Ritesh Beghi
২০ এপ্রিল ২০২৬, ১১:৪৩ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

ফতুল্লায় ডিবি পরিচয়ে ব্যবসায়ীকে অপহরণ চেষ্টা, এলোপাথাড়ি গুলিতে আহত ৪

নারায়ণগঞ্জের ফতুল্লায় টাকার জন্য আটক রাখার প্রতিশোধ নিতে ডিবি পরিচয়ে ফেক্সিলোড ব্যবসায়ীকে অপহরণের চেষ্টা করেন দুর্বৃত্তরা। এসময় স্থানীয় লোকজন ডিবি পরিচয়দানকারীদের পরিচয়পত্র দেখতে চাইলে তারা এলোপাথাড়ি গুলি করে পালানোর চেষ্টা করেন। এতে একজন গুলিবিদ্ধ হয়েছে এবং তিনজনের শরীরের বিভিন্ন স্থান ঘেষে গুলি যাওয়াতে আহত হয়েছেন। তখন স্থানীয় লোকজন ধাওয়া করে শামীম ওরফে জুয়েল নামে একজনকে মোটরসাইকেলসহ আটক করে গণধোলাই দিয়ে পুলিশে সোর্পদ করেছেন।

আহতদের ঢাকা মেডিকেলে নেওয়া হয়েছে। আমির হোসেন নামে একজনের অবস্থা গুরুতর।

রোববার (১৯ এপ্রিল) রাত সাড়ে ১১টায় ফতুল্লার কুতুবপুর পশ্চিম রসুলপুর ভাঙ্গারপুল এলাকায় সুমন মিয়ার ফেক্সিলোডের দোকানে এঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুদিন পূর্বে সুমন মিয়ার দোকান থেকে শামীম ওরফে জুয়েল নামের আটক ওই ব্যক্তি দুই হাজার টাকা ফেক্সিলোড করে টাকা দিতে ব্যর্থ হয়। এতে সুমন তাকে আটক রেখে টাকা আদায় করে ছেড়ে দেন। এঘটনার প্রতিশোধ নিতে রোববার রাত সাড়ে ১১টায় দুটি মোটরসাইকেলযোগে শামীম সহ তারা ৪/৫ জন যুবক সুমনের ফেক্সিলোড দোকানে আসেন। এরপর তারা নিজেদের ডিবি পুলিশ পরিচয় দিয়ে সুমনকে মোটরসাইকেলে উঠানোর চেষ্টা করেন। তখন স্থানীয় আনোয়ার হোসেন নামে এক ব্যক্তি তাদের পরিচয়পত্র দেখতে চান। এসময় তার বুকে পিস্তল ঠেকিয়ে তারা পালানোর চেষ্টা করলে স্থানীয় জনতা তাদের চারদিক থেকে ঘিরে ধরে। তখন তারা পালানোর জন্য এলোপাথারী গুলি করতে থাকে। এসময় শরীরের বিভিন্ন স্থানে চারজন গুলিবিদ্ধ হয়। তখন স্থানীয় লোকজন ক্ষিপ্ত হয়ে তাদের ধাওয়া করে। এতে অন্যরা পিস্তলসহ পালিয়ে গেলেও মোটরসাইকেলসহ শামীম ওরফে জুয়েলকে আটক করে গণধোলাই দেন স্থানীয় জনতা। এরপর পুলিশ এসে তাকে চারটি গুলির খোসাসহ থানায় নিয়ে যায়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ফতুল্লা থানার ওসি মাহবুব আলম জানান, চার পথচারী গুলিবিদ্ধ হয়েছেন। তাদের মধ্যে আমির হোসেন নামে একজনের অবস্থা গুরুতর। অন্যরা গুলিবিদ্ধ হয়নি তবে শরীরের বিভিন্ন স্থান ঘেষে গেছে গুলি। এতে তারা সামান্য আহত হয়েছেন। ঘটনাস্থল থেকে চারটি গুলির খোসা উদ্ধার করা হয়েছে।

তিনি আরও জানান, মারধরে আটক ব্যক্তি নিজের নাম একবার বলেছে শামীম আরেকবার বলেছেন জুয়েল। সে কিছুটা অসুস্থ তাকে চিকিৎসা দেওয়া হয়েছে। তার কাছ থেকে অস্ত্রধারীদের নাম পরিচয় জানার চেষ্টা চলছে। এবিষয়ে আরও বিস্তারিত জানার চেষ্টা চলছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিদ্ধিরগঞ্জে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পলাতক

গ্রেফতারি পরোয়ানা উপেক্ষা করে ওয়াশিংটনের পথে নেতানিয়াহু

দেশে ফের বাড়ল স্বর্ণের দাম

হাসিনা-আজিজ-বেনজীরসহ আসামির তালিকায় ‘হেভিওয়েট’ ৪১ জন

আদালতে রাষ্ট্রপতির বিরুদ্ধে মামলা করা যায় না : স্বরাষ্ট্রমন্ত্রী

ইয়ামিন হত্যা : সাবেক এমপি সাইফুলসহ ১৯ জনের বিরুদ্ধে অভিযোগ দাখিল

স্যাডি সিঙ্কের চরিত্র নিয়ে কৌতূহল

শিক্ষামন্ত্রীর পদত্যাগের পর কেন কান ধরে উঠবস করলেন সোনাক্ষী?

‘সেনাসদর নির্বাচনি পর্ষদ-২০২৬’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

ইনফান্তিনোকে এবার জাতিসংঘ মহাসচিব বানাতে চান ট্রাম্প

১০

সাভারে কেমিক্যাল কারখানায় আগুন, ফায়ার ফাইটারসহ আহত ৫

১১

ইরানে হামলা বন্ধ করেছে যুক্তরাষ্ট্র

১২

আর্জেন্টাইন খেলোয়াড়দের এমন আচরণ সত্যিই অগ্রহণযোগ্য, অথচ ম্যাচের আগে তাদের প্রশংসা করেছিলাম

১৩

প্রথমবারের মতো ইরানে হামলা চালিয়েছে বাহরাইন ও কুয়েত

১৪

সেপ্টেম্বরের অধিবেশনে নতুন রাষ্ট্রপতি, বিশেষ অধিবেশন নয় : আইনমন্ত্রী

১৫

হাইটেক পার্ক আধুনিকায়ন, বায়োটেক পার্ক নির্মাণের পরিকল্পনা রয়েছে

১৬

ভারতের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ

১৭

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক এগিয়ে নেওয়ার প্রত্যাশা ভারতের

১৮

সত্যিই কি শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়েছেন শাহরুখ?

১৯

পদত্যাগের পরও সাহাবুদ্দিন যেসব সুযোগ-সুবিধা পাবেন

২০