Publisher
১৬ অক্টোবর ২০২১, ১১:৩৩ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

ফেসবুকে মুসলিমদের নিয়ে কটূক্তি, পলাশে যুবক গ্রেফতার

নরসিংদী সংবাদদাতা : সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে মুসলিমদের কটূক্তি করে পোস্ট করায় নরসিংদীর পলাশে হৃদয় সরকার (২০) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার রাতে হৃদয়ের একটি ফেসবুক পোস্টকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা তৈরি হয় এবং স্থানীয় মুসলমানরা বিক্ষোভ মিছিল শুরু করেন। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে হৃদয় সরকারকে স্থানীয়দের সহায়তায় গ্রেফতার করে।

হৃদয় সরকার উপজেলার ঘোড়াশাল পৌর এলাকার বণিকপাড়া গ্রামের তপন সরকারের ছেলে।

পুলিশ ও স্থানীয়দের সাথে কথা বলে জানা যায়, শুক্রবার রাত ৮টার দিকে হৃদয় সরকার নামে এক হিন্দু যুবক মূর্তি ভাঙা ছবি তুলে মুসলমানদের অশ্লীল ভাষায় গালি দিয়ে ফেসবুকে পোস্ট দেন। এমন পোস্ট দেয়ায় মুহূর্তেই ফেসবুকে ছড়িয়ে পড়লে স্থানীয় মুসলমানদের মাঝে ক্ষোভ তৈরি হয়। পরে স্থানীয়রা প্রতিবাদ বিক্ষোভ করেন।

স্থানীয় মুসলিমদের প্রতিবাদ ও বিক্ষোভ টের পেয়ে অভিযুক্ত হৃদয় সরকার আত্মগোপনে গিয়ে তার ব্যবহৃত ফেসবুক আইডি থেকে ওই পোস্ট মুছে দেন। পরে এ ঘটনার জন্য ভুল স্বীকার করে নতুন করে আরেকটি পোস্ট করে ক্ষমা চান তিনি। তবে ভাঙা মূর্তির ছবিগুলো পলাশ উপজেলার নয় বলে জানা গেছে।

এ বিষয়ে পলাশ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ ইলিয়াছ বলেন, আমরা খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে অভিযুক্ত হৃদয় সরকারকে গ্রেফতার করি। তাছাড়াও এলাকায় অপ্রীতিকর কোনো ঘটনা এড়াতে পুলিশ মোতায়েন করা হয়েছে। গ্রেফতার হৃদয় সরকারকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে ওই পোস্ট দেয়ার কথা স্বীকার করেন। তার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে থানায় একটি মামলা হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আসামে এএন-৩২ বিমান বিধ্বস্ত, নিহত ৫ সদস্যের পরিচয় প্রকাশ

হাম ও উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

নারীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, যুবদল নেতাসহ গ্রেফতার ২

নেইমার কি ব্রাজিলের প্রথম ম্যাচে খেলবেন? জানালেন কোচ

‘আপনি আমার খেলা দেখেছেন?’ সাংবাদিককে বললেন রোনালদো

দেশে ফিরেছেন ৫৪৩২৩ হাজি, ৫০ জনের মৃত্যু

ইরানের জব্দ করা ২৪ বিলিয়ন ডলার ছাড়তে রাজি ট্রাম্প

‘ডিবি পরিচয়ে’ মারধরের শিকার জাতীয় দলের ক্রিকেটার নাঈম হাসান

কক্সবাজারে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

ব্রাজিল-আর্জেন্টিনাকে হারিয়ে ইতিহাস গড়া প্যারাগুয়ের এই হাল যে কারণে

১০

বিশ্বকাপে নামার আগে আর্জেন্টিনা শিবিরে দুঃসংবাদ

১১

চলে গেলেন বিশ্বকাপজয়ী ব্রাজিলিয়ান ফুটবলার

১২

১০ জেলায় ঝড়ের আভাস, নদীবন্দরেও সতর্কবার্তা

১৩

যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তির খবর ভিত্তিহীন: ইরান

১৪

৩২ বছরের পুরোনো রেকর্ড ভেঙে গেল ২০২৬ বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে

১৫

ট্রাম্পের ঘোষণার পর বিশ্ববাজারে কমল তেলের দাম

১৬

টিকিটের চওড়া দাম, ছোট স্টেডিয়ামেও গ্যালারি ভরাতে পারছে না ফিফা

১৭

শর্ত না মানলে ২৪ ঘণ্টার মধ্যে আবারও হামলা

১৮

আদ-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল

১৯

নতুন বাজেটে কনটেন্ট ক্রিয়েটর ও ফ্রিল্যান্সারদের জন্য বড় সুখবর

২০