Ritesh Beghi
২০ জুন ২০২৬, ১১:০০ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

যুক্তরাজ্যে দুই ট্রেনের সংঘর্ষ, হতাহত ৯০

যুক্তরাজ্যের রাজধানী লন্ডন থেকে প্রায় ১০০ কিলোমিটার উত্তরে দুটি যাত্রীবাহী ট্রেনের সংঘর্ষের ঘটনা ঘটেছে।  এতে একজন নিহত এবং অন্তত ৮৯ জন আহত হয়েছেন বলে জানিয়েছে ব্রিটিশ ট্রান্সপোর্ট পুলিশ। 

স্থানীয় সময় শুক্রবার (১৯ ‍জুন) বিকেল ৫টা ১৫ মিনিটের দিকে বেডফোর্ডের দক্ষিণে রেললাইনে এই দুর্ঘটনা ঘটে। এতে ইস্ট মিডল্যান্ডস রেলওয়ের দুটি ট্রেন জড়িত ছিল।

সামাজিক যোগাযোগমাধ্যমে এক যাত্রীর প্রকাশ করা ভিডিওতে দেখা যায়, একটি ট্রেনের সামনের অংশ অন্য ট্রেনের পেছনের অংশের সঙ্গে জড়িয়ে গেছে। তবে ট্রেনের বগিগুলো রেললাইনের ওপরই সোজাভাবে দাঁড়িয়ে ছিল।

এক বিবৃতিতে ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার বলেন, ‘যিনি প্রাণ হারিয়েছেন তার পরিবারের প্রতি আমার গভীর সমবেদনা। একই সঙ্গে গুরুতর আহতদের প্রতিও আমার সহানুভূতি রয়েছে।’

ইস্ট অব ইংল্যান্ড অ্যাম্বুলেন্স সার্ভিস জানায়, দুর্ঘটনার পর বড় ধরনের উদ্ধার তৎপরতা চালানো হয়েছে। ঘটনাস্থলে ২০টির বেশি অ্যাম্বুলেন্স এবং ছয়টি এয়ার অ্যাম্বুলেন্স মোতায়েন করা হয়।

কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়েছে। এ ছাড়া ১১ জন খুবই গুরুতর আহত হয়েছেন, ২২ জন গুরুতর আহত হয়েছেন এবং আরও ৫৬ জন সামান্য আহত হয়েছেন।

পুলিশের উপপ্রধান কর্মকর্তা স্টুয়ার্ট ক্যান্ডি বলেন,  দুর্ঘটনার কারণ খুঁজে বের করতে জরুরি সেবার সদস্যরা ব্যাপকভাবে কাজ করছেন এবং কীভাবে এ ঘটনা ঘটেছে তা তদন্ত করা হচ্ছে।

অন্যদিকে, দুর্ঘটনাকবলিত একটি ট্রেনের যাত্রী ও চিকিৎসক পিটার নাপ  সামাজিক যোগাযোগমাধ্যম ব্লুস্কাইয়ে জানান, তিনি হঠাৎ একটি প্রবল ধাক্কা অনুভব করেন।

তিনি জানান, একটি বগি রেললাইন থেকে ছিটকে গিয়েছিল এবং তিনি নিজেও সামান্য আহত হয়েছেন।

তথ্যসূত্র: জিও নিউজ

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

১৯ বছর আগে নিজ হাতে গোসল করানো সেই শিশুই এবার মেসির প্রতিপক্ষ

মিয়ানমার উপকূলে নৌকাডুবি, পাঁচ শতাধিক মৃত্যুর শঙ্কা

হরমুজে মার্কিন হস্তক্ষেপ ‘নিষ্ক্রিয়’ করে দেওয়া হবে: ইরানের সেনাবাহিনী

বিশ্বকাপের ফাইনাল কবে-কোথায়-কখন

দাবানলের ধোঁয়ায় ঢেকেছে নিউজার্সির আকাশ, বিশ্বকাপের ফাইনাল নিয়ে উদ্বেগ

ফিফার বাড়তি সুবিধা পাওয়া নিয়ে যা বললেন মেসি

বিশ্বকাপ থেকে বিদায়ের পর ফ্রান্সে উত্তেজনা, গ্রেফতার কমপক্ষে ১৬০

ইংল্যান্ড ম্যাচের সেই স্মৃতি নিয়ে এবার ডাগআউটে আর্জেন্টিনার কোচরা

এইচএসসি পরীক্ষার্থীদের সুখবর দিলেন শিক্ষামন্ত্রী

‘মাঠে নামলেই কোনো বন্ধু নেই’— দিবু মার্তিনেজকে নিয়ে ইংলিশ ডিফেন্ডার

১০

শিক্ষার্থীদের প্রতিবছর একটি করে গাছ লাগানোর আহ্বান প্রধানমন্ত্রীর

১১

কাতারের সাবেক আমিরের মৃত্যুতে রাষ্ট্রীয় শোক আজ, জাতীয় পতাকা অর্ধনমিত রাখার নির্দেশ

১২

ইরানে নতুন হামলার পর ট্রাম্পের হুঁশিয়ারি, পরের লক্ষ্য বিদ্যুৎকেন্দ্র ও সেতু

১৩

ফাইনালে আর্জেন্টিনা না ইংল্যান্ডকে চান, জানালেন স্পেন কোচ

১৪

কোন ভুলে হেরেছে ফ্রান্স, জানালেন এমবাপ্পে

১৫

মার্কিন হামলায় কেঁপে উঠল ইরানের মাহশহর ও আবাদান

১৬

জুনে সড়ক দুর্ঘটনায় নিহত ৪৬৩, আহত ১৩২৩

১৭

ভুল প্রশ্ন ও এইচএসসি পরীক্ষা না পেছানোর ব্যাখ্যা দিলেন শিক্ষামন্ত্রী

১৮

সেমিফাইনাল মহারণের আগে চার দলের তারকাদের ‘আত্মবিশ্বাসী বার্তা’

১৯

ঢাকার জলাবদ্ধতার জন্য রাজউককে দায়ী করলেন দুদকের সাবেক মহাপরিচালক

২০