Publisher
১৫ অগাস্ট ২০২৩, ১:৫৬ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

সাইবার হামলার ঝুঁকি: ব্যাংকগুলোতে ওয়েবভিত্তিক সেবা বন্ধ রাখার সিদ্ধান্ত

নিজস্ব প্রতিবেদক: সাইবার হামলার ঝুঁকি এড়াতে ব্যাংকগুলোতে সতর্কতার পর এবার ওয়েবভিত্তিক সেবা বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক। সোমবার রাত ৮টা থেকে বুধবার সকাল ৮টা পর্যন্ত ৩৬ ঘণ্টা সেবা বন্ধ থাকবে। সোমবার রাতে এ বিষয়ে কেন্দ্রীয় ব্যাংকের ওয়েবসাইটে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, জরুরি সিস্টেম রক্ষণাবেক্ষণের জন্য বাংলাদেশ ব্যাংকের ওয়েবভিত্তিক কিছু সেবা ১৪ আগস্ট রাত ৮টা থেকে ১৬ আগস্ট সকাল ৮টা পর্যন্ত বন্ধ থাকবে।

১৫ আগস্ট মঙ্গলবার সাইবার হামলার হুমকি দেয় একটি হ্যাকার গ্রুপ। এ বিষয়ে সরকারের আইসিটি বিভাগের সতর্কতার পর গত বৃহস্পতিবার ব্যাংকগুলোকে সতর্ক করে ১১টি নির্দেশনা দেয় বাংলাদেশ ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংকের আইসিটি বিভাগকেও সতর্ক থাকতে বলা হয়।

২০১৬ সালে সবচেয়ে বড় সাইবার হামলার শিকার হয় বাংলাদেশ ব্যাংক। ওই বছরের ৪ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ ব্যাংক অব নিউইয়র্কে রক্ষিত বাংলাদেশ ব্যাংকের হিসাব থেকে ১০ কোটি ১০ লাখ ডলার চুরি হয়। এর মধ্যে শ্রীলঙ্কায় নেওয়া দুই কোটি ডলার তখনই ফেরত পায় বাংলাদেশ। ফিলিপাইনে নেওয়া ৮ কোটি ১০ লাখ ডলারের মধ্যে ক্যাসিনো মালিক কিম অং দেড় কোটি ডলার ফেরত দিলেও ৬ কোটি ৬০ লাখ ডলার আর উদ্ধার হয়নি। আদৌ বাকি অর্থ ফেরত মিলবে কিনা তা নিয়ে অনিশ্চয়তা রয়েছে। যদিও অর্থ ফেরতের চেষ্টায় যুক্তরাষ্ট্রের আদালতে মামলা করেছে বাংলাদেশ ব্যাংক।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মার্কিন হামলায় কেঁপে উঠল ইরানের মাহশহর ও আবাদান

জুনে সড়ক দুর্ঘটনায় নিহত ৪৬৩, আহত ১৩২৩

ভুল প্রশ্ন ও এইচএসসি পরীক্ষা না পেছানোর ব্যাখ্যা দিলেন শিক্ষামন্ত্রী

সেমিফাইনাল মহারণের আগে চার দলের তারকাদের ‘আত্মবিশ্বাসী বার্তা’

ঢাকার জলাবদ্ধতার জন্য রাজউককে দায়ী করলেন দুদকের সাবেক মহাপরিচালক

গাজার ধ্বংসযজ্ঞ দেখে ভালো লাগছে: ইসরাইলি প্রতিরক্ষামন্ত্রী

সাবেক প্রধানমন্ত্রীর বিতর্কিত মন্তব্য এড়িয়ে ঐক্যের বার্তা ইয়ামালের

সেমিফাইনালের আগে ফ্রান্স কোচের ‘ইতিবাচক বার্তা’

দেশে আরও কমল স্বর্ণের দাম

৭৪ দিনে পুলিশের বিশেষ অভিযানে ৩৩ হাজার গ্রেফতার

১০

ফ্রান্স-স্পেন ম্যাচ পরিচালনা করবেন সেই আলোচিত রেফারি

১১

‘মেসিকে মাটিতে মিশিয়ে দেব’

১২

বাংলাদেশেও মুক্তি পাচ্ছে নোলানের ‘দ্য ওডিসি’

১৩

৩ দিনে ইরানের ৩ শতাধিক লক্ষ্যবস্তুতে হামলার দাবি যুক্তরাষ্ট্রের

১৪

আজিমপুরে ভাড়ার টাকাকে কেন্দ্র করে কিলঘুষিতে বৃদ্ধের মৃত্যু

১৫

ফ্রান্স বনাম স্পেন : ৩৭ হাজার কোটি টাকার সেমিফাইনাল

১৬

‘গাছ লাগালেই দায়িত্ব শেষ নয়, শিশুর মতো যত্ন নিতে হবে’

১৭

বিশ্বকাপের সবচেয়ে নিঃসঙ্গ মানুষ

১৮

এক বিলিয়ন ডলারের মাইলফলক ছুঁয়ে ইতিহাস গড়ল ‘মাইকেল’

১৯

কুয়েতে মার্কিন ক্ষেপণাস্ত্র লঞ্চার গুঁড়িয়ে দিল ইরান

২০