Ritesh Beghi
১ জুলাই ২০২৬, ১২:২৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

টানা বৃষ্টিতে ঘানা ও আইভরি কোস্টে ৩০ জনের মৃত্যু

টানা কয়েক দিনের ভারি বর্ষণে সৃষ্ট ভয়াবহ বন্যা ও ভূমিধসে পশ্চিম আফ্রিকার দুই দেশ ঘানা ও আইভরি কোস্টে অন্তত ৩০ জনের মৃত্যু হয়েছে। দুর্যোগে শত শত মানুষকে উদ্ধার করা হয়েছে, তবে এখনো অনেকেই নিখোঁজ থাকায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

ঘানার জাতীয় ফায়ার সার্ভিসের মুখপাত্র অ্যালেক্স কিং নার্টে বলেছেন, সোমবার শুরু হওয়া ভারি বৃষ্টির পর মঙ্গলবার পর্যন্ত রাজধানী আক্রায় অন্তত ১২ জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।

স্থানীয় গণমাধ্যমকে তিনি বলেন, বেশ কয়েকজন এখনো নিখোঁজ রয়েছেন। ফলে প্রাণহানির সংখ্যা আরও বাড়তে পারে।

টানা বর্ষণে আক্রার বহু বাড়িঘর, সড়ক ও নিচু এলাকা পানিতে তলিয়ে যায়। উদ্ধারকর্মীরা রাতভর অভিযান চালিয়ে আটকে পড়া মানুষদের নিরাপদ স্থানে সরিয়ে নেন। গ্রেটার আক্রা অঞ্চলের ফায়ার সার্ভিসের কমান্ডার রশিদ কওয়ামে নিসাউ জানান, মঙ্গলবার পর্যন্ত ৪০০ জনের বেশি মানুষকে উদ্ধার করা হয়েছে। পাশাপাশি বাড়িঘর থেকে পানি অপসারণ এবং দুর্গতদের সহায়তায় কাজ করছে উদ্ধারকারী দল।

ঘানার জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা জানিয়েছে, সোমবার সকাল থেকেই বাসিন্দারা ঘরে পানি ঢুকে পড়ার খবর দিয়ে জরুরি সহায়তা চাইতে শুরু করেন। সংস্থার উপপরিচালক মারিয়াম ডংয়েলা মিল্লাহ বলেন, পুরো এলাকা পানিতে ডুবে গেছে এবং পরিস্থিতি অত্যন্ত উদ্বেগজনক।

অন্যদিকে, আইভরি কোস্টে শনিবার থেকে শুরু হওয়া ভারি বৃষ্টিতেও প্রাণহানির ঘটনা ঘটেছে। দেশটির সরকার এখনো আনুষ্ঠানিকভাবে নিহতের সংখ্যা প্রকাশ না করলেও, দমকল বাহিনী ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ঘনিষ্ঠ একটি সূত্র জানিয়েছে, সেখানে প্রায় ২০ জনের মৃত্যু হয়েছে।

ঘানার স্বরাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ মুনতাকা মোবারক স্বীকার করেছেন, দুর্যোগ মোকাবিলায় সরকারের প্রস্তুতি আরও ভালো হতে পারত। এদিকে প্রেসিডেন্ট জন মাহামা জানিয়েছেন, প্রাথমিক তথ্য অনুযায়ী আক্রায় প্রায় ১৪০ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে, যা গত বছরের সর্বোচ্চ একদিনের বৃষ্টিপাতের তুলনায় প্রায় আড়াই গুণ বেশি।

তিনি বলেন, জলবায়ু পরিবর্তনের কারণে চরম আবহাওয়া নিয়ন্ত্রণ করা সম্ভব নয়। তবে জলপ্রবাহে বাধা সৃষ্টি করা অবৈধ স্থাপনার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। একই সঙ্গে ঘানার আবহাওয়া অধিদপ্তর চলতি সপ্তাহে আরও ভারি বৃষ্টির আশঙ্কা থাকায় রাজধানীর বাসিন্দাদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছে।

সূত্র: আলজাজিরা

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিদ্ধিরগঞ্জে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পলাতক

গ্রেফতারি পরোয়ানা উপেক্ষা করে ওয়াশিংটনের পথে নেতানিয়াহু

দেশে ফের বাড়ল স্বর্ণের দাম

হাসিনা-আজিজ-বেনজীরসহ আসামির তালিকায় ‘হেভিওয়েট’ ৪১ জন

আদালতে রাষ্ট্রপতির বিরুদ্ধে মামলা করা যায় না : স্বরাষ্ট্রমন্ত্রী

ইয়ামিন হত্যা : সাবেক এমপি সাইফুলসহ ১৯ জনের বিরুদ্ধে অভিযোগ দাখিল

স্যাডি সিঙ্কের চরিত্র নিয়ে কৌতূহল

শিক্ষামন্ত্রীর পদত্যাগের পর কেন কান ধরে উঠবস করলেন সোনাক্ষী?

‘সেনাসদর নির্বাচনি পর্ষদ-২০২৬’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

ইনফান্তিনোকে এবার জাতিসংঘ মহাসচিব বানাতে চান ট্রাম্প

১০

সাভারে কেমিক্যাল কারখানায় আগুন, ফায়ার ফাইটারসহ আহত ৫

১১

ইরানে হামলা বন্ধ করেছে যুক্তরাষ্ট্র

১২

আর্জেন্টাইন খেলোয়াড়দের এমন আচরণ সত্যিই অগ্রহণযোগ্য, অথচ ম্যাচের আগে তাদের প্রশংসা করেছিলাম

১৩

প্রথমবারের মতো ইরানে হামলা চালিয়েছে বাহরাইন ও কুয়েত

১৪

সেপ্টেম্বরের অধিবেশনে নতুন রাষ্ট্রপতি, বিশেষ অধিবেশন নয় : আইনমন্ত্রী

১৫

হাইটেক পার্ক আধুনিকায়ন, বায়োটেক পার্ক নির্মাণের পরিকল্পনা রয়েছে

১৬

ভারতের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ

১৭

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক এগিয়ে নেওয়ার প্রত্যাশা ভারতের

১৮

সত্যিই কি শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়েছেন শাহরুখ?

১৯

পদত্যাগের পরও সাহাবুদ্দিন যেসব সুযোগ-সুবিধা পাবেন

২০