ঢাকা ১০:৫১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১২ মে ২০২৬, ২৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

টাঙ্গাই‌লের গোপালপুরে আওয়ামী লী‌গ নেতাকে‌ কুপিয়ে হত‌্যা

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ০২:৫৫:২১ অপরাহ্ন, শনিবার, ১ অগাস্ট ২০২০
  • / 85

মামুন সরকার, টাঙ্গাইল প্রতিনিধি: টাঙ্গাই‌লের গোপালপু‌রে আমিনুল ইসলাম নিক্সন না‌মের আওয়ামী লী‌গের এক নেতা‌কে হত‌্যা ক‌রে‌ছে দুর্বৃত্তরা। সে উপ‌জেলার হাদিরা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ইউ‌নিয়‌নের আজগড়া গ্রামের আলাউদ্দিন তালুকদার তারা মিয়ার ছে‌লে। এছাড়া তিনি টাঙ্গাইলের লায়ন নজরুল ইসলাম ডিগ্রী কলেজের সমাজবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক ছিলেন। তি‌নি স্বপ‌রিবা‌রে ধনবা‌ড়ি উপ‌জেলার পৌর এলাকার বসবাস ক‌রেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, আমিনুল শুক্রবার (৩১ জুলাই) বিকালে ধনবাড়ি থেকে গোপালপু‌রের আজগড়া তার নিজ বাড়িতে আসেন। এরপর দলের সাংগঠনিক কাজ শেষে আজগড়া মোড়ে দলীয় নেতাকর্মীদের সাথে বৈঠকে বসেন তি‌নি। বৈঠক শেষে রাত ১১টার দিকে মোটরসাইকেলেযো‌গে রওনা হন তিনি। এ সময় আজগড়া খালের ব্রিজ পার হওয়া মাত্র সেখানে আ‌গে থে‌কে ওঁত পেতে থাকা দুর্বৃত্তরা তা‌কে দেশীয় অস্ত্র ছু‌রি ও চাকু দি‌য়ে তার ওপর ঝাঁপিয়ে পড়ে।

এ সময় আওয়ামী লী‌গের ওই নেতা মোটরসাইকেল থেকে পড়ে গেলে তা‌কে আবার আঘাত ক‌রে মৃত‌্যু নি‌শ্চিত করে। পরে আশপাশের লোকজন এসে তাকে উদ্ধার করে মধুপুর হাসপাতালে নিয়ে যায় । প‌রে সেখানকার চি‌কিৎসক শনিবার (০১ অাগস্ট) রাত ১২টায় তাকে মৃত ঘোষণা করেন।

ধনবা‌ড়ি থানার অ‌ফিসার ইনচার্জ মো. চাঁন মিয়া ব‌লেন, ময়নাতদন্তের জন্য লাশ শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে । এঘটনায় মামলা প্রক্রিয়াধীন র‌য়ে‌ছে।

নতুন প্রজন্মের অনলাইন টিভি

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

টাঙ্গাই‌লের গোপালপুরে আওয়ামী লী‌গ নেতাকে‌ কুপিয়ে হত‌্যা

আপডেট সময় : ০২:৫৫:২১ অপরাহ্ন, শনিবার, ১ অগাস্ট ২০২০