Publisher
২ জুন ২০২১, ৪:১৯ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

যশের সঙ্গে সম্পর্কের কথা স্বীকার করলেন নুসরাত!

বিনোদন প্রতিবেদক: ভারতের বাংলা ছবির অন্যতম জনপ্রিয় তারকা নুসরাত জাহানের সঙ্গে অভিনেতা যশ দাশগুপ্তরের সম্পর্কের গুঞ্জন গত বছর থেকেই শোনা যাচ্ছে। সময় যত গোড়াচ্ছে ততই তাদের সম্পর্ক যেন আরও জোরদার হয়েছে। কখনও ইনস্টাগ্রামে একই খাবারের ছবি শেয়ার করেছেন দুই তারকা, কখনও আবার নুসরাতের তোলা ছবি পোস্ট করেছেন যশ। সেই জল্পনা আবার উসকে দিলেন নুসরাত জাহান।

একটি ভারতীয় সংবাদমাধ্যম এক প্রতিবেদনে নুসরাতকে টলিউডের সবচেয়ে কাঙ্ক্ষিত নারীদের তালিকায় তৃতীয় স্থানে রেখেছে। একইসঙ্গে নায়িকার রিলেশনশিপ স্ট্যাটাসের জায়গায় ‘ডেটিং যশ’ অর্থাৎ যশের সঙ্গে প্রেমের সম্পর্কের বিষয়টি তুলে ধরেছে।

নুসরাত প্রতিবেদনটির স্ক্রিনশট শেয়ার করে সংবাদমাধ্যমকে ধন্যবাদ জানান। আর তাতেই নায়িকা প্রেমের বিষয়টি কি স্বীকার করে নিলেন কিনা, তা নিয়ে আলোচনা শুরু হয়ে যায়।

বছর দুয়েক আগে নিখিল জৈনের সঙ্গে প্রেমের সম্পর্ক থেকে বিয়েতে আবদ্ধ হন টলিউডের জনপ্রিয় এ নায়িকা ও সংসদ সদস্য। কিন্তু বিয়ের এক বছর পর আচমকাই ছন্দপতন ঘটে। জানা যায়, নিখিল-নুসরাতের দাম্পত্য সম্পর্কে চিড় ধরার পরই যশের সঙ্গে নুসরাতের ঘনিষ্ঠতার গুঞ্জন ছড়িয়ে পড়ে।

অন্যদিকে, টিভি সিরিয়াল ‘বোঝে না সে বোঝে না’ থেকে লাইমলাইটে এসেছেন অভিনেতা যশ দাশগুপ্ত। গত বছর থেকেই নুসরাতের সঙ্গে নানা স্থানে ঘুরতে এবং অনুষ্ঠানে উপস্থিত হতে দেখা গেছে তাকে।

তবে বিধানসভা নির্বাচনের আগে সকলকে চমকে দিয়ে তৃণমূল সাংসদ নুসরাতের বিরোধী পক্ষের দল বিজেপিতে যোগ দেন। বিজেপির প্রার্থী হয়ে ভোটেও লড়েছিলেন যশ। কিন্তু হেরে যান অভিনেতা। দুই ভিন্ন রাজনৈতিক দলের সদস্য হলেও অবশ্য যশ-নুসরাতের বিশেষ বন্ধুত্বের কোনো পরিবর্তন হয়নি। সূত্র: সংবাদ প্রতিদিন

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সুযোগ নিচ্ছে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ

এক ম্যাচেই যত রেকর্ড ভাঙলেন মেসি

হোয়াইট হাউসে ভয়াবহ হামলার পরিকল্পনা নস্যাৎ, গ্রেফতার ৫

সন্ধ্যার মধ্যে দেশের ৮ অঞ্চলে ঝড়ের আভাস

এক ম্যাচেই রেকর্ডবুক তছনছ করলেন মেসি

৩০০ বিলিয়ন ডলারের তহবিল পাচ্ছে ইরান?

শক্তিশালী ভূমিকম্পে কাঁপল চীন

স্থানীয় সরকার নির্বাচন কবে থেকে শুরু, সংসদে জানালেন মির্জা ফখরুল

ইরানে কোনো অর্থ খরচ করবে না যুক্তরাষ্ট্র: ট্রাম্প

আর্জেন্টিনা-আলজেরিয়া লড়াই : নজর থাকবে যাদের ওপর

১০

বেতনের দাবিতে তেজগাঁওয়ে পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ

১১

রামিসা হত্যা মামলা: আপিল শুনানির পেপারবুক প্রস্তুত, শুনানি শুরু যে কোনো দিন

১২

নেইমারকে নিয়ে নতুন শঙ্কায় ব্রাজিল

১৩

আজ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হচ্ছে বেনজীরের প্রয়োজনীয় নথিপত্র

১৪

স্কোরলাইন বলছে ড্র, ইরানের গল্প বলছে অন্য কিছু

১৫

দুবাইয়ে গ্রেপ্তার সাবেক আইজিপি বেনজীর; দেশে ফেরানো কতটা সহজ?

১৬

ইরান প্রতিশ্রুতি পূরণ না করা পর্যন্ত জব্দ সম্পদ ছাড় নয়: যুক্তরাষ্ট্র

১৭

ইরান-যুক্তরাষ্ট্র চুক্তির পর বিশ্বনেতাদের প্রশংসায় ভাসছে পাকিস্তান

১৮

বাবার দেশের বিপক্ষে বিশ্বকাপ অভিষেক, সে ম্যাচেই সুইডেনের নায়ক ইয়াসিন

১৯

দেশে স্বর্ণের দামে ফের বড় লাফ

২০