Publisher
১৫ মে ২০২১, ১১:৫৩ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

চলমান বিধি-নিষেধ আরো এক সপ্তাহ বাড়াছে সরকার

নিজস্ব প্রতিবেদক: কভিড ১৯ সংক্রমণ রোধে চলমান বিধি-নিষেধ আরো এক সপ্তাহ বাড়ানোর চিন্তা করছে সরকার। আগামীকাল রবিবার এ বিষয়ে সিদ্ধান্ত নিয়ে প্রজ্ঞাপন প্রকাশ করা হবে বলে জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন।

শনিবার গণমাধ্যমকে জানান, পরিস্থিতির বিবেচনায় ও ভারতের অবস্থা দেখে বাড়তি সতর্কতার অংশ হিসেবে এই বিধি-নিষেধ বাড়ানো হচ্ছে।

জনপ্রশাসন প্রতিমন্ত্রী বলেন, এখন যেমনভাবে বিধি-নিষেধ চলছে, তেমন করে আরো এক সপ্তাহ বাড়ানোর চিন্তাভাবনা করা হচ্ছে। কাল এ বিষয়ে আলোচনা করে সিদ্ধান্ত এবং প্রজ্ঞাপন জারি হতে পারে।

করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে চলমান বিধি-নিষেধ আগামীকাল রবিবার শেষ হওয়ার কথা।

জনপ্রশাসন প্রতিমন্ত্রী জানান, এই বিধি-নিষেধের মধ্যে গণপরিবহন চলাচল বন্ধ থাকবে। দোকানপাট শপিংমল রাত ৮টা পর্যন্ত খোলা থাকবে।

গত এপ্রিলের শুরুতে দেশের করোনার দ্বিতীয় ঢেউয়ে সংক্রমণ বেড়ে যায়। সংক্রমণ রোধে গত ৫ থেকে ১১ এপ্রিল পর্যন্ত সীমিত বিধি-নিষেধ দেওয়া হয়। কিন্তু মানুষের উদাসীনতার কারণে পরবর্তী সময়ে ১৪ এপ্রিল থেকে শুরু হয় এক সপ্তাহের কঠোর বিধি-নিষেধ।

মেয়াদ শেষ হয় ২১ এপ্রিল মধ্যরাতে। তবে করোনা সংক্রমণ পরিস্থিতির উন্নতি না হওয়ায় লকডাউনের মেয়াদ আগামী ২৮ এপ্রিল মধ্যরাত পর্যন্ত বাড়ানো হয়। পরে সেটি দুই দফা বাড়িয়ে ১৬ মে পর্যন্ত করা হয়। এবার আরেক দফা বাড়ছে লকডাউন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অস্ত্র হস্তান্তরসহ শান্তি পরিকল্পনার পরের ধাপে যেতে প্রস্তুত হামাস

সোমবার এসএসসি-সমমানের ফল, জানা যাবে যেভাবে

হাসিনা ইস্যুতে বাংলাদেশ-ভারত সম্পর্কে টানাপোড়েন কি বাড়ছে?

‘মক্কা চুক্তি’ ইরানের বিরুদ্ধে নয়, জানাল তুরস্ক

কক্সবাজারে যেসব কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী

সালমান শাহ হত্যা মামলার রাজসাক্ষীর বক্তব্যের পালটা জবাব দিলেন শাবনূর

পেশা নিয়ে অপপ্রচার, আওয়ামী কর্মীদের উদ্দেশ্যে যে বার্তা দিলেন তাসনিম জারা

গাজায় ধ্বংসস্তূপ থেকে ১৯ লাশ উদ্ধার, বেশিরভাগ নারী-শিশু

ব্রাজিলে হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে নিহত ৪

মানবসেবার জন্য রোটারির সম্মানজনক পদক পেলেন ডা. হাবিবুল্লাহ তালুকদার রাসকিন

১০

হাসিনার নির্দেশে গুম করা হয়েছিল সালাহউদ্দিন আহমদকে

১১

সময়মতো না আসায় ফ্লাইট মিস, দৌড়ে গিয়ে প্লেন থামাতে গেলেন দুই নারী (ভিডিও)

১২

আলিয়ঁস ফ্রঁসেজে আসছে ‘নেচার ব্লিডস্’

১৩

এসএসসি পরীক্ষার ফল প্রকাশ সোমবার সকাল ১০টায়, যেভাবে জানা যাবে

১৪

শিক্ষা, স্বাস্থ্য ও জ্বালানি খাতকে স্বনির্ভর করার পরিকল্পনা নেওয়া হয়েছে

১৫

গ্যাস-বিদ্যুৎ সংকটে শিল্পকারখানা, ঋণের সুদ মওকুফ চায় চট্টগ্রাম চেম্বার

১৬

ভারত-চীনের ওপর ১০০ শতাংশ শুল্ক আরোপের বিল পাস যুক্তরাষ্ট্রের সিনেটে

১৭

২০৩০ বিশ্বকাপে ব্রাজিলের ভাগ্য বদলে দিতে পারেন এই ১০ তরুণ

১৮

মুক্তিযুদ্ধ কোনো রাজনৈতিক দলের যুদ্ধ ছিল না: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি

১৯

ইরান যুদ্ধ থেকে বের হওয়ার পথ খুঁজছেন ট্রাম্পের শীর্ষ জেনারেল, সীমিত হয়ে পড়েছে সামরিক বিকল্প

২০