Publisher
১৭ অক্টোবর ২০২৩, ১২:৩৪ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

নভেম্বরের মাঝামাঝিতে শীতের আমেজ শুরু

নিজস্ব প্রতিবেদক: দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু বাংলাদেশ থেকে পুরোপুরি বিদায় নিচ্ছে সোমবার (১৬ অক্টোবর)। ফলে আবহাওয়া বিজ্ঞানের হিসাবে বৃষ্টি বা বর্ষা মৌসুমেরও ইতি ঘটল।

আবহাওয়া অফিস বলছে, এখন থেকে সারা দেশের আবহাওয়া মূলত শুষ্ক থাকবে। তাপমাত্রা কমতে পারে ধীরে ধীরে।

নভেম্বরের মাঝামাঝি সময় থেকে দেশে শীতের আমেজ অনুভূত হতে পারে।

আগামীকাল (মঙ্গলবার) সন্ধ্যা ৬টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারতে পারে। দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তি থাকলেও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে। পরের দুই দিন (বুধ ও বৃহস্পতিবার) আবহাওয়ার একই পরিস্থিতি থাকতে পারে।

তবে বৃহস্পতিবারের পর থেকে তাপমাত্রা কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. ওমর ফারুক কালের কণ্ঠকে বলেন, ‘মৌসুমি বায়ু দেশ থেকে পুরোপুরি বিদায় নেওয়ায় বৃষ্টিপাত এখন পুরোপুরি বন্ধ হয়ে যাবে। আগামী এক সপ্তাহ আবহাওয়ার বর্তমান অবস্থার তেমন কোনো পরিবর্তন ঘটবে না। তাপমাত্রা কিছুদিন একই রকম থাকবে।

তবে শুক্রবার থেকে তাপমাত্রা সামান্য কমতে পারে। নভেম্বরের মাঝামাঝি সময় থেকে দেশে শীতের আমেজ অনুভূত হতে পারে।’

সোমবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল খুলনায়, ৩৪.৮ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ছিল পঞ্চগড়ের তেঁতুলিয়ায়, ২১ ডিগ্রি সেলসিয়াস।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৩৬ বছর পর বিশ্বকাপে মুখোমুখি হতে যাচ্ছে ব্রাজিল-আর্জেন্টিনা!

নেইমারের প্রত্যাবর্তনে ভিনিসিয়ুস, ‘আমাদের আইডল ফিরে এসেছে’

আদালতের বারান্দায় বাদী-বিবাদীর মারামারি, ৪ জন কারাগারে

‘নতুন বন্ধু’ ভেনেজুয়েলাকে নিয়ে শঙ্কিত ট্রাম্প

ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পের যে বর্ণনা দিলেন স্থানীয় বাসিন্দারা

নকআউট পর্বে যাদের মুখোমুখি হতে পারে ব্রাজিল

চীনের সঙ্গে গভীর শিল্প অংশীদারত্ব গড়ে তুলতে চায় বাংলাদেশ: প্রধানমন্ত্রী

‘হাইড্রেশন ব্রেক’ বিতর্কে মুখ খুললেন ফিফা সভাপতি

কেক কাটার সময় যুবলীগ-ছাত্রলীগের ৪ নেতাকর্মী আটক

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের বৈধতা চ্যালেঞ্জ করে রিট

১০

ড্রোন হামলার ধাক্কা কাটিয়ে এলএনজি উৎপাদনে ফিরছে কাতার

১১

মেসি প্রশ্নে বিরক্ত রোনালদো বললেন, ‘পছন্দ না হলে উত্তর দেব না’

১২

নিষিদ্ধ হলেন মুখ ঢেকে কথা বলে লাল কার্ড দেখা সেই ফুটবলার

১৩

নকআউট পর্ব নিশ্চিত করল কলম্বিয়া

১৪

মেসিকে বিয়ে করতে চাওয়া কে এই ১০০ বছর বয়সি ভক্ত

১৫

চূড়ান্ত চুক্তিতে ৫০ বিলিয়ন ডলারের নিষেধাজ্ঞা ছাড় পেতে পারে ইরান

১৬

যুক্তরাষ্ট্র-ইরানের মধ্যে চলমান আলোচনার সফলতা কামনা প্রতিমন্ত্রীর

১৭

নকআউটে আর্জেন্টিনার প্রতিপক্ষ কে, স্পেন-কেপ ভার্দে নাকি সৌদি আরব?

১৮

বেন গাভির একজন যুদ্ধাপরাধী, ইসরাইলকে কোনো মার্কিন সহায়তা দেওয়া উচিত নয়: বার্নি স্যান্ডার্স

১৯

পেনাল্টিটা হলে হয়তো পরের দুই গোল পেতাম না: মেসি

২০