news desk
২২ অগাস্ট ২০২০, ১০:১০ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

ফরিদপুরে মিটার টেম্পারিং চক্রের ২ সদস্য আটক

ফরিদপুর প্রতিনিধি :  এবার অভিনব কায়দায় অবৈধভাবে বৈদ্যুতিক মিটার টেম্পারিং কাজে জড়িত সংঘবদ্ধ চক্রের দুই সদস্যকে আটক করা হয়েছে। ফরিদপুর পল্লী বিদ্যুৎ সমিতির কর্মীদের সহায়তায় জেলার ডিবি পুলিশ বৃহস্পতিবার মধ্যরাতে তাদের আটক করে।

ফরিদপুর পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার মো. আবুল হাসান জানান, কিছুদিন ধরে একটি চক্র শিল্প কারখানার মিটার টেম্পারিং করে আসছিলো। সম্প্রতি ১২টি শিল্পকারখানায় মিটার টেম্পারিং করার বিষয়টি নজরে আসলে তাদের কাছ থেকে ৩২ লাখ টাকা আদায় করা হয়।

ফরিদপুর পল্লীবিদ্যুৎ সমিতির এজিএম (ওএ্যান্ডএম) হাফিজুর রহমান জানান, চক্রটিকে ধরতে বিশেষ পরিকল্পনা করা হয়। জেলার সদর উপজেলার কানাইপুর ইউনিয়নের চুঙ্গির মোড় এলাকার একটি রাইস মিলের মালিককে দিয়ে ওই চক্রের সদস্যদের সাথে যোগাযোগ ও ২০ হাজার টাকার বিনিময়ে একটি মিটার টেম্পারিংয়ের চুক্তি করা হয়। সে মোতাবেক বৃহস্পতিবার রাত সাড়ে বারোটার দিকে ঢাকা থেকে আসা দুই ব্যক্তি ওই রাইস মিলের মিটারটি খুঁটি থেকে খুলে পাশের একটি ঘরের নিয়ে দরজা বন্ধ করে মিটারের ভিতরে সকেটের সাথে অতিরিক্ত একটি রেজিস্টেঞ্জ যুক্ত করে টেম্পারিং করার সময় পূর্বে থেকে ওত পেতে থাকা ডিবির সদস্যরা তাদের হাতেনাতে আটক করেন।

ফরিদপুরের পুলিশ সুপার মো.আলীমুজ্জামান আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, আটকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্থানীয় নির্বাচনে পোস্টার ও জনসভা নিষিদ্ধ

১

নাঙ্গলকোট বিএনপিতে আওয়ামী লীগ পুনর্বাসনের অভিযোগ

২

বিরোধীদলীয় নেতাকে দেড়শ টাকার দুপুরের খাবারের নিমন্ত্রণ প্রধানমন্ত্রীর

৩

আগস্টে মূল্যস্ফীতি কমে ৮.৬৬%

৪

অটোরিকশার অবৈধ চার্জিংয়ে বছরে ৪ হাজার কোটি টাকা রাজস্ব ক্ষতি

৫

ডেঙ্গু নিয়ে সবাইকে সতর্ক করলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী

৬

চলতি সেপ্টেম্বরেই ইউপি নির্বাচনের তফসিল

৭

আগের সরকারের ১৩০০ প্রকল্পের অনিয়ম খতিয়ে দেখা হচ্ছে : অর্থমন্ত্রী

৮

বিভ্রান্তি ছড়িয়ে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা চলছে: প্রধানমন্ত্রী

৯

এক বছরের মধ্যে বদলে যাবে পুঁজিবাজার: বিএসইসি চেয়ারম্যান

১০

বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ : জাতিসংঘ

১১

সালাম তালুকদারের রাজনীতি ছিল কেবলই মানুষের জন্য: স্মরণসভায় বক্তারা

১২

ঢাকায় যাত্রা শুরু করলো বাংলাদেশ জার্নালিস্ট প্রটেক্ট কমিটি

১৩

র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান

১৪

খার্গ দ্বীপ ‘উড়িয়ে দেওয়া হচ্ছে’ দাবি ট্রাম্পের, সঙ্গে দেওয়া ভিডিওটি এআই!

১৫

মুম্বাই বিমানবন্দরে ১১ কোটি রুপির স্বর্ণ পাচার, ৫ বাংলাদেশিসহ গ্রেফতার ৬

১৬

আরও বোয়িং কিনবে বাংলাদেশ, চুক্তিকে ‘অসাধারণ’ বললেন সার্জিও গোর

১৭

দেশে স্বর্ণের দামে ফের বড় পতন

১৮

দুই মিনিটের ব্যবধানে দু’বার ভূমিকম্পে কাঁপল কোস্টারিকা

১৯

কফি উইথ করণে সবচেয়ে বড় আকর্ষণ সালমান, অতিথির তালিকায় আর কে?

২০