Ritesh Beghi
২১ জানুয়ারী ২০২৬, ২:২৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

জামায়াতের সঙ্গে কোনো সন্ত্রাসী আচরণ করা হলে দাঁতভাঙা জবাব দেওয়া হবে

একটি দল পরিকল্পিতভাবে মব তৈরি করে নির্বাচনী পরিস্থিতি ঘোলাটে করার চেষ্টা করছে বলে জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মো. মোবারক হোসাইন। তিনি বলেন, আগামীতে যদি জামায়াতের দিকে দৃষ্টি দেওয়া হয় বা কোনো সন্ত্রাসী আচরণ করা হয়, তাহলে শুধু প্রতিবাদ সমাবেশ নয়, দাঁতভাঙা জবাব দেওয়া হবে।

জামায়াত নেতাকর্মীদের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে বুধবার (২১ জানুয়ারি) সকালে রাজধানীর মিরপুরে এক বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

মিছিলটি মিরপুর ৬০ ফিট বারেক মোল্লা থেকে শুরু হয়ে আমতলায় গিয়ে সমাবেশের মাধ্যমে শেষ হয়। বিক্ষোভ মিছিলোত্তর সমাবেশে একথা বলেন মোবারক হোসাইন। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগর নায়েবে আমির আব্দুর রহমান মূসা, কেন্দ্রীয় শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহ-সভাপতি লস্কর মোহাম্মদ তসলিম এবং শ্রমিক কল্যাণ ফেডারেশনের ঢাকা মহানগর উত্তর সভাপতি মো. মুহিবুল্লাহ। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মিরপুর পূর্ব থানার আমির শাহ আলম তুহিন, কাফরুল পশ্চিম থানার আমির অধ্যাপক মতিন খান, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় অর্থ সম্পাদক আনিসুর রহমান, মহানগর পশ্চিম সেক্রেটারি মুহিবুল্লাহ হুসাইনসহ স্থানীয় নেতারা।

বিক্ষোভ সমাবেশে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মোবারক হোসাইন বলেন, আমরা শান্তিপূর্ণ নির্বাচন চাই, আমরা কোনো বিশৃঙ্খলা চাই না। নির্বাচনী আচরণবিধি দেখার দায়িত্ব নির্বাচন কমিশনের। কিন্তু একটি দল আচরণবিধি মনিটরিংয়ের নামে সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করছেন। পরিকল্পিতভাবে মব তৈরি করে নির্বাচনী পরিস্থিতি ঘোলাটে করার চেষ্টা করছে।

তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, তারা যদি আমাদের সঙ্গে বিশৃঙ্খলা করতে আসে, আমরা ছাড় দেব না। দেশের মানুষ আগামীতে জামায়াতকে ক্ষমতায় দেখতে চায়।

তিনি বলেন, জামায়াত সব প্রস্তুতি নিয়েই আগামীতে সব সন্ত্রাসীদের মোকাবিলা করবে ইনশাআল্লাহ। এখানে কোনো সন্ত্রাসীদের বরদাস্ত করা হবে না। আগামীতে যদি জামায়াতের দিকে দৃষ্টি দেওয়া হয় বা কোনো সন্ত্রাসী আচরণ করা হয়, তাহলে শুধু প্রতিবাদ সমাবেশ নয়, দাঁতভাঙা জবাব দেওয়া হবে।

বিক্ষোভ সমাবেশ থেকে অবিলম্বে হামলাকারীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয় এবং শান্তিপূর্ণ নির্বাচনী পরিবেশ নিশ্চিত করার আহ্বান জানানো হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

১৯ বছর আগে নিজ হাতে গোসল করানো সেই শিশুই এবার মেসির প্রতিপক্ষ

মিয়ানমার উপকূলে নৌকাডুবি, পাঁচ শতাধিক মৃত্যুর শঙ্কা

হরমুজে মার্কিন হস্তক্ষেপ ‘নিষ্ক্রিয়’ করে দেওয়া হবে: ইরানের সেনাবাহিনী

বিশ্বকাপের ফাইনাল কবে-কোথায়-কখন

দাবানলের ধোঁয়ায় ঢেকেছে নিউজার্সির আকাশ, বিশ্বকাপের ফাইনাল নিয়ে উদ্বেগ

ফিফার বাড়তি সুবিধা পাওয়া নিয়ে যা বললেন মেসি

বিশ্বকাপ থেকে বিদায়ের পর ফ্রান্সে উত্তেজনা, গ্রেফতার কমপক্ষে ১৬০

ইংল্যান্ড ম্যাচের সেই স্মৃতি নিয়ে এবার ডাগআউটে আর্জেন্টিনার কোচরা

এইচএসসি পরীক্ষার্থীদের সুখবর দিলেন শিক্ষামন্ত্রী

‘মাঠে নামলেই কোনো বন্ধু নেই’— দিবু মার্তিনেজকে নিয়ে ইংলিশ ডিফেন্ডার

১০

শিক্ষার্থীদের প্রতিবছর একটি করে গাছ লাগানোর আহ্বান প্রধানমন্ত্রীর

১১

কাতারের সাবেক আমিরের মৃত্যুতে রাষ্ট্রীয় শোক আজ, জাতীয় পতাকা অর্ধনমিত রাখার নির্দেশ

১২

ইরানে নতুন হামলার পর ট্রাম্পের হুঁশিয়ারি, পরের লক্ষ্য বিদ্যুৎকেন্দ্র ও সেতু

১৩

ফাইনালে আর্জেন্টিনা না ইংল্যান্ডকে চান, জানালেন স্পেন কোচ

১৪

কোন ভুলে হেরেছে ফ্রান্স, জানালেন এমবাপ্পে

১৫

মার্কিন হামলায় কেঁপে উঠল ইরানের মাহশহর ও আবাদান

১৬

জুনে সড়ক দুর্ঘটনায় নিহত ৪৬৩, আহত ১৩২৩

১৭

ভুল প্রশ্ন ও এইচএসসি পরীক্ষা না পেছানোর ব্যাখ্যা দিলেন শিক্ষামন্ত্রী

১৮

সেমিফাইনাল মহারণের আগে চার দলের তারকাদের ‘আত্মবিশ্বাসী বার্তা’

১৯

ঢাকার জলাবদ্ধতার জন্য রাজউককে দায়ী করলেন দুদকের সাবেক মহাপরিচালক

২০