Publisher
২৯ মে ২০২১, ৭:৪৭ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

যুক্তরাষ্ট্রের বার্ষিক বাজেট প্রস্তাব করলেন জো বাইডেন

আর্ন্তজাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের বার্ষিক বাজেট প্রস্তাব করেছেন দেশটির প্রেসিডেন্ট জো বাইডেন। এর পরিমাণ ধরা হয়েছে ৬ ট্রিলিয়ন বা ৬০ হাজার কোটি মার্কিন ডলার। এই বাজেট পরিকল্পনায় ধনাঢ্য মার্কিন নাগরিকদের ট্যাক্সের পরিমাণ অত্যধিক হারে বাড়বে।

বাইডেনের প্রস্তাবিত বিশাল বাজেটে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে সামাজিক কর্মসূচি ও জলবায়ু পরিবর্তন মোকাবিলায় বিনিয়োগকে। এই প্রস্তাবনা এখন মার্কিন কংগ্রেসের চূড়ান্ত অনুমোদনের অপেক্ষায়। যদিও রিপাবলিকান সিনেটর লিনডসে গ্রাহাম এই বাজেটকে অত্যন্ত ব্যয়বহুল উল্লেখ করে সমালোচনা করেছেন।

বাইডেনের বাজেট পরিকল্পনা অনুযায়ী, ২০৩১ সালের মধ্যে ঋণ বিতরণ জিডিপির ১১৭ শতাংশে পৌঁছাবে, যা দ্বিতীয় বিশ্ব যুদ্ধের সময়ের মাত্রাকেও ছাড়িয়ে যাবে। এজন্য বাইডেন কমপক্ষে ৩ ট্রিলিয়ন ব্যয় করবেন। অন্যদিকে তিনি কর্পোরেশন, মূলধন সম্পদ ও ধনীদের ওপর বাড়তি কর আরোপ করেছেন।

বাইডেনের বাজেটে ১.৫ ট্রিলিয়ন ডলার প্রস্তাব করা হয়েছে পেন্টাগন ও অন্য সরকারি বিভাগগুলো পরিচালনার জন্য। এতে আরো দুটি পরিকল্পনা তিনি অন্তর্ভুক্ত করেছেন, যা আগেই উপস্থাপন করেছিলেন- ২.৩ ট্রিলিয়ন ডলারের চাকরি পরিকল্পনা ও ১.৮ ট্রিলিয়ন ডলারের পরিবার পরিকল্পনা।

ডেমোক্রেট প্রেসিডেন্ট বাইডেন তার বাজেটে ‘সরাসরি আমেরিকার মানুষের জন্য বিনিয়োগ’ করার কথা উল্লেখ করেছেন। তিনি বলেছেন, এই বিনিয়োগ যুক্তরাষ্ট্রের অর্থনীতি ও দীর্ঘমেয়াদী স্বাস্থ্যের উন্নতিতে অবদান রাখবে। সূত্র: বিবিসি

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্থানীয় নির্বাচনে পোস্টার ও জনসভা নিষিদ্ধ

নাঙ্গলকোট বিএনপিতে আওয়ামী লীগ পুনর্বাসনের অভিযোগ

বিরোধীদলীয় নেতাকে দেড়শ টাকার দুপুরের খাবারের নিমন্ত্রণ প্রধানমন্ত্রীর

আগস্টে মূল্যস্ফীতি কমে ৮.৬৬%

অটোরিকশার অবৈধ চার্জিংয়ে বছরে ৪ হাজার কোটি টাকা রাজস্ব ক্ষতি

ডেঙ্গু নিয়ে সবাইকে সতর্ক করলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী

চলতি সেপ্টেম্বরেই ইউপি নির্বাচনের তফসিল

আগের সরকারের ১৩০০ প্রকল্পের অনিয়ম খতিয়ে দেখা হচ্ছে : অর্থমন্ত্রী

বিভ্রান্তি ছড়িয়ে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা চলছে: প্রধানমন্ত্রী

এক বছরের মধ্যে বদলে যাবে পুঁজিবাজার: বিএসইসি চেয়ারম্যান

১০

বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ : জাতিসংঘ

১১

সালাম তালুকদারের রাজনীতি ছিল কেবলই মানুষের জন্য: স্মরণসভায় বক্তারা

১২

ঢাকায় যাত্রা শুরু করলো বাংলাদেশ জার্নালিস্ট প্রটেক্ট কমিটি

১৩

র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান

১৪

খার্গ দ্বীপ ‘উড়িয়ে দেওয়া হচ্ছে’ দাবি ট্রাম্পের, সঙ্গে দেওয়া ভিডিওটি এআই!

১৫

মুম্বাই বিমানবন্দরে ১১ কোটি রুপির স্বর্ণ পাচার, ৫ বাংলাদেশিসহ গ্রেফতার ৬

১৬

আরও বোয়িং কিনবে বাংলাদেশ, চুক্তিকে ‘অসাধারণ’ বললেন সার্জিও গোর

১৭

দেশে স্বর্ণের দামে ফের বড় পতন

১৮

দুই মিনিটের ব্যবধানে দু’বার ভূমিকম্পে কাঁপল কোস্টারিকা

১৯

কফি উইথ করণে সবচেয়ে বড় আকর্ষণ সালমান, অতিথির তালিকায় আর কে?

২০