news desk
২৩ মার্চ ২০২১, ১০:১৪ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

নওগাঁয় জেএমবি সদস্যের ৩ বছরের সশ্রম কারাদন্ড

নওগাঁয় জেএমবি সদস্যের ৩বছরের সশ্রম কারাদন্ড দিয়েছে আদালত। আজ মঙ্গলবার দুপুরে নওগাঁ জেলার বিশেষ ট্রাইব্যুনাল আদালত হাতেম আলী নামের এক জেএমবি সদস্যের ৩বছরের সশ্রম কারাদন্ড ও ৫হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ১মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেছে। বিশেষ ট্রাইব্যুনালের বিচারক মেহেদী হাসান তালুকদার মামলার শুনানি শেষে এই রায় প্রদান করেন।

আদালত সূত্রে জানা গেছে, জেলা গোয়েন্দা কর্মকর্তারা ২০১৬ সালে ১২জুন রাতে মান্দা থানার তালপাতিলা গ্রামের মৃত তানজেম আলীর ছেলে আসামী হাতেম আলীর বাড়ি ঘেরাও করে তার শয়ন ঘর থেকে উক্ত জেএমবি সদস্যের নিকট থেকে ৩শ গ্রাম করে ৯শ গ্রাম ওজনের ৩টি ককটেল উদ্ধার করেন। আসামী জনমনে আতংক ও নাশকতামূলক কর্মকান্ডের জন্য বিস্ফোরক দ্রব্য রাখায় একই তারিখে মান্দা থানায় একটি মামলা দায়ের করেন। তদন্ত শেষে আসামীর বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়। বিচারকালে রাষ্ট্রপক্ষ মোট ১১জন সাক্ষী উপস্থাপন করেন। সাক্ষ্য গ্রহণ শেষ মঙ্গলবার নওগাঁর বিশেষ ট্রাইব্যুনালের বিচারক ও অতিরিক্ত দায়রা জজ মেহেদী হাসান প্রকাশ্য আদালতে এই রায় ঘোষনা করেন। পরে তাকে জেলা কারাগারে প্রেরণ করা হয়। রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন এ্যাডভোকেট সঞ্জিব কুমার সরকার ও আসামী পক্ষে এ্যাডভোকেট আবু জাহিদ মো: রফিকুল ইসলাম।

অন্তর আহম্মেদ
নওগাঁ জেলা প্রতিনিধি

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভারত ও মিয়ানমার সীমান্তে কাঁটাতারের বেড়া কীভাবে দেওয়া হবে?

মেসির বাবার মৃত্যুর ভুয়া খবর দিয়ে চাকরি হারালেন আর্জেন্টাইন সাংবাদিক

সমঝোতা চুক্তি ইরানের আগ্রহ নয়, মার্কিন মরিয়াভাবের ফসল: খামেনি

কোরিয়াকে হারিয়ে দ্বিতীয় রাউন্ডে মেক্সিকো

সুযোগ নিচ্ছে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ

এক ম্যাচেই যত রেকর্ড ভাঙলেন মেসি

হোয়াইট হাউসে ভয়াবহ হামলার পরিকল্পনা নস্যাৎ, গ্রেফতার ৫

সন্ধ্যার মধ্যে দেশের ৮ অঞ্চলে ঝড়ের আভাস

এক ম্যাচেই রেকর্ডবুক তছনছ করলেন মেসি

৩০০ বিলিয়ন ডলারের তহবিল পাচ্ছে ইরান?

১০

শক্তিশালী ভূমিকম্পে কাঁপল চীন

১১

স্থানীয় সরকার নির্বাচন কবে থেকে শুরু, সংসদে জানালেন মির্জা ফখরুল

১২

ইরানে কোনো অর্থ খরচ করবে না যুক্তরাষ্ট্র: ট্রাম্প

১৩

আর্জেন্টিনা-আলজেরিয়া লড়াই : নজর থাকবে যাদের ওপর

১৪

বেতনের দাবিতে তেজগাঁওয়ে পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ

১৫

রামিসা হত্যা মামলা: আপিল শুনানির পেপারবুক প্রস্তুত, শুনানি শুরু যে কোনো দিন

১৬

নেইমারকে নিয়ে নতুন শঙ্কায় ব্রাজিল

১৭

আজ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হচ্ছে বেনজীরের প্রয়োজনীয় নথিপত্র

১৮

স্কোরলাইন বলছে ড্র, ইরানের গল্প বলছে অন্য কিছু

১৯

দুবাইয়ে গ্রেপ্তার সাবেক আইজিপি বেনজীর; দেশে ফেরানো কতটা সহজ?

২০