Publisher
১৩ ডিসেম্বর ২০২১, ৯:১৬ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

কোলকাতায় শারদ সুন্দরী প্রতিযোগিতায় প্রধান অতিথি নির্মাতা জীবন শাহাদাৎ

মান্না দে এর সেই কফি হাউজ প্রাঙ্গণে বই-চিত্র সভাঘরে অনুষ্ঠিত হয়ে গেলো “তিলোত্তমায় সেরা শারদ সুন্দরী প্রতিযোগিতা” এর ফলাফল ঘোষণা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান। টালিউড ও সাউথ ইন্ডিয়ান সিনেমায় আর্টিস্ট কাস্টিং এজেন্সি খান ব্রাদার্স ক্রিয়েশনের তত্বাবধানে দুর্গাপূজায় কোলকাতায় আয়োজন করা হয়েছিলো “তিলোত্তমা সেরা শারদ সুন্দরী প্রতিযোগিতা” সামাজিক যোগাযোগমাধ্যমে সর্বাধিক ভিউ বিবেচনায় বিজয়ী নির্বাচিত হয়। টালিউড ও সাউথ ইন্ডিয়ান সিনেমায় অভিনয় করা শিল্পী ‘অর্পিতা বসাক’ প্রথম স্থান অধিকার অর্জন করেন। এছাড়া দ্বিতীয় স্থান অর্জন করেন মডেল পায়েল দেবনাথ, আর যৌথভাবে তৃতীয় স্থান অর্জন করেন শিশু শিল্পী মধুস্মিতা ভট্রাচার্য ও আত্রেয়ী পাল। অনুষ্ঠানের শুরুতে নির্মাতা জীবন শাহাদাৎ কে ব্যাজ ও উত্তরীয় পড়িয়ে বরণ করে প্রধান অতিথি হিসাবে আসন গ্রহণ করার অনুরোধ করেন খান ব্রাদার্স ক্রিয়েশনের স্বত্বাধিকারী জনাব এহসান খাঁন। স্বাগত বক্তব্যে নির্মাতা জীবন শাহাদাৎ প্রথমে বাংলাদেশের সুবর্ণ জয়ন্তী উপলক্ষ্যে ভারতীয় জনগণকে শুভেচ্ছা জানাবার পাশাপাশি মহান মুক্তিযুদ্ধে ভারত সরকার ও ভারতীয় জনগণের সহযোগিতা সহ দু-দেশের সম্প্রীতি ও বন্ধুত্বের মেলবন্ধনের সম্পর্কের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। এরপর বিজয়ীদের হাতে পুরষ্কার ও সার্টিফিকেট তুলে দেয়ার পাশাপাশি সাংস্কৃতিক মেলবন্ধন মজবুত করার লক্ষ্যে একসাথে কাজ করার আহবান ও অংগীকার করেন। তিনি বলেনঃ “সাংস্কৃতিক মেলবন্ধন ও আদান-প্রদান আমাদের দু-দেশের বন্ধুত্ব আরও মজবুত করতে অন্যতম ও গুরুত্বপূর্ণ তাৎপর্য বহন অনস্বীকার্য”। খান ব্রাদার্স ক্রিয়েশনের তত্বাবধানে আয়োজিত “তিলোত্তমায় সেরা শারদ সুন্দরী প্রতিযোগিতা” এর পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশের লেখক প্রশান্ত ভৌমিক, অভিনেত্রী ও মডেল শ্রেয়সী চক্রবর্তী, দীপিকা মজুমদার, টালিউড খল অভিনেতা রাজু মোল্লা, মেকআপ আর্টিস্ট অনামিকা ভট্রাচার্য (মুম্বাই, সাউথ ইন্ডিয়া, কোলকাতা)। পুরষ্কার বিতরণী অনুষ্ঠানটি স্পন্সর করে বাংলাদেশের প্রতিষ্ঠান HelloBookMan, আর পুরো ইভেন্ট প্রযোজনা করে “মেঘবালিকা ক্রিয়েশন”।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আসামে এএন-৩২ বিমান বিধ্বস্ত, নিহত ৫ সদস্যের পরিচয় প্রকাশ

হাম ও উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

নারীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, যুবদল নেতাসহ গ্রেফতার ২

নেইমার কি ব্রাজিলের প্রথম ম্যাচে খেলবেন? জানালেন কোচ

‘আপনি আমার খেলা দেখেছেন?’ সাংবাদিককে বললেন রোনালদো

দেশে ফিরেছেন ৫৪৩২৩ হাজি, ৫০ জনের মৃত্যু

ইরানের জব্দ করা ২৪ বিলিয়ন ডলার ছাড়তে রাজি ট্রাম্প

‘ডিবি পরিচয়ে’ মারধরের শিকার জাতীয় দলের ক্রিকেটার নাঈম হাসান

কক্সবাজারে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

ব্রাজিল-আর্জেন্টিনাকে হারিয়ে ইতিহাস গড়া প্যারাগুয়ের এই হাল যে কারণে

১০

বিশ্বকাপে নামার আগে আর্জেন্টিনা শিবিরে দুঃসংবাদ

১১

চলে গেলেন বিশ্বকাপজয়ী ব্রাজিলিয়ান ফুটবলার

১২

১০ জেলায় ঝড়ের আভাস, নদীবন্দরেও সতর্কবার্তা

১৩

যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তির খবর ভিত্তিহীন: ইরান

১৪

৩২ বছরের পুরোনো রেকর্ড ভেঙে গেল ২০২৬ বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে

১৫

ট্রাম্পের ঘোষণার পর বিশ্ববাজারে কমল তেলের দাম

১৬

টিকিটের চওড়া দাম, ছোট স্টেডিয়ামেও গ্যালারি ভরাতে পারছে না ফিফা

১৭

শর্ত না মানলে ২৪ ঘণ্টার মধ্যে আবারও হামলা

১৮

আদ-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল

১৯

নতুন বাজেটে কনটেন্ট ক্রিয়েটর ও ফ্রিল্যান্সারদের জন্য বড় সুখবর

২০