Publisher
৭ নভেম্বর ২০২১, ১২:৪৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

প্রতি কিলোমিটারে ভাড়া বাড়ল ৩৮ পয়সা

নিজস্ব প্রতিবেদক: দূরপাল্লার বা‌সের ভ‌াড়া প্রতি কি‌লো‌মিটা‌রে এক টাকা ৪২ পয়সা থে‌কে বে‌ড়ে এক টাকা ৮০ পয়সা নির্ধারণ করা হয়েছে। এতে প্রতি কিলোমিটারে ভাড়া বাড়ল ৩৮ পয়সা। এছাড়া মহানগ‌রে বা‌সের ভ‌াড়া এক টাকা ৭০ পয়সা থে‌কে বে‌ড়ে দুই টাকা ১৫ পয়সা অর্থাৎ ৪৫ পয়সা বাড়ানো হলো। ভাড়া বাড়ানোর বিষয়ে আজই প্রজ্ঞাপন জারি করা হতে পারে বলে জানা গেছে।

এদিকে ভাড়া বৃদ্ধির ঘোষণার পর রোববার বিকেল থেকেই গণপরিবহন চল‌বে বলে ঘোষণা দিয়েছেন বাস মালিকরা। বাস ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে।

এর আগে রোববার সকাল সাড়ে ১১টার পর রাজধানীর মহাখালীতে ভাড়া বৃদ্ধি নিয়ে বিআরটিএ ভবনে বৈঠক হয়। বৈঠকে সভাপতিত্ব করেন বিআরটিএ চেয়ারম্যান নূর মোহাম্মদ মজুমদার। পরিবহন মালিক সংগঠনের নেতাকর্মীরা বৈঠকে উপস্থিত ছিলেন। ওই বৈঠক শেষে ভাড়া পুনর্নির্ধারণ করা হয়। রোববার বিকেলে সংবাদ স‌ম্মেল‌নে নুর মোহাম্মদ মজুমদার এ তথ্য নিশ্চিত করেন।

সকালের ওই বৈঠকে ঢাকা ও চট্টগ্রাম মহানগরীতে চলাচলরত বাস ও মিনিবাসের ভাড়া কিলোমিটারে যথাক্রমে ৭০ ও ৮০ পয়সা বাড়ানোর প্রস্তাব দেয় বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। একই সঙ্গে আন্তঃজেলা ও দূরপাল্লা রুটে চলাচলকারী ডিজেলচালিত বাস ও মিনিবাসের ভাড়া (ঢাকা মহানগর ও এর পার্শ্ববর্তী এলাকা এবং চট্টগ্রাম মহানগর ছাড়া) কিলোমিটারে ৫৮ পয়সা বাড়ানোর প্রস্তাব দেওয়া হয়েছে।

বাসের ভাড়া পুনর্নির্ধারণে পরিবহন মালিক ও বিআরটিএ কর্মকর্তাদের বৈঠকে এই প্রস্তাব তুলে ধরা হয়। তবে পরিবহন মালিকরা মহানগরীতে বাস ভাড়া প্রতি কিলোমিটারে এক টাকা বাড়িয়ে তিন টাকা ৪০ পয়সা করার দাবি জানিয়েছিলেন বলে বৈঠক সূত্রে জানা গেছে।

দেশের বাজারে ডিজেল ও কেরোসিনের দাম বৃদ্ধির প্রেক্ষাপটে ভাড়া বৃদ্ধির দাবিতে পরিবহন মালিক-শ্রমিকদের ডাকে দেশজুড়ে কয়েকদিন ধরে পরিবহন ধর্মঘট চলে। এ অবস্থায় রোববার ভাড়া পুনর্নির্ধারণের জন্য সরকারের সংশ্লিষ্ট পক্ষের সঙ্গে বৈঠকে বসেন বাস মালিকেরা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

১১ বছরে লিটনের ‘প্রথম’ ফিফটি!

অভিষেকে ব্রাজিল তারকাদের পকেটে রাখা কে এই ১৮ বছরের বুয়াদ্দি?

কিশোরগঞ্জে হাসপাতালে রোগীর স্বজনকে মারধরের অভিযোগ চিকিৎসকের বিরুদ্ধে

ইরানের সঙ্গে ট্রাম্পের সম্ভাব্য চুক্তিকে ‘আত্মসমর্পণ দলিল’ আখ্যা ডেমোক্র্যাটদের

হামের উপসর্গে আরও চার শিশুর মৃত্যু

বাংলাদেশ ফার্মাসিস্টস’ ফোরাম, গণ বিশ্ববিদ্যালয় শাখার নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা

ভারতে একই পরিবারের ৪ সদস্যের আত্মহত্যা

ব্রাজিল-মরক্কোকে পেছনে ফেলে গ্রুপ সি’তে শীর্ষে স্কটল্যান্ড

কারিনা পাচ্ছেন বিশেষ সম্মাননা

দুপুরের মধ্যে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা যেসব অঞ্চলে

১০

ফতুল্লায় মাদক ব্যবসায়ী ও পুলিশের মধ্যে ব্যাপক গোলাগুলিতে পুলিশসহ আহত ৮

১১

ইরান-যুক্তরাষ্ট্র শান্তি উদ্যোগে ইসরাইল থাকবে না, জানালেন নেতানিয়াহু

১২

আজই চুক্তি স্বাক্ষরের ঘোষণা ট্রাম্পের, ভিন্ন সুর ইরানের

১৩

আসামে এএন-৩২ বিমান বিধ্বস্ত, নিহত ৫ সদস্যের পরিচয় প্রকাশ

১৪

হাম ও উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

১৫

নারীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, যুবদল নেতাসহ গ্রেফতার ২

১৬

নেইমার কি ব্রাজিলের প্রথম ম্যাচে খেলবেন? জানালেন কোচ

১৭

‘আপনি আমার খেলা দেখেছেন?’ সাংবাদিককে বললেন রোনালদো

১৮

দেশে ফিরেছেন ৫৪৩২৩ হাজি, ৫০ জনের মৃত্যু

১৯

ইরানের জব্দ করা ২৪ বিলিয়ন ডলার ছাড়তে রাজি ট্রাম্প

২০