admim
১২ মে ২০২৫, ১২:৩৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

আ.লীগকে নিষিদ্ধ করার প্রথম আওয়াজটা বিএনপিই তুলেছিল : পুতুল

জেলা প্রতিনিধি: বিএনপি চেয়ারপার্সনের ফরেন অ্যাফেয়ার্স অ্যাডভাইজরি কমিটির স্পেশাল অ্যাসিস্ট্যান্ট ও বিএনপির মিডিয়া সেলের সদস্য অ্যাডভোকেট ফারজানা শারমিন পুতুল বলেছেন, আওয়ামী লীগকে নিষিদ্ধ করার জন্য প্রথম আওয়াজটা বিএনপিই তুলেছিল। সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের দেশত্যাগের মধ্য দিয়ে এই আওয়াজটা নতুন করে আবার উঠল। আমি জানতে চাই তার দেশ ত্যাগের পেছনে কি কোনো নিষেধাজ্ঞা ছিল? কিন্তু কেন এই নিষেধাজ্ঞা দেয়নি? বর্তমান সরকার কী করল এতদিন যাবত।

রোববার (১১ মে) সন্ধ্যায় রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে লালপুর উপজেলা যুবদলের আয়োজনে পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

পুতুল বলেন, নির্বাচন পিছিয়ে দেওয়ার কোনো এজেন্ডা তাদের (অন্তর্বর্তী সরকারের) আছে এ রকমটা আমার মনে হয় না। নতুন নতুন ইস্যুগুলোর নির্বাচন পেছানোর সাথে কোনো ধরনের কানেকশন নেই বলেই বিশ্বাস করি। বিএনপি একাই নির্বাচনের কথা বলছে এ রকমটা নয়, বিএনপি চাচ্ছে নির্বাচনের মাধ্যমে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করার জন্য।

তিনি আরও বলেন, বিএনপি এখন চেষ্টা করছে বাংলাদেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করার। শুধু আওয়ামী লীগ নয়, কেউ যাতে ফ্যাসিজম তৈরি করতে না পারে সেদিকে বিএনপির সুতীক্ষ্ণ নজর আছে।

পুতুল বলেন, বাংলাদেশের মাটিতে আওয়ামী লীগ নামের সংগঠনের রাজনীতি করার এখতিয়ার নেই। তারা বাংলাদেশের সাথে বাংলাদেশের জনগণের সাথে যে বেইমানিটা করেছে, স্বৈরতন্ত্র কায়েম করে মহান মুক্তিযুদ্ধের চেতনাকে তারা ধ্বংস করেছে। সে কারণে তাদের স্থান বাংলাদেশের মাটিতে হবে না। গতকাল নিষিদ্ধ ঘোষণা করার যে বিষয়টি হয়েছে সেটা যে কারণেই সরকার করুক না কেন এটা কতটুকু ইমপেক্ট ফেলবে সেটার ওপর ডিপেন্ড করছে। আমরা চাই চিরস্থায়ীভাবে দেশ থেকে এই দলটিকে যাতে বিতাড়িত করে দেওয়া হয়। এবং এটা এমন একটি উদাহরণ হয় যাতে আর কোনোদিন কোনো স্বৈরতন্ত্র মাথাচাড়া দিয়ে উঠতে না পারে।

লালপুর উপজেলা যুবদলের আহ্বায়ক আব্দুস সালামের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন লালপুর উপজেলা বিএনপির লালপুর উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব ও লালপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান হারুনার রশিদ পাপ্পু, গোপালপুর পৌর বিএনপির সাবেক আহ্বায়ক ও সাবেক মেয়র নজরুল ইসলাম মোলাম, লালপুর উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ও বিলমাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অধ্যাপক সিদ্দিক আলী মিষ্টু, লালপুর উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক হামিদুর রহমান বাবু, ঈশ্বরদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল আজিজ রঞ্জু প্রমুখ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুর্বৃত্তদের হামলায় আহত মৎস্যজীবী দল নেতা টুটুলকে জাকির খানের অর্থসহায়তা

জুনে অতিরিক্ত বিদ্যুৎ বিলের অভিযোগ তদন্তের নির্দেশ

লেবাননে গির্জায় হামলা চালিয়েও ‘খ্রিষ্টানদের রক্ষাকর্তা’ সাজার দাবি নেতানিয়াহুর

‘২৩ বছর ধরে আমাকে শেষ করতে চেয়েছেন, পারেননি’

তেহরানে খামেনির শোক র‌্যালিতে জনসমুদ্র

১১ জুলাইয়ের মধ্যে সব ক্লিনিকে লেবার রুম স্থাপন না করলে লাইসেন্স বাতিল: স্বাস্থ্যমন্ত্রী

সাগরে নিম্নচাপ, বন্দরে ৩ নম্বর সতর্কসংকেত

যে ৪ কারণে বাদ পড়ল ব্রাজিল

উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে নিহত বেড়ে ৯

সরকারি অনুষ্ঠানের ব্যানার-বিলবোর্ডে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহারে নিষেধাজ্ঞা

১০

বিয়ের সাজে আমির-গৌরী, প্রথম ছবি প্রকাশ্যে

১১

বিশ্বকাপে ব্রাজিল-নরওয়ে ম্যাচে বড় আকর্ষণ হালান্ড-গ্যাব্রিয়েল দ্বৈরথ

১২

জামায়াত-শিবিরের বাঁচার জন্য হলেও বিএনপিকে ক্ষমতায় রাখা প্রয়োজন: রাশেদ

১৩

অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক মারা গেছেন

১৪

রোনালদো এখনো যেকোনো দলের জন্য ভয়ঙ্কর: স্পেন গোলরক্ষক

১৫

আবার দেখা হতে যাচ্ছে দুই বন্ধুর

১৬

এলপি গ্যাসের নতুন দাম নির্ধারণ

১৭

নরওয়েকে হারালে কোয়ার্টার ফাইনালে ব্রাজিলের প্রতিপক্ষ কারা

১৮

২০ সেকেন্ডের স্পাইডার-ম্যান টিজারে মেসির আয় ১৮৩ কোটি টাকা

১৯

তেলের দামের প্রভাবে ঊর্ধ্বমুখী স্বর্ণের দাম

২০