Publisher
২২ সেপ্টেম্বর ২০২১, ৫:১৬ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

আফগানিস্তানে মেয়েদের স্কুলে না যেতে দেওয়ার ব্যাপারটিকে অনৈসলামিক: ইমরান খান

অনলাইন ডেস্ক: আফগানিস্তানে মেয়েদের স্কুলে না যেতে দেওয়ার ব্যাপারটিকে অনৈসলামিক বলে মন্তব্য করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান।

বিবিসির সঙ্গে এক সাক্ষাৎকারে এ মন্তব্য করেন তিনি।

ইমরান খান তালেবানকে সরকারে সব পক্ষের অংশগ্রহণ নিশ্চিত ও আরও বেশি মানবাধিকারের প্রতি সম্মান প্রদর্শনের আহ্বান জানান।

পাকপ্রধানমন্ত্রী বলেন, আফগানিস্তান যেন সন্ত্রাসীদের আবাস না হয়; যা পাকিস্তানের নিরাপত্তার জন্য হুমকি।

গত সপ্তাহে স্কুল খোলার ঘোষণা দেয় তালেবান। তবে শুধু ছেলেদের স্কুল খোলার সিদ্ধান্ত দেয় তারা এবং স্কুলে শুধু পুরুষ শিক্ষকেরাই পাঠদান করবেন বলে ঘোষণায় বলা হয়। পরে অবশ্য জানানো হয়েছে, মেয়েদের স্কুল খুলে দেওয়ার বিষয়েও কাজ চলছে।

ইমরান খান আশা প্রকাশ করেন, আফগানিস্তানে শিগগিরই হয়তো মেয়েরা স্কুলে যেতে পারবে।

সাক্ষাৎকারে পাকিস্তানের প্রধানমন্ত্রী বলেন, ক্ষমতা গ্রহণের পর তালেবান যেসব বিষয়ে বিবৃতি দিয়েছে তা খুবই উৎসাহদায়ক। আমার মনে হয় তারা মেয়েদের স্কুলে যেতেও অনুমতি দেবে।

তিনি বলেন, মেয়েদের শিক্ষিত না হতে দেওয়ার যে ধারণা; তা ইসলামিক নয়। ধর্মের সঙ্গে এর কোনও বিষয় নেই।

১৯৯৬ থেকে ২০০১ সাল পর্যন্ত আফগানিস্তানে ক্ষমতায় ছিল তালেবান। তখনও নারী অধিকার ও শিক্ষা নিয়ে কড়াকাড়ি আরোপ করে তারা।

গত মাসের মাঝামাঝি আবারও দেশের ক্ষমতায় বসার পর আগের মতোই পরিস্থিতি তৈরি হয় কিনা তা নিয়ে সংশয় দেখা দিয়েছে। এরই মধ্যে নারীবিষয়ক মন্ত্রণালয় বন্ধ করে দিয়েছে তালেবান।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরান যুদ্ধের আগের অবস্থায় জ্বালানি তেলের দাম

বাংলাদেশিদের জন্য ট্যুরিস্ট ভিসা চালুর ঘোষণা ভারতের

মা-বোনসহ ঢাবি ছাত্রীকে কুপিয়ে হত্যা, গণপিটুনিতে ঘাতকের মৃত্যু

২০৩০ বিশ্বকাপ নিয়ে কী ভাবছেন মেসি, জানালেন নিজেই

৩৬ বছর পর বিশ্বকাপে মুখোমুখি হতে যাচ্ছে ব্রাজিল-আর্জেন্টিনা!

নেইমারের প্রত্যাবর্তনে ভিনিসিয়ুস, ‘আমাদের আইডল ফিরে এসেছে’

আদালতের বারান্দায় বাদী-বিবাদীর মারামারি, ৪ জন কারাগারে

‘নতুন বন্ধু’ ভেনেজুয়েলাকে নিয়ে শঙ্কিত ট্রাম্প

ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পের যে বর্ণনা দিলেন স্থানীয় বাসিন্দারা

নকআউট পর্বে যাদের মুখোমুখি হতে পারে ব্রাজিল

১০

চীনের সঙ্গে গভীর শিল্প অংশীদারত্ব গড়ে তুলতে চায় বাংলাদেশ: প্রধানমন্ত্রী

১১

‘হাইড্রেশন ব্রেক’ বিতর্কে মুখ খুললেন ফিফা সভাপতি

১২

কেক কাটার সময় যুবলীগ-ছাত্রলীগের ৪ নেতাকর্মী আটক

১৩

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের বৈধতা চ্যালেঞ্জ করে রিট

১৪

ড্রোন হামলার ধাক্কা কাটিয়ে এলএনজি উৎপাদনে ফিরছে কাতার

১৫

মেসি প্রশ্নে বিরক্ত রোনালদো বললেন, ‘পছন্দ না হলে উত্তর দেব না’

১৬

নিষিদ্ধ হলেন মুখ ঢেকে কথা বলে লাল কার্ড দেখা সেই ফুটবলার

১৭

নকআউট পর্ব নিশ্চিত করল কলম্বিয়া

১৮

মেসিকে বিয়ে করতে চাওয়া কে এই ১০০ বছর বয়সি ভক্ত

১৯

চূড়ান্ত চুক্তিতে ৫০ বিলিয়ন ডলারের নিষেধাজ্ঞা ছাড় পেতে পারে ইরান

২০