admim
১১ মে ২০২৫, ১০:৩৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

দাবদাহের হাঁসফাঁসে রাজধানীতে প্রশান্তির বৃষ্টি

অনলাইন ডেস্ক : কয়েক দিনের দাবদাহের পর স্বস্তি মিলেছে রাজধানীতে। আজ রবিবার (১১ মে) রাত ৮টা ২০ মিনিটে বৃষ্টি শুরু হলে নগরজীবনে কিছুটা প্রশান্তি আসে।

বৃষ্টির সঙ্গে বইছে শীতল বাতাস। রাত ৮টার দিকে মিরপুরে শুরু হয় গুঁড়ি গুঁড়ি বৃষ্টি।

এরপর সাড়ে ৮টার দিকে বাড়তে থাকে বৃষ্টির পরিমাণ। রাতে কারওয়ান বাজার, বাংলামোটরসহ বিভিন্ন এলাকায় ঠাণ্ডা বাতাস বয়ে যাচ্ছে।
মিরপুরের এক বাসিন্দা জানিয়েছেন, গরমে দম বন্ধ হয়ে যাওয়ার অবস্থা হয়েছে কয়েক দিন ধরে। ঘরেও থাকা যায় না।

ফ্যানের বাতাস থেকে মনে হচ্ছিল আগুন ঝরছে। এবার বৃষ্টিতে খুবই স্বস্তি লাগছে। আবহাওয়া খুব ঠাণ্ডা হয়েছে।
এর আগে রবিবার রাতে আবহাওয়া অধিদপ্তর পূর্বাভাস দিয়েছে, ঢাকা ও আশপাশের কয়েক জেলাসহ দেশের ৮টি জেলায় রাতের মধ্যে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি হতে পারে।

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে আবহাওয়া অধিদপ্তরের পেজে দেওয়া এক পোস্টে বলা হয়েছে, আজ রাত ৮টা ৫ মিনিট থেকে রাত ১২টার মধ্যে ঢাকা, মুন্সীগঞ্জ, গাজীপুর, মানিকগঞ্জ, কুড়িগ্রাম, গাইবান্ধা, রংপুর ও দিনাজপুর জেলার কিছু স্থানে ৪৫-৬০ কিলোমিটার বা তার অধিক গতিবেগে দমকা/ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি/বজ্রবৃষ্টি হতে পারে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৩০০ বিলিয়ন ডলারের তহবিল পাচ্ছে ইরান?

শক্তিশালী ভূমিকম্পে কাঁপল চীন

স্থানীয় সরকার নির্বাচন কবে থেকে শুরু, সংসদে জানালেন মির্জা ফখরুল

ইরানে কোনো অর্থ খরচ করবে না যুক্তরাষ্ট্র: ট্রাম্প

আর্জেন্টিনা-আলজেরিয়া লড়াই : নজর থাকবে যাদের ওপর

বেতনের দাবিতে তেজগাঁওয়ে পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ

রামিসা হত্যা মামলা: আপিল শুনানির পেপারবুক প্রস্তুত, শুনানি শুরু যে কোনো দিন

নেইমারকে নিয়ে নতুন শঙ্কায় ব্রাজিল

আজ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হচ্ছে বেনজীরের প্রয়োজনীয় নথিপত্র

স্কোরলাইন বলছে ড্র, ইরানের গল্প বলছে অন্য কিছু

১০

দুবাইয়ে গ্রেপ্তার সাবেক আইজিপি বেনজীর; দেশে ফেরানো কতটা সহজ?

১১

ইরান প্রতিশ্রুতি পূরণ না করা পর্যন্ত জব্দ সম্পদ ছাড় নয়: যুক্তরাষ্ট্র

১২

ইরান-যুক্তরাষ্ট্র চুক্তির পর বিশ্বনেতাদের প্রশংসায় ভাসছে পাকিস্তান

১৩

বাবার দেশের বিপক্ষে বিশ্বকাপ অভিষেক, সে ম্যাচেই সুইডেনের নায়ক ইয়াসিন

১৪

দেশে স্বর্ণের দামে ফের বড় লাফ

১৫

৮ বছর পর বিশ্বকাপে ফিরেই তিউনিসিয়ার জালে সুইডেনের ৫ গোল

১৬

১১ বছরে লিটনের ‘প্রথম’ ফিফটি!

১৭

অভিষেকে ব্রাজিল তারকাদের পকেটে রাখা কে এই ১৮ বছরের বুয়াদ্দি?

১৮

কিশোরগঞ্জে হাসপাতালে রোগীর স্বজনকে মারধরের অভিযোগ চিকিৎসকের বিরুদ্ধে

১৯

ইরানের সঙ্গে ট্রাম্পের সম্ভাব্য চুক্তিকে ‘আত্মসমর্পণ দলিল’ আখ্যা ডেমোক্র্যাটদের

২০