Ritesh Beghi
২৯ জানুয়ারী ২০২৬, ৭:৪৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

‘পাঠান’ সিনেমার রেকর্ড ভাঙল সানির ‘বর্ডার ২’

বলিউডের শক্তিমান অভিনেতা সানি দেওল অভিনীত ও অনুরাগ সিং পরিচালিত বহুল প্রতীক্ষিত যুদ্ধভিত্তিক সিনেমা ‘বর্ডার ২’ বর্তমানে প্রেক্ষাগৃহে চলছে। দেশপ্রেম ও যুদ্ধের আবহে তৈরি এ সিনেমা মুক্তির পর থেকেই দর্শকদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। মুক্তির প্রথম দিন থেকেই বক্স অফিসে দুর্বার গতিতে চলছে।

২৩ জানুয়ারি ২০২৬ তারিখে বিশ্বজুড়ে প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার পর থেকেই দুর্দান্ত গতি ধরে রেখেছে ‘বর্ডার ২’ সিনেমা। মুক্তির চতুর্থ দিনে সিনেমাটি একদিনে সর্বোচ্চ আয় করে একাধিক রেকর্ড ভেঙেছে। এ দিনেই শাহরুখ খানের ‘পাঠান’ সিনেমার চতুর্থ দিনের আয়কেও ছাপিয়ে গেছে।

ভারতের প্রজাতন্ত্র দিবসের ছুটির সুবাদে গত সোমবার ‘বর্ডার ২’ ভারতীয় বক্স অফিসে একদিনে ৫৯ কোটি রুপি আয় করেছে, যা মুক্তির পর এখন পর্যন্ত সর্বোচ্চ একদিনের আয়। যুদ্ধভিত্তিক এ সিনেমা শুধু দেশেই নয়, বিদেশেও দাপট দেখাচ্ছে। এর মধ্যেই ‘বর্ডার ২’ সিনেমাটি বিশ্বব্যাপী ২০০ কোটির ক্লাবে জায়গা করে নিয়েছে। অনুরাগ সিং পরিচালিত এ সিনেমা দুনিয়াজুড়ে ২৩৯ কোটি ২০ লাখ রুপি আয় করেছে।

‘বর্ডার ২’ সিনেমায় অভিনেতা সানি দেওল, বরুণ ধাওয়ানের পাশাপাশি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন দিলজিৎ দোসাঞ্জ, আহান শেঠি, মোনা সিং, অন্যা সিং, মেধা রানা, সোনম বাজওয়া।

এর আগে ১৯৯৭ সালে মুক্তি পাওয়া ‘বর্ডার’ সিনেমাটিও বক্স অফিসে দারুণ সফলতা পেয়েছিল। জেপি দত্ত পরিচালিত সেই সিনেমায় ছিলেন সানি দেওল, সুনীল শেঠি, অক্ষয় খান্না, জ্যাকি শ্রফ, টাবু, পূজা ভাট, রাখীসহ আরও অনেকেই।

‘বর্ডার ২’ সিনেমা মুক্তির পর বিশ্বব্যাপী আয়ের তালিকায় দ্বিতীয় স্থানে আছে। প্রভাসের ‘দ্য রাজা সাব’ সিনেমাটিকে টেক্কা দিয়েছে ‘বর্ডার ২’। মারুতি পরিচালিত দক্ষিণী সিনেমাটি আয় করেছিল ২০৫ কোটি ৬৬ লাখ রুপি।

‘বর্ডার ২’ মুক্তির প্রথম দিন ৩০ কোটি রুপি আয় করে শুরুটা ভালোই করেছে। দ্বিতীয় দিনে আয় দাঁড়ায় ৩৬ কোটি ৫০ লাখ রুপি। তৃতীয় দিনে ৫৪ কোটি ৫ লাখ রুপি। চতুর্থ দিনে অর্থাৎ ২৬ জানুয়ারি প্রজাতন্ত্র দিবসে আয় করে ৫৯ কোটি রুপি। সব মিলিয়ে চার দিনে ভারতীয় বক্স অফিসে ‘বর্ডার ২’ সিনেমার মোট আয় দাঁড়িয়েছে ১৮০ কোটি রুপি।

সেই সঙ্গে চতুর্থ দিনের আয়ের নিরিখে ‘বর্ডার ২’ একাধিক হিট সিনেমার রেকর্ড ভেঙেছে। একদিনে ৫৯ কোটি রুপি আয় করেছে সিনেমাটি। অন্যদিকে বলি বাদশাহ শাহরুখ খানের ‘পাঠান’ সিনেমার চতুর্থ দিনের আয় ছিল ৫১ কোটি ৫ লাখ রুপি। সানি দেওলের ‘গদর ২’ চতুর্থ দিনে ৩৮ কোটি ৭০ লাখ রুপি ব্যবসা করেছিল। হৃতিক রোশন অভিনীত ‘ফাইটার’ সিনেমার আয়ের অঙ্ক ছিল ২৯ কোটি রুপি।

গত বছর মুক্তিপ্রাপ্ত ছবি ‘ছাভা’ মুক্তির চার দিনের দিন ২৪ কোটি রুপি কামিয়েছিল। আর ডিসেম্বরে মুক্তি পাওয়া সিনেমা ‘ধুরন্ধর’ চতুর্থ দিনে আয় করেছিল ২৩ কোটি ২৫ লাখ রুপি। এসব হিট সিনেমাকে চতুর্থ দিনের আয়ের দিক থেকে পেছনে ফেলেছে ‘বর্ডার ২’।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিদ্ধিরগঞ্জে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পলাতক

গ্রেফতারি পরোয়ানা উপেক্ষা করে ওয়াশিংটনের পথে নেতানিয়াহু

দেশে ফের বাড়ল স্বর্ণের দাম

হাসিনা-আজিজ-বেনজীরসহ আসামির তালিকায় ‘হেভিওয়েট’ ৪১ জন

আদালতে রাষ্ট্রপতির বিরুদ্ধে মামলা করা যায় না : স্বরাষ্ট্রমন্ত্রী

ইয়ামিন হত্যা : সাবেক এমপি সাইফুলসহ ১৯ জনের বিরুদ্ধে অভিযোগ দাখিল

স্যাডি সিঙ্কের চরিত্র নিয়ে কৌতূহল

শিক্ষামন্ত্রীর পদত্যাগের পর কেন কান ধরে উঠবস করলেন সোনাক্ষী?

‘সেনাসদর নির্বাচনি পর্ষদ-২০২৬’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

ইনফান্তিনোকে এবার জাতিসংঘ মহাসচিব বানাতে চান ট্রাম্প

১০

সাভারে কেমিক্যাল কারখানায় আগুন, ফায়ার ফাইটারসহ আহত ৫

১১

ইরানে হামলা বন্ধ করেছে যুক্তরাষ্ট্র

১২

আর্জেন্টাইন খেলোয়াড়দের এমন আচরণ সত্যিই অগ্রহণযোগ্য, অথচ ম্যাচের আগে তাদের প্রশংসা করেছিলাম

১৩

প্রথমবারের মতো ইরানে হামলা চালিয়েছে বাহরাইন ও কুয়েত

১৪

সেপ্টেম্বরের অধিবেশনে নতুন রাষ্ট্রপতি, বিশেষ অধিবেশন নয় : আইনমন্ত্রী

১৫

হাইটেক পার্ক আধুনিকায়ন, বায়োটেক পার্ক নির্মাণের পরিকল্পনা রয়েছে

১৬

ভারতের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ

১৭

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক এগিয়ে নেওয়ার প্রত্যাশা ভারতের

১৮

সত্যিই কি শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়েছেন শাহরুখ?

১৯

পদত্যাগের পরও সাহাবুদ্দিন যেসব সুযোগ-সুবিধা পাবেন

২০