Ritesh Beghi
২১ এপ্রিল ২০২৬, ১০:২৯ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

ট্রাম্পকে ‘মুখ সামলে কথা বলতে’ বলল পাকিস্তান

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে মধ্যস্থতাকারী হিসেবে পাকিস্তান এখন সক্রিয় ভূমিকা রাখছে। ওয়াশিংটন পোস্টের খবর অনুযায়ী, পাকিস্তানের একজন কর্মকর্তা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে বার্তা দিয়েছেন। সেই বার্তায় তাকে প্রকাশ্যে কড়া ভাষা ব্যবহার না করার পরামর্শ দেওয়া হয়েছে।

এর মধ্যেই ইরানের পক্ষ থেকে ইতিবাচক সংকেত আসছে বলে জানা গেছে। রয়টার্স জানিয়েছে, পাকিস্তানের একজন কর্মকর্তা বলেছেন, ‘আমরা ইরানের কাছ থেকে একটি ইতিবাচক সংকেত পেয়েছি। পরিস্থিতি বদলাচ্ছে। আমরা আগামীকাল বা তার পরের দিন ইরানের প্রতিনিধিদের যোগ দেওয়ার বিষয়ে চেষ্টা করছি।’

তিনি আরও বলেছেন, ‘যুদ্ধবিরতির সময়সীমা ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে আমরা তেহরান ও ওয়াশিংটনের সঙ্গে সক্রিয়ভাবে যোগাযোগ রাখছি।’

আর এমন পরিস্থিতিতে ট্রাম্পের কোনো কঠোর বার্তা হিতে বিপরীত হতে পারে। যার ফলে পাকিস্তান সাবধান করে দিয়েছে মার্কিন প্রেসিডেন্টকে, নিউইয়র্ক টাইমসের বরাত দিয়ে জানাচ্ছে মিডল ইস্ট আই।

দুই পক্ষের মধ্যে চলমান যুদ্ধবিরতির মেয়াদ শেষ হওয়ার আগেই দ্বিতীয় দফা আলোচনা শুরু করার জন্য পাকিস্তান মরিয়া হয়ে কাজ করছে। ইসলামাবাদের এই কূটনৈতিক তৎপরতাকে এই মুহূর্তে অঞ্চলের অন্যতম গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

১৯ বছর আগে নিজ হাতে গোসল করানো সেই শিশুই এবার মেসির প্রতিপক্ষ

মিয়ানমার উপকূলে নৌকাডুবি, পাঁচ শতাধিক মৃত্যুর শঙ্কা

হরমুজে মার্কিন হস্তক্ষেপ ‘নিষ্ক্রিয়’ করে দেওয়া হবে: ইরানের সেনাবাহিনী

বিশ্বকাপের ফাইনাল কবে-কোথায়-কখন

দাবানলের ধোঁয়ায় ঢেকেছে নিউজার্সির আকাশ, বিশ্বকাপের ফাইনাল নিয়ে উদ্বেগ

ফিফার বাড়তি সুবিধা পাওয়া নিয়ে যা বললেন মেসি

বিশ্বকাপ থেকে বিদায়ের পর ফ্রান্সে উত্তেজনা, গ্রেফতার কমপক্ষে ১৬০

ইংল্যান্ড ম্যাচের সেই স্মৃতি নিয়ে এবার ডাগআউটে আর্জেন্টিনার কোচরা

এইচএসসি পরীক্ষার্থীদের সুখবর দিলেন শিক্ষামন্ত্রী

‘মাঠে নামলেই কোনো বন্ধু নেই’— দিবু মার্তিনেজকে নিয়ে ইংলিশ ডিফেন্ডার

১০

শিক্ষার্থীদের প্রতিবছর একটি করে গাছ লাগানোর আহ্বান প্রধানমন্ত্রীর

১১

কাতারের সাবেক আমিরের মৃত্যুতে রাষ্ট্রীয় শোক আজ, জাতীয় পতাকা অর্ধনমিত রাখার নির্দেশ

১২

ইরানে নতুন হামলার পর ট্রাম্পের হুঁশিয়ারি, পরের লক্ষ্য বিদ্যুৎকেন্দ্র ও সেতু

১৩

ফাইনালে আর্জেন্টিনা না ইংল্যান্ডকে চান, জানালেন স্পেন কোচ

১৪

কোন ভুলে হেরেছে ফ্রান্স, জানালেন এমবাপ্পে

১৫

মার্কিন হামলায় কেঁপে উঠল ইরানের মাহশহর ও আবাদান

১৬

জুনে সড়ক দুর্ঘটনায় নিহত ৪৬৩, আহত ১৩২৩

১৭

ভুল প্রশ্ন ও এইচএসসি পরীক্ষা না পেছানোর ব্যাখ্যা দিলেন শিক্ষামন্ত্রী

১৮

সেমিফাইনাল মহারণের আগে চার দলের তারকাদের ‘আত্মবিশ্বাসী বার্তা’

১৯

ঢাকার জলাবদ্ধতার জন্য রাজউককে দায়ী করলেন দুদকের সাবেক মহাপরিচালক

২০