Ritesh Beghi
১ জুলাই ২০২৬, ৪:৫৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ফরিদপুরে গুলিবিদ্ধ যুবক নিহতের ঘটনায় আটক ১৭

ফরিদপুরের ভাঙ্গায় দুই মহল্লাবাসীর মধ্যে সংঘর্ষে গুলিবিদ্ধ যুবক নিহতের ঘটনায় ১৭ জনকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী। মঙ্গলবার (৩০ জুন) রাতে হাসামদিয়া ও আতাদী গ্রামে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

বুধবার (১ জুলাই) সকাল থেকে ভাঙ্গার মোড়ে মোড়ে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পরবর্তী অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে পুলিশের টহল জোরদার করা হয়েছে।

এদিকে সন্তান হারিয়ে সুমন শেখের বাড়ি কাপুড়িয়া সদরদী গ্রামে চলছে কান্নার রোল। স্বজনদের কান্নায় আকাশ-বাতাস ভারী হয়ে উঠেছে।

নিহত সুমনের মা বলেন,আমার ছেলেকে যারা হত্যা করেছে, আমি তাদের ফাঁসি চাই। সকালে সুমনের জামাকাপড়, জুতা ও স্যান্ডেল বুকে জড়িয়ে বিলাপ করতে করতে এসব কথা বলেন নিহত সুমনের মা।

নিহত সুমন শেখ ভাঙ্গা পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের কাপুড়িয়া সদরদী গ্রামের মিলন শেখের ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, গতকাল (মঙ্গলবার) রাতে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে সুমন শেখ নামের এক যুবক নিহত হন। এ ঘটনায় রাতভর অভিযান চালিয়ে জিজ্ঞাসাবাদের জন্য ১৭ জনকে আটক করা হয়েছে। মোড়ে মোড়ে পুলিশ মোতায়েন করা হয়েছে। অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে পুলিশের টহল জোরদার করা হয়েছে।

ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মো. মিজানুর রহমান জানান, এ ঘটনায় হত্যা মামলার প্রস্তুতি চলছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিদ্ধিরগঞ্জে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পলাতক

গ্রেফতারি পরোয়ানা উপেক্ষা করে ওয়াশিংটনের পথে নেতানিয়াহু

দেশে ফের বাড়ল স্বর্ণের দাম

হাসিনা-আজিজ-বেনজীরসহ আসামির তালিকায় ‘হেভিওয়েট’ ৪১ জন

আদালতে রাষ্ট্রপতির বিরুদ্ধে মামলা করা যায় না : স্বরাষ্ট্রমন্ত্রী

ইয়ামিন হত্যা : সাবেক এমপি সাইফুলসহ ১৯ জনের বিরুদ্ধে অভিযোগ দাখিল

স্যাডি সিঙ্কের চরিত্র নিয়ে কৌতূহল

শিক্ষামন্ত্রীর পদত্যাগের পর কেন কান ধরে উঠবস করলেন সোনাক্ষী?

‘সেনাসদর নির্বাচনি পর্ষদ-২০২৬’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

ইনফান্তিনোকে এবার জাতিসংঘ মহাসচিব বানাতে চান ট্রাম্প

১০

সাভারে কেমিক্যাল কারখানায় আগুন, ফায়ার ফাইটারসহ আহত ৫

১১

ইরানে হামলা বন্ধ করেছে যুক্তরাষ্ট্র

১২

আর্জেন্টাইন খেলোয়াড়দের এমন আচরণ সত্যিই অগ্রহণযোগ্য, অথচ ম্যাচের আগে তাদের প্রশংসা করেছিলাম

১৩

প্রথমবারের মতো ইরানে হামলা চালিয়েছে বাহরাইন ও কুয়েত

১৪

সেপ্টেম্বরের অধিবেশনে নতুন রাষ্ট্রপতি, বিশেষ অধিবেশন নয় : আইনমন্ত্রী

১৫

হাইটেক পার্ক আধুনিকায়ন, বায়োটেক পার্ক নির্মাণের পরিকল্পনা রয়েছে

১৬

ভারতের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ

১৭

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক এগিয়ে নেওয়ার প্রত্যাশা ভারতের

১৮

সত্যিই কি শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়েছেন শাহরুখ?

১৯

পদত্যাগের পরও সাহাবুদ্দিন যেসব সুযোগ-সুবিধা পাবেন

২০