আইনজীবী সমিতির নির্বাচন: আওয়ামী লীগ-বিএনপির প্যানেল ঘোষণা
- আপডেট সময় : ০৪:০১:৪০ অপরাহ্ন, বুধবার, ১৩ জানুয়ারী ২০২১
- / 87
প্রাইম নিউজ বাংলা: আসন্ন নারায়ণগঞ্জ আইনজীবী সমিতির নির্বাচন উপলক্ষে আওয়ামী লীগ সমর্থিত সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ ও বিএনপি সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদ তাদের প্যানেল ঘোষনা করেছেন। বুধবার (১৩ জানুয়ারি) দুপুরে আদালতপাড়ার পৃথক পৃথক স্থানে তারা এ প্যানেল ঘোষণা করেন।
আওয়ামী লীগ সমর্থিত প্যানেলের পক্ষে মনোনয়ন বোর্ডেও সদস্য সচিব অ্যাড. মাসুদ উর রউফ সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের প্যানেল ঘোষণা করেন। প্যানেল ঘোষনাকালে উপস্থিত ছিলেন, জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারন সম্পাদক ও মহানগর আওয়ামী লীগের সাধারন সম্পাদক অ্যাড. খোকন সাহা ও সাবেক সভাপতি হাসান ফেরদৌস জুয়েলসহ আরও অনেকে।
এবারও অ্যাড. মোহসীন মিয়া ও অ্যাড. মাহবুবুর রহমানের নেতৃত্বে প্যানেল ঘোষনা করে সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ।
এ প্যানেলে বর্তমান সভাপতি অ্যাড. মোহসীন মিয়া ও সাধারন সম্পাদক অ্যাড. মাহবুবুর রহমানকে একই পদে প্রার্থী করে প্যানেল ঘোষণা করা হয়। প্যানেলে থাকা অন্যান্য প্রার্থীরা হলেন, সিনিয়র সহ-সভাপতি পদে অ্যাড. বিদ্যুৎ কুমার সাহা, সহ-সভাপতি পদে অ্যাড. বরুণ চন্দ্র দে, যুগ্ম সম্পাদক পদে অ্যাড. রবিউল আমিন রনি, কোষাধক্ষ্য পদে অ্যাড. মনিরুজ্জামান কাজল, আপ্যায়ন সম্পাদক পদে অ্যাড. মো. স্বপন ভূঁইয়া, লাইব্রেরী সম্পাদক পদে অ্যাড. মাহমুদুল হক মমিন, ক্রীড়া সম্পাদক পদে অ্যাড. সাজ্জাদুল হক সুমন, সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক পদে আসাদুল ইসলাম বিপ্লব, সমাজ সেবা সম্পাদক পদে অ্যাড. ইসরাত জাহান ইনা ও আইন ও মানবাধিকার সম্পাদক পদে অ্যাড. নুসরাত জাহান তানিয়া। এছাড়াও কার্যকরী সদস্য পদে লড়বেন অ্যাড. সিরাজুল হক মিলন, অ্যাড. শরিফুল ইসলাম, অ্যাড. কামরুল হাসান, অ্যাড. আবু তাহের রানা ও অ্যাড. রোমানা আক্তার।
এদিকে আওয়ামী লীগ সমর্থিত সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের প্যানেল ঘোষনার পর পরই বিএনপি সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদ তাদের প্যানেল ঘোষনা করেন। জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাড. সাখাওয়াত হোসেন খান অ্যাড. সরকার হুমায়ূন কবির ও অ্যাড. কামাল হোসেন মোল্লার নেতৃত্বে এ প্যানেল ঘোষনা করা হয়। এ সময় উপস্থিত ছিলেন, অ্যাড. জাকির হোসেন, অ্যাড. আনোয়ার প্রধান প্রমূখ।
এ প্যানেলে সভাপতি পদে অ্যাড. সরকার হুমায়ূন কবির ও সাধারন সম্পাদক পদে অ্যাড. কামাল হোসেন মোল্লাকে প্রার্থী করা হয়। এ প্যানেলে থাকা বাকি প্রার্থীরা হলেন, সিনিয়র সহ সভাপতি অ্যাড. মানিক মিয়া, সহ সভাপতি অ্যাড. আনোয়ারুল আলম রিপন, যুগ্ম সম্পাদক অ্যাড. সালাহউদ্দিন ভূইয়া সবুজ, কোষাধ্যক্ষ জাহিদুল ইসলাম মুক্তা, আপ্যায়ন সম্পাদক জাহিদুর রহমান, লাইব্রেরী সম্পাদক অ্যাড. মোহসীন মিয়া, ত্রীড়া সম্পাদক গোলাম সারোয়ার, সাহিত্য সংস্কৃতি বিষয়ক সম্পাদক অ্যাড. সারোয়ার জাহান, সমাজ সেবা সম্পাদক আসমা হেলেন বিথি, আইন ও মানবাধীকার বিষয়ক সম্পাদক আমিনুল ইসলাম।
এছাড়াও কার্যকরী সদস্য পদে মোস্তাফিজুর রহমান শুক্কুর মাহমুদ, হাবিবুর রহমান, আসিয়া সুলতানা জেমী, হাফিজুর রহমান মাসুদ ও জামান হোসেন আইনজীবী সমিতির নির্বাচনে প্রতিদ্বন্দ্বীতা করবেন।
জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদের প্যানেল ঘোষণার পর বিএনপি সমর্থিত আইনজীবীরা আদালত পাড়ায় শোডাউন চালায়। এর আগে তারা পবিত্র মিলাদ ও দোয়ার মধ্যদিয়ে তাদের প্যানেলের কার্যক্রম শুরু করে।
তফসিল অনুযায়ী ১১-১৩ জানুয়ারি মনোনয়ন পত্র সংগ্রহ ও দাখিল, ১৪ জানুয়ারি প্রার্থীতা যাচাই বাছাই ও বৈধ প্রার্থীর প্রাথমিক তালিকা প্রকাশ, ১৭ জানুয়ারি প্রার্থীতা প্রত্যাহারের শেষদিন। ১৮ জানুয়ারি চূড়ান্ত প্রার্থীর তালিকা প্রকাশ করা হবে। ২৮ জানুয়ারি সকাল ৯টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত আইনজীবী সমিতির ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।

























