news desk
১ মার্চ ২০২০, ৭:৪৮ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

মালয়েশিয়ার অষ্টম প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন মুহিউদ্দিন ইয়াসিন

মালয়েশিয়ার অষ্টম প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন ইউনাইটেড ইনডিজেনাস পার্টির প্রধান মুহিউদ্দিন ইয়াসিন। আজ রোববার সকাল ১০টায় কুয়ালালামপুরে ইস্তানা নেগারা রাজপ্রাসাদে শপথ পড়িয়ে তার হাতে দায়িত্ব তুলে দেন দেশটির রাজা সুলতান আহমাদ শাহ।

শপথ অনুষ্ঠানে মুহিউদ্দিন ইয়াসিনের স্ত্রী নূরানি আব্দুর রাহমান, তার পক্ষের সংসদ সদস্য ও নেতৃবৃন্দ সেখানে উপস্থিত ছিলেন। প্রধান বিচারপতি টেংকু মাইমুন তুয়ান মাত এবং সরকারের মুখ্য সচিব মোহাম্মদ জুকি আলীর সামনে শপথ গ্রহণের পর মুহিউদ্দিন নিয়োগপত্রের দলিলে সই করেন।

এদিকে, সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ দাবি করেছেন, মালয়েশিয়ার ২২২ সদস্যের পার্লামেন্টে ১১৪ জন সংসদ সদস্য তার পক্ষে রয়েছেন। তিনি বলেন, ‘আমরা একজনকে পেয়েছি, যার সংখ্যাগরিষ্ঠতা নেই। জরুরি সংসদীয় সভায় ভোট হলে এটি আবারও প্রমাণিত হবে, ১১৪ জন আমার সঙ্গে রয়েছেন।’

সকালে ইয়াইয়াসান আল বুখারিতে এক সংবাদ সম্মেলনে সংবাদ সম্মেলনে মাহাথির বলেছেন, আমার সঙ্গে বিশ্বাসঘাতকতা করা হয়েছে।
মাহাথির আরো বলেন, মুহিদ্দিন ইয়াসিন দীর্ঘদিন তার এই লক্ষ্য নিয়ে কাজ করছিলেন। এখন তিনি সেই বিশ্বাসঘাতকতায় সফল হয়েছেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজধানীতে জামাতার ছুরিকাঘাতে মা-মেয়ে নিহত

ভয়াবহ দাবানলে সস্ত্রীক ফ্রান্স ছাড়লেন জর্জ ক্লুনি

নতুন আইন কর্মকর্তাদের সততার সঙ্গে কাজ করার আহ্বান অ্যাটর্নি জেনারেলের

হামাসের দুই কমান্ডারকে হত্যার দাবি ইসরাইলের

পুলিশ কোনো দল বা গোষ্ঠীর লাঠিয়াল বাহিনী নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

২ গোলে এগিয়ে গিয়েও জিততে পারল না রিয়াল মাদ্রিদ

আহসান উল্লাহ মাস্টার হত্যা মামলায় আপিল শুনানি চলছে

যুদ্ধবিরতির উদ্যোগের মধ্যেও গাজায় ইসরাইলি হামলা, নিহত ৮

রাষ্ট্রপতি নির্বাচন ইসির সাংবিধানিক এখতিয়ার: সালাহউদ্দিন আহমদ

‘জুলাইয়ের লেন্স’ প্রদর্শনীতে ফুটে উঠেছে গণঅভ্যুত্থানের ভয়াবহতা

১০

জনগণ আপনাকে স্বাগত জানাতে প্রস্তুত, কীভাবে আসবেন আসেন: শেখ হাসিনাকে পরওয়ার

১১

দুপুরের মধ্যে যেসব জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা

১২

ইরানে হামলার পরিকল্পনা বাতিল করলেন ট্রাম্প

১৩

স্পেনের সঙ্গে শেনজেন চুক্তি স্থগিত করল ইতালি

১৪

টানা পঞ্চমবার সাফের সভাপতি নির্বাচিত কাজী সালাহউদ্দিন

১৫

অভিযুক্ত হাসিনাসহ ৫০, সত্যতা মেলেনি ৪৯ জনের বিরুদ্ধে

১৬

সালাহর দলবদলে ‘চাঞ্চল্যকর মোড়’!

১৭

হাম উপসর্গে আরও তিন শিশুর মৃত্যু, মোট মৃত্যু ৮৪০

১৮

দুই মেট্রো স্টেশনে বোমা আতঙ্ক, বস্তায় পাওয়া গেল জর্দার কৌটা-পান

১৯

তীব্র হচ্ছে এল নিনো, চরম তাপপ্রবাহ, বন্যা ও খরার সতর্কবার্তা দিল জাতিসংঘ

২০