Ritesh Beghi
২৩ অক্টোবর ২০২৫, ৪:০৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

সাইফের পর নার্ভাস নাইনটিতে ফিরলেন সৌম্য

সাইফ হাসানকে নিয়ে দুর্দান্ত শুরু করেছিলেন সৌম্য সরকার। সতীর্থ ব্যাটার ব্যক্তিগত ফিফটির পর ফিরলেও টিকেছিলেন বাঁহাতি এই ওপেনার। শেষ পর্যন্ত অবশ্য নার্ভাস নাইনটিতেই কাটা পড়লেন। ব্যক্তিগত ৯১ রানের মাথায় বিদায় নিয়েছেন সৌম্য। দলীয় ১৮১ রানের মাথায় দ্বিতীয় উইকেটের পতন হলো বাংলাদেশের। এর আগে ৮০ রানে সাজঘরে ফিরেছিলেন সাইফ। 

বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার চলমান ওয়ানডে সিরিজে সব ছাপিয়ে আসল প্রতিপক্ষ হয়ে উঠেছিল যেন মিরপুরের ‘কালো’ উইকেট। প্রথম দুই ম্যাচ ছিল লো স্কোরিং। সেখান থেকে আজ দৃশ্যপট পুরোপুরি বদলে গেছে। আগের দুই ওয়ানডেতে কোনো রকমে দুইশো পেরোনো বাংলাদেশ আজ ১৬ ওভার শেষেই শতরান পেরিয়ে যায়। উদ্বোধনী জুটিতে আজ হয়েছে একগাদা রেকর্ড।

মিরপুরে সিরিজ নির্ধারণী ম্যাচে টস জিতে শুরুতে ব্যাটিং বেছে নেয় বাংলাদেশ। টাইগার দুই ওপেনার সৌম্য ও সাইফ মিলে ওপেনিংয়ে ১৫২ বলে ১৭৬ রানের জুটি গড়েন। ওয়ানডেতে উদ্বোধনী জুটিতে বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ রানের রেকর্ড এটি। সর্বোচ্চটি ২০২০ সালে জিম্বাবুয়ের বিপক্ষে। লিটন–তামিম করেন ২৯২ রান। এ ছাড়া প্রতিপক্ষ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষেও উদ্বোধনী জুটিতে সর্বোচ্চ রানের রেকর্ড হয়েছে। ওয়ানডেতে ক‍্যারিবিয়ানদের বিপক্ষে আগের সেরা উদ্বোধনী জুটি ছিল ১৪৪ রানের।

এর আগে মিরপুরের কালো পিচে দ্বিতীয় ওয়ানডেতে পুরো ৫০ ওভার স্পিন দিয়ে করিয়ে রেকর্ড গড়েছিল সফরকারী ক্যারিবীয়রা। আজও স্পিন আক্রমনেই শুরুটা করে তারা। যদিও আকিল হোসেনের প্রথম ওভারেই দুই চার মেরে ঝড়ের বার্তা দিয়েছিলেন সাইফ। এরপর আগ্রাসী রূপে হাজির হয়েছিলেন সৌম্য সরকার।

স্পিনারদের জন‍্য দারুণ উইকেটে দুই ওপেনারের ব‍্যাটে ভালো শুরু পেয়ে যায় বাংলাদেশ। উদ্বোধনী জুটিতে পঞ্চাশ আসে মাত্র ৪৬ বলে। যদিও ধাক্কাটা প্রায় দিয়ে দিচ্ছিলেন খ‍্যারি পিয়ের। তবে একটুর জন‍্য বেঁচে যান সাইফ হাসান। বাঁ-হাতি স্পিনারের বল পা বাড়িয়ে ডিফেন্স করার চেষ্টা করেন সাইফ। ব‍্যাটের কানায় বলের স্পর্শ বুঝতে পারেননি আম্পায়ার। তিনি এলবিডব্লিউর জোরাল আবেদনে সাড়া দেওয়ার সঙ্গে সঙ্গেই রিভিউ নেন ব‍্যাটসম‍্যান। তাতে বেঁচেও যান সে যাত্রায়।

স্পিনে কাজের কাজ কিছু হচ্ছে না দেখে দশম ওভারে পেস বোলিং অলরাউন্ডার জাস্টিন গ্রেভসের হাতে বল তুলে দিয়েছিলেন ক্যারিবীয় অধিনায়ক শাই হোপ। তার ওভারে দুটি চার মেরে সৌম‍্য বুঝিয়ে দেন যেন আজ কাউকেই ছাড়া হবে না। ৪৮ বলে ব্যক্তিগত পঞ্চাশ করেন সৌম্য। ওয়ানডেতে এটি সৌম‍্যর ১৪তম পঞ্চাশ, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ষষ্ঠ।সৌম্যর পর বেশিক্ষণ সময় নেননি সাইফও। ৪৪ বল মোকাবিলায় ওয়ানডেতে নিজের প্রথম ফিফটি তুলে নেন।

ঝোড়ো ব্যাটিংয়ে দুই ওপেনারই ছুটছিলেন সেঞ্চুরির দিকে। বেশ প্রানবন্তও মনে হচ্ছিল তাদের। ইনিংসের ২৬তম ওভারে প্রথম হোঁচট খায় বাংলাদেশ। ওভারের দ্বিতীয় বলে রোস্টন চেজকে ছক্কা মারতে গিয়ে লং অনে জাস্টিন গ্রিভসের হাতে ধরা পড়েন সাইফ হাসান। ১৭৬ রানের মাথায় প্রথম উইকেট হারায় বাংলাদেশ। ৭২ বলে ৬ ছক্কায় ৮০ রান করে সাজঘরে ফেরেন সাইফ।

সাইফ ফিরলেও সেঞ্চুরির দ্বারপ্রান্তে ছিলেন আরেক ওপেনার সৌম্য সরকার। তিনিও শেষমেশ ক্যাচ আউট হয়ে ফিরলেন। ৮৬ বলে ৪ ছক্কায় ৯১ রান এসেছে তার ব্যাট থেকে। এখন ক্রিজে রয়েছেন তাওহিদ হৃদয় ও নাজমুল হোসেন শান্ত। এ প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৩৩ ওভার শেষে ২ উইকেট হারিয়ে ২০৪ রান।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সুযোগ নিচ্ছে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ

এক ম্যাচেই যত রেকর্ড ভাঙলেন মেসি

হোয়াইট হাউসে ভয়াবহ হামলার পরিকল্পনা নস্যাৎ, গ্রেফতার ৫

সন্ধ্যার মধ্যে দেশের ৮ অঞ্চলে ঝড়ের আভাস

এক ম্যাচেই রেকর্ডবুক তছনছ করলেন মেসি

৩০০ বিলিয়ন ডলারের তহবিল পাচ্ছে ইরান?

শক্তিশালী ভূমিকম্পে কাঁপল চীন

স্থানীয় সরকার নির্বাচন কবে থেকে শুরু, সংসদে জানালেন মির্জা ফখরুল

ইরানে কোনো অর্থ খরচ করবে না যুক্তরাষ্ট্র: ট্রাম্প

আর্জেন্টিনা-আলজেরিয়া লড়াই : নজর থাকবে যাদের ওপর

১০

বেতনের দাবিতে তেজগাঁওয়ে পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ

১১

রামিসা হত্যা মামলা: আপিল শুনানির পেপারবুক প্রস্তুত, শুনানি শুরু যে কোনো দিন

১২

নেইমারকে নিয়ে নতুন শঙ্কায় ব্রাজিল

১৩

আজ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হচ্ছে বেনজীরের প্রয়োজনীয় নথিপত্র

১৪

স্কোরলাইন বলছে ড্র, ইরানের গল্প বলছে অন্য কিছু

১৫

দুবাইয়ে গ্রেপ্তার সাবেক আইজিপি বেনজীর; দেশে ফেরানো কতটা সহজ?

১৬

ইরান প্রতিশ্রুতি পূরণ না করা পর্যন্ত জব্দ সম্পদ ছাড় নয়: যুক্তরাষ্ট্র

১৭

ইরান-যুক্তরাষ্ট্র চুক্তির পর বিশ্বনেতাদের প্রশংসায় ভাসছে পাকিস্তান

১৮

বাবার দেশের বিপক্ষে বিশ্বকাপ অভিষেক, সে ম্যাচেই সুইডেনের নায়ক ইয়াসিন

১৯

দেশে স্বর্ণের দামে ফের বড় লাফ

২০