Ritesh Beghi
১৩ এপ্রিল ২০২৬, ১:২০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

হরমুজ অবরোধের সিদ্ধান্ত যৌক্তিক কি না, প্রশ্নের মুখে ট্রাম্প

আলোচনা ব্যর্থ হওয়ার পর ট্রাম্প সামাজিক মাধ্যমে লিখেছেন, মার্কিন নৌবাহিনী হরমুজ প্রণালিতে প্রবেশ ও বের হওয়া সব জাহাজ অবরোধ করার প্রক্রিয়া শুরু করবে। পরে মার্কিন সেন্ট্রাল কমান্ড জানায়, এই অবরোধ শুধু ইরানগামী ও ইরান থেকে আসা জাহাজের ক্ষেত্রে প্রযোজ্য হবে। সোমবার ওয়াশিংটন সময় সকাল ১০টা থেকে এটি কার্যকর হবে।

ট্রাম্প আরও বলেছেন, ইরানকে ‘অবৈধ’ টোল দিয়ে পার হওয়া জাহাজও আন্তর্জাতিক জলসীমায় থাকলেও আটকানো হবে। তিনি লিখেছেন, ‘যে অবৈধ টোল দেবে, সমুদ্রে তার নিরাপদ যাত্রা নেই।’

তবে এই অবরোধের বাস্তবিকতা কেমন, তা নিয়ে প্রশ্ন উঠছে খোদ যুক্তরাষ্ট্রে। বিশেষজ্ঞরা বলছেন, অবরোধ একটি যুদ্ধের পদক্ষেপ এবং এটি কার্যকর রাখতে দীর্ঘমেয়াদে বিপুল সংখ্যক যুদ্ধজাহাজ দরকার। বাইডেন প্রশাসনের সাবেক পেন্টাগন কর্মকর্তা ডানা স্ট্রল বলেছেন, ‘ট্রাম্প দ্রুত সমাধান চাইছেন। বাস্তবতা হলো, এই অভিযান একা চালানো কঠিন এবং দীর্ঘমেয়াদে টেকসই নয়।’

সাবেক মার্কিন নৌ-প্রধান অ্যাডমিরাল গ্যারি রাফহেড সতর্ক করেছেন, অবরোধ শুরু হলে ইরান উপসাগরে জাহাজে হামলা করতে পারে বা মার্কিন ঘাঁটি থাকা উপসাগরীয় দেশগুলোর অবকাঠামোয় আঘাত করতে পারে। তিনি বলেন, ‘আমি সত্যিই বিশ্বাস করি, আমরা এটা শুরু করলে ইরান কোনো না কোনোভাবে প্রতিক্রিয়া দেখাবে।’

ইরানের বিপ্লবী রক্ষীবাহিনী আইআরজিসি ইতোমধ্যে হুঁশিয়ারি দিয়েছে। তারা বলেছে, কোনো সামরিক জাহাজ প্রণালির কাছে এলে সেটাকে যুদ্ধবিরতির লঙ্ঘন হিসেবে বিবেচনা করা হবে এবং কঠোরভাবে মোকাবেলা করা হবে।

ট্রাম্প রোববার স্বীকার করেছেন, মার্কিন মধ্যবর্তী নির্বাচন পর্যন্ত তেল ও গ্যাসের দাম বেশি থাকতে পারে। এই যুদ্ধ ইতোমধ্যে অজনপ্রিয় হয়ে উঠেছে এবং রিপাবলিকানরা কংগ্রেস হারানোর আশঙ্কায় আছে।

ডেমোক্র্যাট সিনেটর মার্ক ওয়ার্নার প্রশ্ন তুলেছেন, ‘ইরান যদি প্রণালিতে আরও মাইন পাতে বা ট্যাংকারে বোমা হামলা চালায়, তাহলে এটা কীভাবে গ্যাসের দাম কমাবে?’

বিশেষজ্ঞ স্ট্রল বলেছেন, ‘দীর্ঘমেয়াদে এই সংকটের সমাধান কূটনীতি ও আন্তর্জাতিক রাজনৈতিক সদিচ্ছার মাধ্যমেই করতে হবে।’

সূত্র- রয়টার্স

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

১৯ বছর আগে নিজ হাতে গোসল করানো সেই শিশুই এবার মেসির প্রতিপক্ষ

মিয়ানমার উপকূলে নৌকাডুবি, পাঁচ শতাধিক মৃত্যুর শঙ্কা

হরমুজে মার্কিন হস্তক্ষেপ ‘নিষ্ক্রিয়’ করে দেওয়া হবে: ইরানের সেনাবাহিনী

বিশ্বকাপের ফাইনাল কবে-কোথায়-কখন

দাবানলের ধোঁয়ায় ঢেকেছে নিউজার্সির আকাশ, বিশ্বকাপের ফাইনাল নিয়ে উদ্বেগ

ফিফার বাড়তি সুবিধা পাওয়া নিয়ে যা বললেন মেসি

বিশ্বকাপ থেকে বিদায়ের পর ফ্রান্সে উত্তেজনা, গ্রেফতার কমপক্ষে ১৬০

ইংল্যান্ড ম্যাচের সেই স্মৃতি নিয়ে এবার ডাগআউটে আর্জেন্টিনার কোচরা

এইচএসসি পরীক্ষার্থীদের সুখবর দিলেন শিক্ষামন্ত্রী

‘মাঠে নামলেই কোনো বন্ধু নেই’— দিবু মার্তিনেজকে নিয়ে ইংলিশ ডিফেন্ডার

১০

শিক্ষার্থীদের প্রতিবছর একটি করে গাছ লাগানোর আহ্বান প্রধানমন্ত্রীর

১১

কাতারের সাবেক আমিরের মৃত্যুতে রাষ্ট্রীয় শোক আজ, জাতীয় পতাকা অর্ধনমিত রাখার নির্দেশ

১২

ইরানে নতুন হামলার পর ট্রাম্পের হুঁশিয়ারি, পরের লক্ষ্য বিদ্যুৎকেন্দ্র ও সেতু

১৩

ফাইনালে আর্জেন্টিনা না ইংল্যান্ডকে চান, জানালেন স্পেন কোচ

১৪

কোন ভুলে হেরেছে ফ্রান্স, জানালেন এমবাপ্পে

১৫

মার্কিন হামলায় কেঁপে উঠল ইরানের মাহশহর ও আবাদান

১৬

জুনে সড়ক দুর্ঘটনায় নিহত ৪৬৩, আহত ১৩২৩

১৭

ভুল প্রশ্ন ও এইচএসসি পরীক্ষা না পেছানোর ব্যাখ্যা দিলেন শিক্ষামন্ত্রী

১৮

সেমিফাইনাল মহারণের আগে চার দলের তারকাদের ‘আত্মবিশ্বাসী বার্তা’

১৯

ঢাকার জলাবদ্ধতার জন্য রাজউককে দায়ী করলেন দুদকের সাবেক মহাপরিচালক

২০