Publisher
২০ জানুয়ারী ২০২৬, ১২:৪৩ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

নতুন পে-স্কেল ২১ জানুয়ারি, সর্বনিম্ন মূল বেতন ২০ হাজার

নিজস্ব প্রতিবেদক: সরকারি কর্মচারীদের নতুন পে-স্কেল রিপোর্ট প্রায় চূড়ান্ত। যা ২১ জানুয়ারি প্রধান উপদেষ্টার কাছে হস্তান্তর করবে পে-কমিশন। রিপোর্টে সরকারি চাকরিজীবীদের সর্বনিম্ন বেতন দ্বিগুণেরও বেশি বাড়িয়ে ২০ হাজার টাকার প্রস্তাব করা হয়েছে। আর সর্বোচ্চ মূল বেতন এক লাখ ৬০ হাজার টাকা। এজন্য সরকারের বাড়তি দরকার হবে, প্রায় এক লাখ কোটি টাকা।

বর্তমানে প্রজাতন্ত্রের কর্মচারী হিসেবে কর্মরত আছেন প্রায় ১৫ লাখ। সবশেষ যাদের বেতন বাড়ানো হয় ২০১৫ সালে। এরপর, গত জুলাইয়ে এ সংক্রান্ত কমিশন গঠন করে অন্তর্বর্তী সরকার। যাদেরকে প্রতিবেদন জমা দিতে বলা হয় ছয় মাসের মধ্যে। একাধিক সদস্য জানান এটি গ্রহণে ২১ জানুয়ারি সময় দিয়েছেন প্রধান উপদেষ্টা।

এবার দর্শনগত পরিবর্তনের কোনো সুপারিশ থাকছে না প্রতিবেদন। কমানো হচ্ছে না গ্রেডের সংখ্যা। তবে, দীর্ঘদিনের চড়া মূল্যস্ফীতি ও জীবনযাত্রার ব্যয় আমলে নিয়ে দেয়া হয়েছে বিশেষ গুরুত্ব।

এতে সবচেয়ে বেশি ১৪৪ শতাংশ বেতন বাড়ানোর সুপারিশ করা হয়েছে ২০ তম গ্রেডে। ফলে, ৮ হাজার ২০০ টাকার মূল বেতন হয়ে যাচ্ছে ২০ হাজার টাকা। সর্বসাকুল্যে যা দাঁড়াতে পারে ৪২ হাজারে।

প্রজাতন্ত্রের কর্মীদের মধ্যে সবচেয়ে বেশি মূল বেতন এখন সচিবদের ৭৮ হাজার টাকা। ১০৫ শতাংশ বাড়িয়ে যা প্রস্তাব করা হচ্ছে এক লাখ ৬০ হাজার। এর সাথে অন্যান্য ভাতা ও আনুতোষিক মিলিয়ে একজনের মোট বেতন ছাড়াতে পারে তিন লাখ টাকা।

চলতি অর্থবছরের বাজেটে সরকারি কর্মচারীদের তাদের বেতন-ভাতাবাবদ বরাদ্দ প্রায় ৮৫ হাজার কোটি টাকা। তবে, কমিশনের সুপারিশ বাস্তুবায়ন হলে এই খাতে খরচ বাড়বে আরো প্রায় ১ লাখ কোটি।

দুর্নীতিবিরোধী সংস্থা টিআইবি নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেছেন, এমন ব্যয়ের এবং এর ফলে সৃষ্ট প্রভাবের জন্য জনগণ প্রস্তুত কিনা, তা যাচাই করতে হবে। এমন ব্যয়ের সক্ষমতা সরকারের আছে কিনা তা নিয়ে প্রশ্ন বিশ্লেষকদের।

কমিশন গঠন করলেও পে-স্কেল বাস্তবায়ন নিয়ে দ্বিধায় অন্তর্বর্তী সরকার। যদিও সংশোধিত বাজেটে এ খাতে বরাদ্দ প্রায় ২০ হাজার কোটি টাকা বাড়িয়েছে অর্থ মন্ত্রণালয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আর্জেন্টিনায় খেলা দেখার সময় হৃদরোগে আক্রান্ত হয়ে দুজনের মৃত্যু

যুদ্ধ কিংবা যুদ্ধবিরতিতে যাওয়া নিয়ে শেষ সিদ্ধান্ত নেবেন মোজতবা : আরাগচি

সালমান খানের পর এবার কুনজরে আমির খান

তারেক রহমানের সঙ্গে আইএলও মহাপরিচালকের সৌজন্য সাক্ষাৎ

সেই সাহেদ আবারও গ্রেফতার

সাত সকালে পরপর দুই শক্তিশালী ভূমিকম্পে কাঁপল ইরান

মেসির বিশ্বকাপ রূপকথার করুণ সমাপ্তি, ফাইনালে ‘ভিলেন’ আর্জেন্টিনা

বাংলাদেশিদের কণ্ঠেও ‘ভামোস, এস্পানিয়া’

ইতিহাসে প্রথমবারের মতো বিশ্বকাপজয়ীরা পাবেন ‘চ্যাম্পিয়নশিপ রিং’

আন্দোলনস্থল থেকে অনশনরত সোনম ওয়াংচুককে সরিয়ে দিল দিল্লি পুলিশ

১০

মধ্যপ্রাচ্যে ভ্রমণে নাগরিকদের সতর্ক করল যুক্তরাষ্ট্র

১১

ফাইনাল ম্যাচেই কি শেষ স্কালোনির আর্জেন্টিনা অধ্যায়?

১২

ব্যবসায়ীদের দৌরাত্ম্যে দিশেহারা ভোক্তা

১৩

ইয়ামাল ইতিহাস গড়বে, তবে এবার নয়: মেসি

১৪

১৯ বছর আগে নিজ হাতে গোসল করানো সেই শিশুই এবার মেসির প্রতিপক্ষ

১৫

মিয়ানমার উপকূলে নৌকাডুবি, পাঁচ শতাধিক মৃত্যুর শঙ্কা

১৬

হরমুজে মার্কিন হস্তক্ষেপ ‘নিষ্ক্রিয়’ করে দেওয়া হবে: ইরানের সেনাবাহিনী

১৭

বিশ্বকাপের ফাইনাল কবে-কোথায়-কখন

১৮

দাবানলের ধোঁয়ায় ঢেকেছে নিউজার্সির আকাশ, বিশ্বকাপের ফাইনাল নিয়ে উদ্বেগ

১৯

ফিফার বাড়তি সুবিধা পাওয়া নিয়ে যা বললেন মেসি

২০