যেসব চামড়া আসবে, সেগুলো লবণযুক্ত চামড়া। লক্ষ্যমাত্রার চেয়ে চামড়া সংগ্রহ অনেক বেশি হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

১৯ বছর আগে নিজ হাতে গোসল করানো সেই শিশুই এবার মেসির প্রতিপক্ষ

মিয়ানমার উপকূলে নৌকাডুবি, পাঁচ শতাধিক মৃত্যুর শঙ্কা

হরমুজে মার্কিন হস্তক্ষেপ ‘নিষ্ক্রিয়’ করে দেওয়া হবে: ইরানের সেনাবাহিনী

বিশ্বকাপের ফাইনাল কবে-কোথায়-কখন

দাবানলের ধোঁয়ায় ঢেকেছে নিউজার্সির আকাশ, বিশ্বকাপের ফাইনাল নিয়ে উদ্বেগ

ফিফার বাড়তি সুবিধা পাওয়া নিয়ে যা বললেন মেসি

বিশ্বকাপ থেকে বিদায়ের পর ফ্রান্সে উত্তেজনা, গ্রেফতার কমপক্ষে ১৬০

ইংল্যান্ড ম্যাচের সেই স্মৃতি নিয়ে এবার ডাগআউটে আর্জেন্টিনার কোচরা

এইচএসসি পরীক্ষার্থীদের সুখবর দিলেন শিক্ষামন্ত্রী

‘মাঠে নামলেই কোনো বন্ধু নেই’— দিবু মার্তিনেজকে নিয়ে ইংলিশ ডিফেন্ডার

১০

শিক্ষার্থীদের প্রতিবছর একটি করে গাছ লাগানোর আহ্বান প্রধানমন্ত্রীর

১১

কাতারের সাবেক আমিরের মৃত্যুতে রাষ্ট্রীয় শোক আজ, জাতীয় পতাকা অর্ধনমিত রাখার নির্দেশ

১২

ইরানে নতুন হামলার পর ট্রাম্পের হুঁশিয়ারি, পরের লক্ষ্য বিদ্যুৎকেন্দ্র ও সেতু

১৩

ফাইনালে আর্জেন্টিনা না ইংল্যান্ডকে চান, জানালেন স্পেন কোচ

১৪

কোন ভুলে হেরেছে ফ্রান্স, জানালেন এমবাপ্পে

১৫

মার্কিন হামলায় কেঁপে উঠল ইরানের মাহশহর ও আবাদান

১৬

জুনে সড়ক দুর্ঘটনায় নিহত ৪৬৩, আহত ১৩২৩

১৭

ভুল প্রশ্ন ও এইচএসসি পরীক্ষা না পেছানোর ব্যাখ্যা দিলেন শিক্ষামন্ত্রী

১৮

সেমিফাইনাল মহারণের আগে চার দলের তারকাদের ‘আত্মবিশ্বাসী বার্তা’

১৯

ঢাকার জলাবদ্ধতার জন্য রাজউককে দায়ী করলেন দুদকের সাবেক মহাপরিচালক

২০