ঢাকা ১০:৩৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১২ মে ২০২৬, ২৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

কালীগঞ্জে বিলের পানিতে ডুবে খামারীর মৃত্যু

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ০৫:০৫:৩৭ অপরাহ্ন, বুধবার, ৫ অগাস্ট ২০২০
  • / 120

তৈয়বুর রহমান, কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের কালীগঞ্জে ডিঙ্গি নৌকা থেকে পড়ে বিলের পানিতে ডুবে আব্দুল হালিম(৩২)নামের এক গরু খামারীর মর্মান্তিক মৃত্যু হওয়ার সংবাদ পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে বুধবার দুপুরে উপজেলার জাঙ্গালীয়া ইউনিয়নের বিনিরাইল বিলে। নিহত আব্দুল হালিম বারারী মৃত জব্বর বারারীর ছেলে। সে তিন সন্তানের জনক।

জানাযায়, প্রতিদিনের ন্যায় গরুর ঘাস কাটার জন্য বাড়ির পাশে বিলে যায়। পরে বাড়ি ফিরতে দেরি দেখে বাড়ির লোকজন তাকে খুজতে থাকে। বিলের মধ্যে নৌকা ভাসছে লোক নেই দেখে সবার সন্দেহ হয়। পরে লোকজন বিলে গিয়ে তার লাশ পানিতে ভাসতে দেখে। পরে তার লাশ উদ্ধার করে বাড়িতে নিয়ে যায়। বুধবার বাদ আসর নামাজে জানাজা শেষে তার পারিবারিক কবরস্থানে লাশ দাফন করা হয়েছে।

এ ব্যাপারে ওই ওয়ার্ডের মেম্বার মো. শফিকুল ইসলাম দর্জী ঘটনার নিশ্চিত করে বলেন- ঘাস কাটতে গিয়ে নৌকা থেকে পড়ে পানিতে ডুবে তার মৃত্যু হয়।

নতুন প্রজন্মের অনলাইন টিভি

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

কালীগঞ্জে বিলের পানিতে ডুবে খামারীর মৃত্যু

আপডেট সময় : ০৫:০৫:৩৭ অপরাহ্ন, বুধবার, ৫ অগাস্ট ২০২০