news desk
১৩ অগাস্ট ২০২০, ১২:৪৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বনপাড়া পৌর মেয়রের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন পাবনা ২ আসনের এমপি

নাটোর প্রতিনিধি: নাটোরের বড়াইগ্রামের বনপাড়া পৌরসভার মেয়র কেএম জাকির হোসেনের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন পাবনা-২ (সুজানগর-বেড়া) আসনের সংসদ সদস্য আহমেদ ফিরোজ কবির।

বৃহস্পতিবার সকাল ১১ টার দিকে সংসদ সদস্য পৌরভবনে আসেন। তিনি পৌর ভবনের দোতলায় অবস্থিত বঙ্গবন্ধু কর্ণার পরিদর্শন করেন ও পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন। পরে পৌর হলরুমে আওয়ামী লীগ নেতৃবৃন্দ, পৌর কাউন্সিলর, সাংবাদিক ও সুধীজনের সাথে কুশল বিনিময় করেন। এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল কুদ্দুস মিয়াজী, যুগ্মসাধারণ সম্পাদক প্রভাষক মোয়াজ্জেম হোসেন বাবলু, বড়াইগ্রাম কেন্দ্রীয় প্রেসক্লাবের সভাপতি অমর ডি কস্তা, পৌর কাউন্সিলর শরিফুন্নেছা শিরীন, আতাউর রহমান মৃধা, সোনাভান বেগম সহ অন্যান্য কাউন্সিলর বৃন্দ, ছাত্রলীগের নেতৃবৃন্দ ও সুধী সমাজের প্রতিনিধি প্রমুখ। এর আগে সংসদ সদস্য আহমেদ ফিরোজ কবির পৌরসভার ৩ নং ওয়ার্ড কাউন্সিলর মরহুম জাহাঙ্গীর আলম হেলালের সরদার পাড়াস্থ বাসভবনে যান ও হেলালের শোকসন্তপ্ত পরিবারের সাথে কিছু সময় কাটান এবং তার কবর জিয়ারত করেন। উল্লেখ্য, সংসদ সদস্য আহমেদ ফিরোজ কবির সম্পর্কে কাউন্সিলর জাহাঙ্গীর আলম হেলালের আপন খালাতো ভাই।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপে নামার আগে আর্জেন্টিনা শিবিরে দুঃসংবাদ

চলে গেলেন বিশ্বকাপজয়ী ব্রাজিলিয়ান ফুটবলার

১০ জেলায় ঝড়ের আভাস, নদীবন্দরেও সতর্কবার্তা

যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তির খবর ভিত্তিহীন: ইরান

৩২ বছরের পুরোনো রেকর্ড ভেঙে গেল ২০২৬ বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে

ট্রাম্পের ঘোষণার পর বিশ্ববাজারে কমল তেলের দাম

টিকিটের চওড়া দাম, ছোট স্টেডিয়ামেও গ্যালারি ভরাতে পারছে না ফিফা

শর্ত না মানলে ২৪ ঘণ্টার মধ্যে আবারও হামলা

আদ-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল

নতুন বাজেটে কনটেন্ট ক্রিয়েটর ও ফ্রিল্যান্সারদের জন্য বড় সুখবর

১০

বিশ্বকাপে মেসি-রোনালদো কি এখনো বড় আকর্ষণ, নাকি এমবাপ্পে? পরিসংখ্যানে কে এগিয়ে

১১

দুপুরের মধ্যে ৭ জেলায় ঝড়ের শঙ্কা

১২

কথা বলতে পারছেন না ‘ব্যাচেলর পয়েন্ট’ নির্মাতা অমি

১৩

বাংলাদেশের সড়কে চলছে ‘আর্জেন্টিনা বাস’

১৪

বিশ্বকাপে ফ্রিতে যা বিলাচ্ছে মেক্সিকো ও কানাডা

১৫

গণভোটে ‘হ্যাঁ’ ভোটদাতাদের নিয়ে ফোরাম করে জুলাই সনদ বাস্তবায়ন করা হবে

১৬

বোমা হামলা বন্ধ করতে ফোন করেছিল ইরান: ট্রাম্পের দাবি

১৭

দেশে স্বর্ণের দামে ফের বড় পতন

১৮

দেশে স্বর্ণের দামে ধস

১৯

সংবিধান ও দেশ রক্ষায় ঐক্যের ডাক রাহুল গান্ধীর

২০