Publisher
২৫ জুলাই ২০২৩, ১১:৫৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ভারতে অনুপ্রবেশ করে বসবাসের অভিযোগে ৭৪ জন রোহিঙ্গা গ্রেপ্তার

অনলাইন ডেস্ক: ভারতের উত্তর প্রদেশে অবৈধভাবে অনুপ্রবেশ করে বসবাসের অভিযোগে ৭৪ জন রোহিঙ্গা শরণার্থীকে গ্রেপ্তার করেছে দেশটির পুলিশ। সোমবার এক বিবৃতিতে পুলিশ বলেছে, উত্তর প্রদেশের ছয়টি শহর থেকে এই রোহিঙ্গা শরণার্থীদের গ্রেপ্তার করা হয়েছে।

কাতারভিত্তিক গণমাধ্যম আল জাজিরা জানিয়েছে, ভারতীয় পুলিশের হাতে গ্রেপ্তার হওয়া ৫৫ জন পুরুষ ও ১৪ জন নারী রোহিঙ্গা শরণার্থীর মধ্যে ১০ জন কিশোর ও পাঁচজন শিশু রয়েছে।

এদিকে ভারতীয় সংবাদমাধ্যম স্ক্রল জানিয়েছে, গ্রেপ্তারকৃত নারীদের মধ্যে একজন অন্তসত্ত্বা নারী রয়েছেন বলে জানা গেছে।

রোহিঙ্গা সম্প্রদায়ের ওই মানুষেরা কতদিন ধরে উত্তর প্রদেশ এলাকায় বসবাস করছিলেন তা সুনির্দিষ্টভাবে জানা না গেলেও মানবাধিকার সংস্থা রোহিঙ্গা হিউম্যান রাইটস ইনিশিয়েটিভ জানিয়েছে, মিয়ানমারে জাতিগত নিপীড়ন থেকে পালিয়ে আসার পর অন্তত ১০ বছর ধরে তারা ওই এলাকায় বসবাস করছেন।

রোহিঙ্গা হিউম্যান রাইটস ইনিশিয়েটিভের পরিচালক সাব্বের কিয়াও বলেন, রোহিঙ্গা সম্প্রদায়ের এই মানুষেরা আবর্জনা সংগ্রহ থেকে শুরু করে নানা ধরনের কায়িক শ্রম দিয়ে জীবিকা নির্বাহ করতেন। তারা শুধু ভারতে আশ্রয় চেয়েছেন, আর কিছু চাননি।

মিয়ানমারের সামরিক বাহিনী সংখ্যালঘু রোহিঙ্গা সম্প্রদায়ের হাজার হাজার মানুষকে হত্যা, নারীদের ধর্ষণ ও অসংখ্য গ্রাম জ্বালিয়ে দেয়ার পর লাখ লাখ রোহিঙ্গা শরণার্থী মিয়ানমান ছেড়ে প্রতিবেশি দেশ বাংলাদেশ ও ভারতে আশ্রয় নেয়।

জাতিসংঘ বলছে, গণহত্যার উদ্দেশ্য নিয়ে সামরিক অভিযান চালিয়েছে মিয়ামানের জান্তা সরকার। এ জন্য কয়েকজন জেনারেলকে আন্তর্জাতিক আদালতে বিচারের মুখোমুখি করা হচ্ছে।

ভারতে শরণার্থী সুরক্ষা আইন নেই। দেশটি ১৯৫১ সালের জাতিসংঘ শরণার্থী কনভেনশনেও স্বাক্ষর করেনি।

রোহিঙ্গা হিউম্যান রাইটস ইনিশিয়েটিভের সহ-প্রতিষ্ঠাতা আলী জোহর জানান, গত বছরের শুরুর দিকের হিসাবমতে, ভারতে বর্তমানে ১৮ হাজার রোহিঙ্গা শরণার্থী বসবাস করছে।

এদিকে মানবাধিকার সংস্থাগুলো ভারত সরকারকে মানবাধিকারের প্রতিশ্রুতি পালনের আহ্বান জানিয়েছে। কিয়াও মিন বলেন, রোহিঙ্গারাও মানুষ। তাদেরও গণহত্যার হাত থেকে বেঁচে থাকার অধিকার রয়েছে। তারা ভারতে আশ্রয় চেয়েছে, কোনো অপরাধ করেনি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ডেঙ্গু নিয়ে সবাইকে সতর্ক করলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী

চলতি সেপ্টেম্বরেই ইউপি নির্বাচনের তফসিল

আগের সরকারের ১৩০০ প্রকল্পের অনিয়ম খতিয়ে দেখা হচ্ছে : অর্থমন্ত্রী

বিভ্রান্তি ছড়িয়ে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা চলছে: প্রধানমন্ত্রী

এক বছরের মধ্যে বদলে যাবে পুঁজিবাজার: বিএসইসি চেয়ারম্যান

বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ : জাতিসংঘ

সালাম তালুকদারের রাজনীতি ছিল কেবলই মানুষের জন্য: স্মরণসভায় বক্তারা

ঢাকায় যাত্রা শুরু করলো বাংলাদেশ জার্নালিস্ট প্রটেক্ট কমিটি

র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান

খার্গ দ্বীপ ‘উড়িয়ে দেওয়া হচ্ছে’ দাবি ট্রাম্পের, সঙ্গে দেওয়া ভিডিওটি এআই!

১০

মুম্বাই বিমানবন্দরে ১১ কোটি রুপির স্বর্ণ পাচার, ৫ বাংলাদেশিসহ গ্রেফতার ৬

১১

আরও বোয়িং কিনবে বাংলাদেশ, চুক্তিকে ‘অসাধারণ’ বললেন সার্জিও গোর

১২

দেশে স্বর্ণের দামে ফের বড় পতন

১৩

দুই মিনিটের ব্যবধানে দু’বার ভূমিকম্পে কাঁপল কোস্টারিকা

১৪

কফি উইথ করণে সবচেয়ে বড় আকর্ষণ সালমান, অতিথির তালিকায় আর কে?

১৫

দিল্লিতে বিরিয়ানিতে লবণ বেশি দেওয়ার অভিযোগে হোটেলকর্মীকে ছুরিকাঘাত, গ্রেফতার ২

১৬

নিত্যপণ্যের বাজার স্থিতিশীল রাখতে ৮ হাজার কোটি টাকার পণ্য কিনবে টিসিবি

১৭

দেশে স্বর্ণের দাম আরও বাড়ল

১৮

ক্যারিয়ারের সবচেয়ে বাজে রেকর্ডের সামনে মেসি

১৯

নতুন ক্লাবে এবার নায়ক সালাহ

২০