Publisher
১৪ সেপ্টেম্বর ২০২১, ৩:৩১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

সব ধরনের ক্রিকেটকে বিদায় জানালেন মালিঙ্গা

স্পোর্টস ডেস্ক: ওয়ানডে ও টেস্টের পর এবার টি-টোয়েন্টি থেকেও অবসরের ঘোষণা দিলেন শ্রীলঙ্কান পেসার লাসিথ মালিঙ্গা। এর মাধ্যমে ১৭ বছর ক্যারিয়ারের ইতি ঘটালেন তিনি।

মঙ্গলবার টুইটারে এক পোস্টের মাধ্যমে এ সিদ্ধান্ত জানান মালিঙ্গা।

তিনি লিখেন, আমি আমার টি-টোয়েন্টির জুতো জোড়াও তুলে রাখার মাধ্যমে সবধরনের ক্রিকেটকে বিদায় বলছি। ধন্যবাদ সবাইকে যারা আমার দীর্ঘ এ ক্যারিয়ারে উৎসাহ দিয়েছেন। আশা করছি সামনের বছরগুলোতে আমার অভিজ্ঞতা ভাগ করে নেয়ার মাধ্যমে ভবিষ্যতের তরুণ ক্রিকেটারদের সঙ্গে কাজ করে যাব।

উল্লেখ্য, ২০০৪ সালে টি-টোয়েন্টি ক্রিকেটে অভিষেক হয় মালিঙ্গার। কিন্তু জাতীয় দলের হয়ে মাঠে নামতে আরও ২ বছর সময় লাগে তার। দেশের হয়ে ৮৪ টি-টোয়েন্টিতে ২০.৭৯ গড়ে সর্বমোট ১০৭টি উইকেট শিকার করেছেন তিনি। দুর্দান্ত এ ক্যারিয়ারে তার সবচেয়ে বড় অর্জন দেশের পাশাপাশি আন্তর্জাতিক ক্রিকেটে টি-টোয়েন্টি ফরম্যাটে সর্বোচ্চ উইকেট শিকারী হওয়া।

এর আগে ২০১১ সালে টেস্ট থেকে ও ২০১৯ সালে ওয়ানডে থেকে বিদায় নিয়েছিলেন মালিঙ্গা। ২০১৪ সালে দেশের হয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপও জিতেন তিনি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আসামে এএন-৩২ বিমান বিধ্বস্ত, নিহত ৫ সদস্যের পরিচয় প্রকাশ

হাম ও উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

নারীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, যুবদল নেতাসহ গ্রেফতার ২

নেইমার কি ব্রাজিলের প্রথম ম্যাচে খেলবেন? জানালেন কোচ

‘আপনি আমার খেলা দেখেছেন?’ সাংবাদিককে বললেন রোনালদো

দেশে ফিরেছেন ৫৪৩২৩ হাজি, ৫০ জনের মৃত্যু

ইরানের জব্দ করা ২৪ বিলিয়ন ডলার ছাড়তে রাজি ট্রাম্প

‘ডিবি পরিচয়ে’ মারধরের শিকার জাতীয় দলের ক্রিকেটার নাঈম হাসান

কক্সবাজারে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

ব্রাজিল-আর্জেন্টিনাকে হারিয়ে ইতিহাস গড়া প্যারাগুয়ের এই হাল যে কারণে

১০

বিশ্বকাপে নামার আগে আর্জেন্টিনা শিবিরে দুঃসংবাদ

১১

চলে গেলেন বিশ্বকাপজয়ী ব্রাজিলিয়ান ফুটবলার

১২

১০ জেলায় ঝড়ের আভাস, নদীবন্দরেও সতর্কবার্তা

১৩

যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তির খবর ভিত্তিহীন: ইরান

১৪

৩২ বছরের পুরোনো রেকর্ড ভেঙে গেল ২০২৬ বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে

১৫

ট্রাম্পের ঘোষণার পর বিশ্ববাজারে কমল তেলের দাম

১৬

টিকিটের চওড়া দাম, ছোট স্টেডিয়ামেও গ্যালারি ভরাতে পারছে না ফিফা

১৭

শর্ত না মানলে ২৪ ঘণ্টার মধ্যে আবারও হামলা

১৮

আদ-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল

১৯

নতুন বাজেটে কনটেন্ট ক্রিয়েটর ও ফ্রিল্যান্সারদের জন্য বড় সুখবর

২০