ঢাকা ১২:২৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১২ মে ২০২৬, ২৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

নওগাঁর নিয়ামতপুরে র‌্যাবের হাতে যুবক গ্রেপ্তার

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ০৮:০৬:৫১ পূর্বাহ্ন, সোমবার, ৮ ফেব্রুয়ারী ২০২১
  • / 126

র‌্যাব-৫ এর ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার মেজর আশরাফের নেতৃত্বে নওগাঁর নিয়ামতপুর উপজেলায় র‌্যাবের একটি চৌকস দল অভিযান চালিয়ে অস্ত্রসহ আবু হাসান (৩৭) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে।
রবিবার ৭ ফেব্রুয়াররি সন্ধা ৭টার দিকে নওগাঁর নিয়ামতপুর উপজেলার পাড়ইল ইউনিয়নের দাদরইল বোর্ড বাজারে তার নিজ দোকান থেকে কোমরে রাখা অস্ত্রসহ তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেফতারকৃত আবু হাসান উপজেলার পাড়ইল ইউনিয়নের হিন্দুরবাঐল গ্রামের মৃত-তোফাজ্জল হোসেনের ছেলে। রবিবার ৭ ফেব্রুয়ারি র‌্যাব-৫ ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার মেজর আশরাফ বিষয়টি নিশ্চিত করেছেন।

এবিষয়ে র‌্যাব-৫ জানায়, আবু হাসানের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগজিন এবং চার রাউন্ড গুলিসহ উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তার হওয়া আবু হাসান স্থানীয় একজন অস্ত্র কারবারি। তিনি বিক্রি করার উদ্দেশ্যে অস্ত্রটি নিয়ে এসেছিল। তাকে অস্ত্রসহ গ্রেপ্তারের ঘটনায় নিয়ামতপুর থানায় অস্ত্র ও বিস্ফোরক আইনে একটি মামলা করা হয়েছে বলেও জানিয়েছে র‌্যাব।

নতুন প্রজন্মের অনলাইন টিভি

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

নওগাঁর নিয়ামতপুরে র‌্যাবের হাতে যুবক গ্রেপ্তার

আপডেট সময় : ০৮:০৬:৫১ পূর্বাহ্ন, সোমবার, ৮ ফেব্রুয়ারী ২০২১