Ritesh Beghi
৩১ মে ২০২৬, ১:৩৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

নেইমারের ইনজুরি নিয়ে নতুন তথ্য দিলেন কোচ আনচেলত্তি

ব্রাজিলের তারকা ফুটবলার নেইমারের বিশ্বকাপে খেলা নিয়ে শঙ্কা কাটছেই না। বিশ্বকাপ শুরুর দুই সপ্তাহ সময়ও নেই, এমন সময়েও তিনি চোটে পড়ে আছেন, যা তাকে ঘিরে ধোঁয়াশা বাড়িয়েই যাচ্ছে। তবে এবার কোচ কার্লো আনচেলত্তি তার ইনজুরি নিয়ে নতুন তথ্য দিয়েছেন।

ব্রাজিলের কোচ জানিয়েছেন নেইমারের কাফ মাসলের সেই চোট সেরে উঠছে, তিনি দ্রুতই ধাক্কাটি কাটিয়ে উঠছেন। এমনকি সবকিছু ঠিকঠাক থাকলে বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচেও তিনি খেলতে পারবেন বলে শনিবার জানিয়েছেন কোচ কার্লো আনচেলত্তি।

নেইমার তিন সপ্তাহ মাঠের বাইরে থাকতে পারেন বলে গণমাধ্যমে খবর বেরিয়েছিল। তবে আনচেলত্তি জানিয়েছেন, ১৩ জুন নিউ জার্সিতে মরক্কোর বিপক্ষে ম্যাচের জন্য ৩৪ বছর বয়সী এই ফরোয়ার্ড ভালোভাবেই ফিটনেস ফেরানোর কাজ করে যাচ্ছেন।

ইতালিয়ান কোচ আনচেলত্তি বলেছেন, ‘আমরা বিশ্বাস করি সে খুব শিগগির ফিরে আসবে। উদ্বোধনী ম্যাচে না পারলেও দ্বিতীয় ম্যাচে সে থাকবে।’

বার্সেলোনা ও পারি সেইন্ট জার্মেইঁর সাবেক এই তারকা এখন ব্রাজিলিয়ান ক্লাব সান্তোসে খেলছেন। ব্রাজিলের বিশ্বকাপের আগের দুটি প্রস্তুতি ম্যাচে তিনি থাকছেন না। রোববার মারাকানায় পানামার বিপক্ষে ম্যাচ খেলবে ব্রাজিল। এরপর সোমবার নিউ জার্সিতে ক্যাম্প করবে দলটি। ৬ জুন ক্লিভল্যান্ডে মিশরের বিপক্ষে চূড়ান্ত প্রস্তুতি ম্যাচ দিয়ে বিশ্বকাপের প্রস্তুতি শেষ করবে তারা।

আনচেলত্তির ২৬ জনের বিশ্বকাপ দলে নেইমারের জায়গা পাওয়া অনেককেই চমকে দিয়েছে। চোট ও ফর্মহীনতার কারণে প্রায় তিন বছর জাতীয় দলে তাকে ডাকা হয়নি।

তবে নেইমার ব্রাজিলের ইতিহাসে সর্বোচ্চ গোলদাতা। সেলেসাওর হয়ে ১২৮ ম্যাচে তার গোল ৭৯টি। এটি হবে তার চতুর্থ বিশ্বকাপ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজধানীতে জামাতার ছুরিকাঘাতে মা-মেয়ে নিহত

ভয়াবহ দাবানলে সস্ত্রীক ফ্রান্স ছাড়লেন জর্জ ক্লুনি

নতুন আইন কর্মকর্তাদের সততার সঙ্গে কাজ করার আহ্বান অ্যাটর্নি জেনারেলের

হামাসের দুই কমান্ডারকে হত্যার দাবি ইসরাইলের

পুলিশ কোনো দল বা গোষ্ঠীর লাঠিয়াল বাহিনী নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

২ গোলে এগিয়ে গিয়েও জিততে পারল না রিয়াল মাদ্রিদ

আহসান উল্লাহ মাস্টার হত্যা মামলায় আপিল শুনানি চলছে

যুদ্ধবিরতির উদ্যোগের মধ্যেও গাজায় ইসরাইলি হামলা, নিহত ৮

রাষ্ট্রপতি নির্বাচন ইসির সাংবিধানিক এখতিয়ার: সালাহউদ্দিন আহমদ

‘জুলাইয়ের লেন্স’ প্রদর্শনীতে ফুটে উঠেছে গণঅভ্যুত্থানের ভয়াবহতা

১০

জনগণ আপনাকে স্বাগত জানাতে প্রস্তুত, কীভাবে আসবেন আসেন: শেখ হাসিনাকে পরওয়ার

১১

দুপুরের মধ্যে যেসব জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা

১২

ইরানে হামলার পরিকল্পনা বাতিল করলেন ট্রাম্প

১৩

স্পেনের সঙ্গে শেনজেন চুক্তি স্থগিত করল ইতালি

১৪

টানা পঞ্চমবার সাফের সভাপতি নির্বাচিত কাজী সালাহউদ্দিন

১৫

অভিযুক্ত হাসিনাসহ ৫০, সত্যতা মেলেনি ৪৯ জনের বিরুদ্ধে

১৬

সালাহর দলবদলে ‘চাঞ্চল্যকর মোড়’!

১৭

হাম উপসর্গে আরও তিন শিশুর মৃত্যু, মোট মৃত্যু ৮৪০

১৮

দুই মেট্রো স্টেশনে বোমা আতঙ্ক, বস্তায় পাওয়া গেল জর্দার কৌটা-পান

১৯

তীব্র হচ্ছে এল নিনো, চরম তাপপ্রবাহ, বন্যা ও খরার সতর্কবার্তা দিল জাতিসংঘ

২০