Ritesh Beghi
১১ জুন ২০২৬, ১১:৫১ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

বাংলাদেশের সড়কে চলছে ‘আর্জেন্টিনা বাস’

আসন্ন ফুটবল বিশ্বকাপকে ঘিরে দেশজুড়ে শুরু হয়েছে ফুটবলপ্রেমীদের উন্মাদনা। প্রিয় দলের পতাকা ও ব্যানারে ঘরবাড়ি সাজানোর দৃশ্য নতুন কিছু নয়। তবে এবার সেই উন্মাদনাকে এক ভিন্ন মাত্রা দিয়েছেন শেরপুরের নালিতাবাড়ী উপজেলার পরিবহণ ব্যবসায়ী ও ‘মাকসিম ট্রাভেলস’-এর স্বত্বাধিকারী গোলাম কিবরিয়া মাকসিম। 

নিজের প্রিয় দল আর্জেন্টিনার প্রতি ভালোবাসার বহিঃপ্রকাশ ঘটাতে তিনি পুরো একটি যাত্রীবাহী বাস সাজিয়েছেন আর্জেন্টিনার পতাকার আদলে।

নীল-সাদা রঙে মোড়ানো বাসটির গায়ে স্থান পেয়েছে বিশ্ব ফুটবলের অন্যতম সেরা তারকা লিওনেল মেসির বিশাল প্রতিকৃতি। দূর থেকে দেখলে মনে হয়, যেন আর্জেন্টিনার জার্সির নকশায় তৈরি করা হয়েছে বাসটি। তবে দেশের প্রতি ভালোবাসার প্রতীক হিসেবে বাসটির মাঝামাঝি অংশে বাংলাদেশের পতাকা এঁকে বড় করে লেখা হয়েছে— ‘সবার আগে বাংলাদেশ’।

ব্যতিক্রমী এই উদ্যোগ ইতোমধ্যে নালিতাবাড়ীসহ আশপাশের এলাকায় ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। বাসটি সড়কে নামার পর থেকেই পথচারী, যাত্রী ও ফুটবলপ্রেমীদের নজর কাড়ছে। অনেকেই বাসটির সঙ্গে ছবি তুলছেন, আবার কেউ কেউ সামাজিক যোগাযোগমাধ্যমে সেই ছবি ও ভিডিও ছড়িয়ে দিচ্ছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, মাকসিম ট্রাভেলসের এই বাসটি প্রতিদিন দুপুর ১২টায় নালিতাবাড়ী থেকে রাজধানীর মহাখালীর উদ্দেশে ছেড়ে যায় এবং রাত ৮টায় মহাখালী থেকে নালিতাবাড়ীর উদ্দেশে যাত্রা করে। প্রথমবারের মতো কোনো যাত্রীবাহী বাসকে পুরোপুরি একটি ফুটবল দলের রঙে সাজানো হওয়ায় সমর্থকদের মধ্যে তৈরি হয়েছে বিশেষ আগ্রহ।

আর্জেন্টিনা সমর্থক বিপ্লব দে কেটু (৫৪) বলেন, ছোটবেলা থেকেই আমি আর্জেন্টিনার সমর্থক। জীবনে অনেক ধরনের সমর্থন দেখেছি, কিন্তু এলাকার একটি বাসকে এভাবে আর্জেন্টিনার রঙে রাঙাতে আগে দেখিনি। বাসে মেসির ছবি দেখে মনটা ভরে গেছে।

স্থানীয় সাংবাদিক আব্দুল মান্নান সোহেল বলেন, বিশ্বকাপের আগমনী বার্তায় যখন ফুটবলপ্রেমীরা নিজেদের মতো করে প্রিয় দলের প্রতি ভালোবাসা প্রকাশে ব্যস্ত, তখন নালিতাবাড়ীর এই আর্জেন্টিনার পতাকার রঙে রাঙানো বাসটি হয়ে উঠেছে স্থানীয়দের কাছে এক নতুন আকর্ষণ এবং ফুটবল উন্মাদনার অনন্য প্রতীক। যা স্থানীয়ভাবে ব্যাপক সাড়া ফেলেছে।

বাসটির স্বত্বাধিকারী গোলাম কিবরিয়া মাকসিম যুগান্তরকে বলেন, আমি ছোটবেলা থেকেই আর্জেন্টিনার সমর্থক। বিশ্বকাপ এলেই ফুটবল নিয়ে মানুষের আগ্রহ বেড়ে যায়। প্রিয় দলের প্রতি ভালোবাসা প্রকাশের পাশাপাশি ফুটবল উৎসবের আমেজ সবার মাঝে ছড়িয়ে দিতেই এই উদ্যোগ নিয়েছি। বাসটি সড়কে নামানোর পর থেকে যাত্রী ও সাধারণ মানুষের মধ্যে ব্যাপক কৌতূহল ও উচ্ছ্বাস লক্ষ্য করছি।

তিনি আরও বলেন, ফুটবল মানুষকে এক করে। দল ভিন্ন হতে পারে, কিন্তু খেলাধুলার আনন্দ সবার জন্য। তাই আর্জেন্টিনার রঙে বাস সাজালেও বাংলাদেশের পতাকাকে গুরুত্ব দিয়ে ‘সবার আগে বাংলাদেশ’ রেখেছি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইতিহাসে প্রথমবারের মতো বিশ্বকাপজয়ীরা পাবেন ‘চ্যাম্পিয়নশিপ রিং’

আন্দোলনস্থল থেকে অনশনরত সোনম ওয়াংচুককে সরিয়ে দিল দিল্লি পুলিশ

মধ্যপ্রাচ্যে ভ্রমণে নাগরিকদের সতর্ক করল যুক্তরাষ্ট্র

ফাইনাল ম্যাচেই কি শেষ স্কালোনির আর্জেন্টিনা অধ্যায়?

ব্যবসায়ীদের দৌরাত্ম্যে দিশেহারা ভোক্তা

ইয়ামাল ইতিহাস গড়বে, তবে এবার নয়: মেসি

১৯ বছর আগে নিজ হাতে গোসল করানো সেই শিশুই এবার মেসির প্রতিপক্ষ

মিয়ানমার উপকূলে নৌকাডুবি, পাঁচ শতাধিক মৃত্যুর শঙ্কা

হরমুজে মার্কিন হস্তক্ষেপ ‘নিষ্ক্রিয়’ করে দেওয়া হবে: ইরানের সেনাবাহিনী

বিশ্বকাপের ফাইনাল কবে-কোথায়-কখন

১০

দাবানলের ধোঁয়ায় ঢেকেছে নিউজার্সির আকাশ, বিশ্বকাপের ফাইনাল নিয়ে উদ্বেগ

১১

ফিফার বাড়তি সুবিধা পাওয়া নিয়ে যা বললেন মেসি

১২

বিশ্বকাপ থেকে বিদায়ের পর ফ্রান্সে উত্তেজনা, গ্রেফতার কমপক্ষে ১৬০

১৩

ইংল্যান্ড ম্যাচের সেই স্মৃতি নিয়ে এবার ডাগআউটে আর্জেন্টিনার কোচরা

১৪

এইচএসসি পরীক্ষার্থীদের সুখবর দিলেন শিক্ষামন্ত্রী

১৫

‘মাঠে নামলেই কোনো বন্ধু নেই’— দিবু মার্তিনেজকে নিয়ে ইংলিশ ডিফেন্ডার

১৬

শিক্ষার্থীদের প্রতিবছর একটি করে গাছ লাগানোর আহ্বান প্রধানমন্ত্রীর

১৭

কাতারের সাবেক আমিরের মৃত্যুতে রাষ্ট্রীয় শোক আজ, জাতীয় পতাকা অর্ধনমিত রাখার নির্দেশ

১৮

ইরানে নতুন হামলার পর ট্রাম্পের হুঁশিয়ারি, পরের লক্ষ্য বিদ্যুৎকেন্দ্র ও সেতু

১৯

ফাইনালে আর্জেন্টিনা না ইংল্যান্ডকে চান, জানালেন স্পেন কোচ

২০