Publisher
১৭ মার্চ ২০২৩, ৭:০৬ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

যুক্তরাজ্যে খাদ্য সঙ্কটে থাকা শিশুর সংখ্যা ৪০ লাখ

অনলাইন ডেস্ক: যুক্তরাজ্যে খাদ্য সঙ্কটে থাকা শিশুর সংখ্যা দ্বিগুণ বেড়ে প্রায় ৪০ লাখে পৌঁছেছে। দেশটিতে ২০২২ সালের জানুয়ারিতে এমন শিশুর সংখ্যা ছিল ১২%। এ বছরের জানুয়ারিতে তা বেড়ে হয়েছে ২২%। এছাড়া প্রতি পাঁচজনে একজন ব্রিটিশ নাগরিক খাবার কমিয়ে দিয়েছেন।

ফুড ফাউন্ডেশন থিঙ্কট্যাঙ্কের এক পরিসংখ্যানে এমন তথ্য উঠে এসেছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে সংবাদমাধ্যম দা গার্ডিয়ান।

এই পরিস্থিতিতে খাদ্য নিরাপত্তাহীনতায় থাকা শিশুগুলোর পরিবার দেশটির সরকারের কাছে বিনামূল্যে স্কুলের খাবারের দাবি জানিয়েছে। প্রায় ৮০% পরিবার বলছে, এই পদক্ষেপ দ্রুত গ্রহণ করতে হবে।

ফুড ফাউন্ডেশনের প্রধান নির্বাহী অ্যানা টেলর বলেছেন, “সরকার খাদ্য নিরাপত্তার যে দাবি করেছে, তাতে তথ্যগত ঘাটতি রয়েছে। শিশুদের বিনামূল্যে স্কুলের খাবার কার্যক্রমকে প্রসারিত করতে হবে। আগামী বাজেটে এ বিষয়ে নীতিগত সিদ্ধান্ত নিতে হবে সরকারকে।”

নিম্নআয়ের পরিবারগুলোর জীবনযাত্রার সঙ্কট কমানোর উপায় হিসেবে যুক্তরাজ্যে বিনামূল্যে স্কুলের খাবার কার্যক্রম বাড়ানো এখন রাজনৈতিকভাবেই গুরুত্বপূর্ণ। গত মাসে লন্ডনের মেয়র সাদিক খান বলেছিলেন, আগামী সেপ্টেম্বর থেকে লন্ডনের প্রাথমিক বিদ্যালয়গুলোতে শিক্ষার্থীদের জন্য এক বছরের বিনামূল্যে মধ্যাহ্নভোজ কর্মসূচি শুরু করা হবে।

দেশটির লন্ডন ব্যুরো অব ইসলিংটন, নিউহ্যাম, সাউথওয়ার্ক, টাওয়ার হ্যামলেটস এবং ওয়েস্টমিনস্টারে এরমধ্যেই প্রাথমিক বিদ্যালয়ে বিনামূল্যে স্কুলের খাবার সরবরাহ কার্যক্রম চলছে। ওয়েলস ২০২৪ সালের মধ্যে এই কর্মসূচি গ্রহণ করবে।

গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে যুক্তরাজ্যে নিম্নআয়ের পরিবারগুলো হিমশিম খাচ্ছে। শিশুদের স্কুলে খাদ্য কর্মসূচি বাস্তবায়ন করা হলে এই পরিবারগুলো ৪০০ পাউন্ড সাশ্রয় করতে পারবে।

যুক্তরাজ্যের শিক্ষা বিভাগের একজন মুখপাত্র গার্ডিয়ানকে বলেছেন, “২০১০ সাল থেকে স্কুলে বিনামূল্যে খাবার গ্রহণকারী শিশুদের সংখ্যা বর্তমানে ২০ লাখেরও বেশি দাঁড়িয়েছে।”

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

১১ বছরে লিটনের ‘প্রথম’ ফিফটি!

অভিষেকে ব্রাজিল তারকাদের পকেটে রাখা কে এই ১৮ বছরের বুয়াদ্দি?

কিশোরগঞ্জে হাসপাতালে রোগীর স্বজনকে মারধরের অভিযোগ চিকিৎসকের বিরুদ্ধে

ইরানের সঙ্গে ট্রাম্পের সম্ভাব্য চুক্তিকে ‘আত্মসমর্পণ দলিল’ আখ্যা ডেমোক্র্যাটদের

হামের উপসর্গে আরও চার শিশুর মৃত্যু

বাংলাদেশ ফার্মাসিস্টস’ ফোরাম, গণ বিশ্ববিদ্যালয় শাখার নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা

ভারতে একই পরিবারের ৪ সদস্যের আত্মহত্যা

ব্রাজিল-মরক্কোকে পেছনে ফেলে গ্রুপ সি’তে শীর্ষে স্কটল্যান্ড

কারিনা পাচ্ছেন বিশেষ সম্মাননা

দুপুরের মধ্যে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা যেসব অঞ্চলে

১০

ফতুল্লায় মাদক ব্যবসায়ী ও পুলিশের মধ্যে ব্যাপক গোলাগুলিতে পুলিশসহ আহত ৮

১১

ইরান-যুক্তরাষ্ট্র শান্তি উদ্যোগে ইসরাইল থাকবে না, জানালেন নেতানিয়াহু

১২

আজই চুক্তি স্বাক্ষরের ঘোষণা ট্রাম্পের, ভিন্ন সুর ইরানের

১৩

আসামে এএন-৩২ বিমান বিধ্বস্ত, নিহত ৫ সদস্যের পরিচয় প্রকাশ

১৪

হাম ও উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

১৫

নারীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, যুবদল নেতাসহ গ্রেফতার ২

১৬

নেইমার কি ব্রাজিলের প্রথম ম্যাচে খেলবেন? জানালেন কোচ

১৭

‘আপনি আমার খেলা দেখেছেন?’ সাংবাদিককে বললেন রোনালদো

১৮

দেশে ফিরেছেন ৫৪৩২৩ হাজি, ৫০ জনের মৃত্যু

১৯

ইরানের জব্দ করা ২৪ বিলিয়ন ডলার ছাড়তে রাজি ট্রাম্প

২০