Ritesh Beghi
৩ এপ্রিল ২০২৬, ১:৩৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

‘দাজ্জালের’ আগমনের ইঙ্গিত দিচ্ছে চলমান বৈশ্বিক সংকট

বিশ্বজুড়ে এখন রাজনৈতিক টানাপোড়েন, যুদ্ধ আর অর্থনৈতিক অনিশ্চয়তা চলছে। বিশেষ করে ইরান যুদ্ধ পুরোপুরি নতুন এক বাস্তবতার সামনে এনে দাঁড় করিয়েছে সবাইকে।

এই পরিস্থিতিতে একজন বিশিষ্ট ক্যাথলিক ধর্মযাজক সতর্ক করে বলেছেন, বর্তমান বিশ্বের অবস্থা ধর্মীয় গ্রন্থে বর্ণিত এক ভয়ানক ভবিষ্যদ্বাণীর সঙ্গে মিলে যাচ্ছে। ধর্মতত্ত্ববিদদের মতে, এই পরিস্থিতিই অ্যান্টিক্রাইস্ট বা মহাপ্রতারকের উত্থানের জন্য উপযুক্ত পরিবেশ তৈরি করে।
বন্ধের সুযোগ নিয়ে আল-আকসা মসজিদে পশু বলির পরিকল্পনা ইহুদি সেটেলারদের
অ্যান্টিক্রাইস্ট বা মহাপ্রতারকের ধারণা বিশ্বের তিনটি বড় ধর্মেই আছে। খ্রিস্টান ধর্মে বিশ্বাস করা হয়, অ্যান্টিক্রাইস্ট একজন শক্তিশালী প্রতারক হবে। সে যিশু খ্রিস্টের বিরোধিতা করবে এবং পৃথিবীর শেষ সময়ের আগে অনেক মানুষকে বিশ্বাস থেকে দূরে সরিয়ে দেবে।
ইসলামি ধর্মতত্ত্বে আল-মাসিহ আদ-দাজ্জালকে একজন শক্তিশালী প্রতারক হিসেবে বর্ণনা করা হয়েছে। সে শুরুতে মিথ্যাভাবে নিজেকে ঈসা (আ.) ও এরপর ঈশ্বর হওয়ার দাবি করবে, মানুষকে বিপথে নিয়ে যাবে এবং অনাচার ছড়িয়ে দেবে। শেষ পর্যন্ত ঈসা (আ.) তাকে পরাজিত করবেন।
ইহুদি ধর্মের কিছু ঐতিহ্যে আর্মিলাসের কথা আছে। সে একজন অত্যাচারী শত্রু হবে যে সত্যিকারের মসিহের বিরোধিতা করবে এবং বিশ্বাসীদের ওপর নির্যাতন চালাবে।

ফাদার চ্যাড রিপার্গার সম্প্রতি ‘শন রায়ান শো’-তে উপস্থিত হয়ে এই বিষয়ে বিস্তারিত বলেছেন। তিনি আগের গির্জা নেতাদের বর্ণনা করা পরিস্থিতির সঙ্গে বর্তমান বিশ্বের মিল তুলে ধরেন।
রিপার্গার বলেন, ‘এই মহাপ্রতারক এমন এক সময়ে আসবে যখন সমাজে নৈতিকতার ব্যাপক পতন ঘটবে। তার মতে, এই পতন কয়েক দশক ধরে চলছে।’
তিনি আরও বলেন, ‘অ্যান্টিক্রাইস্টকে পুরো বিশ্ব শাসন করতে হবে। কিন্তু সে এটা সরাসরি রাষ্ট্র পরিচালনার মাধ্যমে করবে না। বরং অর্থনীতি নিয়ন্ত্রণ করেই সে বিশ্বকে নিজের মুঠোয় রাখবে।’ তবে ফাদার রিপার্গার পরিষ্কার করে বলেছেন, ‘এই ভবিষ্যদ্বাণী এখনই পূরণ হচ্ছে না। কিন্তু বর্তমান সংকটগুলো এমন পরিস্থিতি তৈরি করছে, যা একদিন এই ভবিষ্যদ্বাণী পূরণের কারণ হতে পারে।’

সূত্র— জিওটিভি

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

১৯ বছর আগে নিজ হাতে গোসল করানো সেই শিশুই এবার মেসির প্রতিপক্ষ

মিয়ানমার উপকূলে নৌকাডুবি, পাঁচ শতাধিক মৃত্যুর শঙ্কা

হরমুজে মার্কিন হস্তক্ষেপ ‘নিষ্ক্রিয়’ করে দেওয়া হবে: ইরানের সেনাবাহিনী

বিশ্বকাপের ফাইনাল কবে-কোথায়-কখন

দাবানলের ধোঁয়ায় ঢেকেছে নিউজার্সির আকাশ, বিশ্বকাপের ফাইনাল নিয়ে উদ্বেগ

ফিফার বাড়তি সুবিধা পাওয়া নিয়ে যা বললেন মেসি

বিশ্বকাপ থেকে বিদায়ের পর ফ্রান্সে উত্তেজনা, গ্রেফতার কমপক্ষে ১৬০

ইংল্যান্ড ম্যাচের সেই স্মৃতি নিয়ে এবার ডাগআউটে আর্জেন্টিনার কোচরা

এইচএসসি পরীক্ষার্থীদের সুখবর দিলেন শিক্ষামন্ত্রী

‘মাঠে নামলেই কোনো বন্ধু নেই’— দিবু মার্তিনেজকে নিয়ে ইংলিশ ডিফেন্ডার

১০

শিক্ষার্থীদের প্রতিবছর একটি করে গাছ লাগানোর আহ্বান প্রধানমন্ত্রীর

১১

কাতারের সাবেক আমিরের মৃত্যুতে রাষ্ট্রীয় শোক আজ, জাতীয় পতাকা অর্ধনমিত রাখার নির্দেশ

১২

ইরানে নতুন হামলার পর ট্রাম্পের হুঁশিয়ারি, পরের লক্ষ্য বিদ্যুৎকেন্দ্র ও সেতু

১৩

ফাইনালে আর্জেন্টিনা না ইংল্যান্ডকে চান, জানালেন স্পেন কোচ

১৪

কোন ভুলে হেরেছে ফ্রান্স, জানালেন এমবাপ্পে

১৫

মার্কিন হামলায় কেঁপে উঠল ইরানের মাহশহর ও আবাদান

১৬

জুনে সড়ক দুর্ঘটনায় নিহত ৪৬৩, আহত ১৩২৩

১৭

ভুল প্রশ্ন ও এইচএসসি পরীক্ষা না পেছানোর ব্যাখ্যা দিলেন শিক্ষামন্ত্রী

১৮

সেমিফাইনাল মহারণের আগে চার দলের তারকাদের ‘আত্মবিশ্বাসী বার্তা’

১৯

ঢাকার জলাবদ্ধতার জন্য রাজউককে দায়ী করলেন দুদকের সাবেক মহাপরিচালক

২০