Publisher
৭ সেপ্টেম্বর ২০২৫, ১১:০২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

তারেক রহমান যেদিন ফিরবেন সেদিন বিএনপির অর্ধেক প্রচারণা হয়ে যাবে : সালাহউদ্দিন আহমদ

অনলাইন ডেস্ক : বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে আসার মধ্য দিয়েই নির্বাচন নিশ্চিত হবে। শিগগির তারেক রহমান দেশে ফিরবেন, সেদিন নির্বাচনের সবকিছু প্রতিষ্ঠা হবে। বলছি না নির্বাচন হয়ে যাবে। তবে বিএনপির নির্বাচনের কাজ অর্ধেক শেষ হয়ে যাবে। প্রচারণাতো নির্বাচনের মূল বিষয়, সেদিন বিএনপির অর্ধেক প্রচারণাও হয়ে যাবে।

তারেক রহমানের দেশে প্রত্যাবর্তনের দিনটি অবিস্মরণীয় ও ঐতিহাসিক হবে বলেও মন্তব্য করেন তিনি।

রোববার (৭ সেপ্টেম্বর) রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ইন্সটিটিউটে জাতীয়তাবাদী আয়কর আইনজীবী ফোরামের আলোচনা সভায় এ কথা বলেন তিনি।

দেশবিরোধীরা অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির চেষ্টা চালাচ্ছে মন্তব্য করে সালাউদ্দিন আহমদ বলেন, নির্বাচনের মধ্য দিয়ে দেশে স্থিতিশীলতা আসবে । নির্বাচনের মধ্য দিয়ে রাজনৈতিক সরকার প্রতিষ্ঠা করতে হবে। সংসদীয় সরকার প্রতিষ্ঠা করতে হবে যার মাধ্যমে জাতির আশা-আকাঙ্ক্ষা পূরণ হবে।

নির্বাচন বানচালের চেষ্টার অভিযোগ তুলে তিনি বলেন, ২০২৬-এর ফেব্রুয়ারিতে রমজানের এক সপ্তাহ আগে অথবা তারও আগে নির্বাচন হতে পারে। এ পথে যারা কাঁটা বেছানোর চেষ্টা করছে, বিভিন্ন রকমের বক্তব্য দিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছে, তাদের সবার প্রতি নসিহত- দেশ এখন নির্বাচনী আবহে আছে, সারাদেশে নির্বাচনী আমেজ তৈরি হয়েছে।

আওয়ামী লীগ প্রসঙ্গে সালাহউদ্দিন আহমদ বলেন, মুক্তিযুদ্ধ ও গণতন্ত্র হত্যার ইতিহাস শুধু আওয়ামী লীগের। আজকে দেখা গেলো, এক জায়গায় বলছে জয়, দৌড়াতে দৌড়াতে দেড়মাইল দূরে গিয়ে বলছে বাংলা। এই হলো (আওয়ামী লীগ) তাদের অবস্থা। তারা যেন আর দাঁড়াতে না পারে, সে রাজনীতি করবে আগামীর নেতৃত্ব।

এ সময় জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠক এবং বিভিন্ন বিষয়ে একমত হওয়ার বিষয়ে তিনি বলেন, জাতীয় ঐকমত্য কমিশন মেজর ইস্যুতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা না করে সিদ্ধান্ত দিলে, আগামী নির্বাচনে প্রতিবন্ধকতার সৃষ্টি হবে। যে বিষয়গুলোতে ঐকমত্যে পৌঁছানো হবে, সেগুলোর বাস্তাবায়ন সংসদের মাধ্যমে হবে বলেও জানান তিনি।

এছাড়া, জুলাই ঘোষণাপত্রে সবাই স্বাক্ষর করবে, ওয়েবসাইটে তা পাবলিশ হবে। প্রত্যেকটি রাজনৈতিক দল তাদের নির্বাচনী ইশতেহারেও জুলাই সনদের ঐকমত্যের বিষয়গুলোতে অঙ্গীকার করবে বলেও মনে করেন সালাহউদ্দিন আহমদ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইতালিতে একই পরিবারের ৩ বাংলাদেশিকে ছুরিকাঘাতে হত্যা, আহত ছেলে

মা-বোনসহ ঢাবি ছাত্রীকে কুপিয়ে হত্যা, ঘাতকের পরিচয় নিয়ে যা জানা গেল

বাংলাদেশকে ১১০ কোটি ডলার সহায়তা দিচ্ছে বিশ্বব্যাংক

‘কোনো কিছুই অসম্ভব নয়’ – আর্জেন্টিনাকে পেয়ে বলল কেপ ভার্দে

ফেসবুক স্ট্যাটাসে ক্ষমা চাইলেন, সন্ধ্যায় মিলল গাছে ঝুলন্ত মরদেহ

ইরানকে কঠোর হুঁশিয়ারি মার্কিন ভাইস প্রেসিডেন্টের

ইসরাইল-লেবানন চুক্তির ১৪ দফা প্রকাশ করল যুক্তরাষ্ট্র

ইরানের হৃদয় ভেঙে ইতিহাস গড়ে নকআউটে মিশর

দেশে স্বর্ণের দামে বড় লাফ

ইরান যুদ্ধের আগের অবস্থায় জ্বালানি তেলের দাম

১০

বাংলাদেশিদের জন্য ট্যুরিস্ট ভিসা চালুর ঘোষণা ভারতের

১১

মা-বোনসহ ঢাবি ছাত্রীকে কুপিয়ে হত্যা, গণপিটুনিতে ঘাতকের মৃত্যু

১২

২০৩০ বিশ্বকাপ নিয়ে কী ভাবছেন মেসি, জানালেন নিজেই

১৩

৩৬ বছর পর বিশ্বকাপে মুখোমুখি হতে যাচ্ছে ব্রাজিল-আর্জেন্টিনা!

১৪

নেইমারের প্রত্যাবর্তনে ভিনিসিয়ুস, ‘আমাদের আইডল ফিরে এসেছে’

১৫

আদালতের বারান্দায় বাদী-বিবাদীর মারামারি, ৪ জন কারাগারে

১৬

‘নতুন বন্ধু’ ভেনেজুয়েলাকে নিয়ে শঙ্কিত ট্রাম্প

১৭

ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পের যে বর্ণনা দিলেন স্থানীয় বাসিন্দারা

১৮

নকআউট পর্বে যাদের মুখোমুখি হতে পারে ব্রাজিল

১৯

চীনের সঙ্গে গভীর শিল্প অংশীদারত্ব গড়ে তুলতে চায় বাংলাদেশ: প্রধানমন্ত্রী

২০