Ritesh Beghi
৩১ মে ২০২৬, ১:৪৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মহাসড়কে আ.লীগের ঝটিকা মিছিল, পুলিশ দেখে পলায়ন

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লায় ঝটিকা মিছিল করেছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা। মিছিলের একটি ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে।

রোববার (৩১ মে) সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বুড়িচং উপজেলার মোকাম ইউনিয়নের নিমসার এলাকায় এ ঝটিকা মিছিল করে দলটির নেতাকর্মীরা।

স্থানীয়রা জানায়, কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক এহেতাসামুল হাসান রুমির পৃষ্ঠপোষকতায় মিছিলটি আয়োজন করে বুড়িচং উপজেলা যুবলীগ নেতা জালাল উদ্দিন। এতে স্থানীয় আওয়ামী লীগ এবং এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা নেয়।

যুবলীগ নেতা জালাল উদ্দিন বলেন, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নিমসার বাজারের পশ্চিম পাশ থেকে মিছিলটি বের করা হয়েছে। এতে দুই শতাধিক নেতাকর্মী অংশগ্রহন করে। এর আগে ভোর থেকে আওয়ামী লীগ ও যুবলীগের নেতাকর্মীরা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অবস্থান নেয়। সকাল ৭টার দিকে নিমসার ও কোরপাই এলাকায় মিছিল করা হয়।

বুড়িচং উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আবু নাসের মুন্সী বলেন, নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ পরিস্থিতি অস্থিতিশীল করার পাঁয়তারা করছে। তারা গোপনে সংগঠিত হয়ে ঝটিকা মিছিল করেছে। তাদের রাজনৈতিকভাবে মোকাবিলা করা হবে। পাশাপাশি তারা কিভাবে মহাসড়কে মিছিল করে, সেটা প্রশাসনের কাছে আমরা জানতে চাইব।

বুড়িচং থানার ওসি মো. লুৎফুর রহমান বলেন, আওয়ামী লীগের নেতাকর্মীরা মহাসড়কের কোরপাই এলাকায় একত্রিত হওয়ার চেষ্টা করেছিল। পরে পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা পালিয়ে গেছে। আমরা ভিডিও দেখে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেব।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

১৯ বছর আগে নিজ হাতে গোসল করানো সেই শিশুই এবার মেসির প্রতিপক্ষ

মিয়ানমার উপকূলে নৌকাডুবি, পাঁচ শতাধিক মৃত্যুর শঙ্কা

হরমুজে মার্কিন হস্তক্ষেপ ‘নিষ্ক্রিয়’ করে দেওয়া হবে: ইরানের সেনাবাহিনী

বিশ্বকাপের ফাইনাল কবে-কোথায়-কখন

দাবানলের ধোঁয়ায় ঢেকেছে নিউজার্সির আকাশ, বিশ্বকাপের ফাইনাল নিয়ে উদ্বেগ

ফিফার বাড়তি সুবিধা পাওয়া নিয়ে যা বললেন মেসি

বিশ্বকাপ থেকে বিদায়ের পর ফ্রান্সে উত্তেজনা, গ্রেফতার কমপক্ষে ১৬০

ইংল্যান্ড ম্যাচের সেই স্মৃতি নিয়ে এবার ডাগআউটে আর্জেন্টিনার কোচরা

এইচএসসি পরীক্ষার্থীদের সুখবর দিলেন শিক্ষামন্ত্রী

‘মাঠে নামলেই কোনো বন্ধু নেই’— দিবু মার্তিনেজকে নিয়ে ইংলিশ ডিফেন্ডার

১০

শিক্ষার্থীদের প্রতিবছর একটি করে গাছ লাগানোর আহ্বান প্রধানমন্ত্রীর

১১

কাতারের সাবেক আমিরের মৃত্যুতে রাষ্ট্রীয় শোক আজ, জাতীয় পতাকা অর্ধনমিত রাখার নির্দেশ

১২

ইরানে নতুন হামলার পর ট্রাম্পের হুঁশিয়ারি, পরের লক্ষ্য বিদ্যুৎকেন্দ্র ও সেতু

১৩

ফাইনালে আর্জেন্টিনা না ইংল্যান্ডকে চান, জানালেন স্পেন কোচ

১৪

কোন ভুলে হেরেছে ফ্রান্স, জানালেন এমবাপ্পে

১৫

মার্কিন হামলায় কেঁপে উঠল ইরানের মাহশহর ও আবাদান

১৬

জুনে সড়ক দুর্ঘটনায় নিহত ৪৬৩, আহত ১৩২৩

১৭

ভুল প্রশ্ন ও এইচএসসি পরীক্ষা না পেছানোর ব্যাখ্যা দিলেন শিক্ষামন্ত্রী

১৮

সেমিফাইনাল মহারণের আগে চার দলের তারকাদের ‘আত্মবিশ্বাসী বার্তা’

১৯

ঢাকার জলাবদ্ধতার জন্য রাজউককে দায়ী করলেন দুদকের সাবেক মহাপরিচালক

২০