Ritesh Beghi
২১ জানুয়ারী ২০২৬, ১২:২১ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

সাংবাদিকতায় পোল্যান্ডে আন্তর্জাতিক সম্মাননা পেলেন মাহতাব শফি

পেশাদারিত্ব ও সাংবাদিকতায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ পোল্যান্ডে আয়োজিত মর্যাদাপূর্ণ আন্তর্জাতিক সম্মাননা ‘বিজিসি স্টার অ্যাওয়ার্ড-২০২৫’ অর্জন করেছেন সাংবাদিক মাহতাব শফি।

পোল্যান্ডের রোকলো শহরের হোটেল রেডিসন ব্লুতে গত ১৭ জানুয়ারি আয়োজিত অ্যাওয়ার্ড অনুষ্ঠানে তার নাম ঘোষণা করা হয়। আয়োজকরা জানান, দীর্ঘদিন ধরে দায়িত্বশীল, বস্তুনিষ্ঠ ও সাংবাদিকতায় ধারাবাহিক ও গুরুত্বপূর্ণ অবদান রাখায় তাকে এই সম্মাননা দেওয়া হয়েছে।

এছাড়া বিনোদন ক্যাটাগরিতে অভিনেত্রী সাবিলা নূর, রুনা খান, তানজিকা আমিন, রাশেদ মামুন অপু, সাইফুর রহমান ইভান , সৈয়দা কামরুন্নাহার শাহনুর ও আল মাসিদ রণ সম্মাননা লাভ করেন।

ড. হুসাইন আলমের সঞ্চালনায় অ্যাওয়ার্ড অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ইউনিভার্সিটি সহযোগিতা বিষয়ক দপ্তরের পরিচালক মি. তোমাস ইয়ানোশ এবং গদানস্কের দ্য ইউনিভার্সিটি অব ট্যুরিজম অ্যান্ড হোটেল ম্যানেজমেন্টের রেক্টর ইয়ান জাখারেভিচ। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রোক্লোর ফ্রান্সের অনারারি কনসাল দিদিয়ের গুইজি, শিশু বিশেষজ্ঞ ডা. মোহাম্মদ মিজানুর রহমান এবং ওয়ারশাভার প্রতিনিধি মাহবুব সিদ্দিকী, জেনারেল সার্জারি বিশেষজ্ঞ ডা. মো. খলিলুল কাইয়ুম, স্কুল অব টেরা নোভা–এর পরিচালক সেরগিউশ চুলকোভস্কিসহ আরো অনেকে। এছাড়াও সিলেশিয়া অঞ্চলে বাংলাদেশের অনারারি কনসাল ওমর ফারুক এবং ড. হুবার্ট কোস্তা সারগন সম্মানিত অতিথি হিসেবে অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানটির আয়োজন করে ব্রিটিশ গ্র্যাজুয়েট কলেজ (বিজিসি), রোকলো, পোল্যান্ড।

এক দশকেরও বেশি সময় ধরে প্রিন্ট, অনলাইন ও ইলেকট্রনিক মিডিয়ায় সুনামের সঙ্গে কাজ করে আসছেন মাহতাব শফি। বর্তমানে তিনি বেসরকারি টেলিভিশন চ্যানেল চ্যানেল২৪-এর হয়ে ব্রাজিলে দায়িত্ব পালন করছেন। এর আগে তিনি গ্লোবাল টেলিভিশন, প্রতিদিনের বাংলাদেশ, প্রতিদিনের সংবাদ, যুগান্তর, কালের কণ্ঠ, মানবকণ্ঠ, ভোরের পাতা, আমাদের কণ্ঠ এবং সংবাদ সংস্থা এফএনএসসহ বিভিন্ন জাতীয় গণমাধ্যমে কর্মরত ছিলেন।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুই মিনিটের ব্যবধানে দু’বার ভূমিকম্পে কাঁপল কোস্টারিকা

কফি উইথ করণে সবচেয়ে বড় আকর্ষণ সালমান, অতিথির তালিকায় আর কে?

দিল্লিতে বিরিয়ানিতে লবণ বেশি দেওয়ার অভিযোগে হোটেলকর্মীকে ছুরিকাঘাত, গ্রেফতার ২

নিত্যপণ্যের বাজার স্থিতিশীল রাখতে ৮ হাজার কোটি টাকার পণ্য কিনবে টিসিবি

দেশে স্বর্ণের দাম আরও বাড়ল

ক্যারিয়ারের সবচেয়ে বাজে রেকর্ডের সামনে মেসি

নতুন ক্লাবে এবার নায়ক সালাহ

শাহরুখকে নিয়ে প্রামাণ্যচিত্র বানাতে চান অস্কারজয়ী নির্মাতা কেভিন

শিলিগুড়ির ‘চিকেনস নেক’র সুরক্ষায় প্রশিক্ষিত স্বেচ্ছাসেবক

নিখোঁজের ১২ ঘণ্টা পর পুকুরে ভেসে উঠল দুই শিশুর মরদেহ

১০

মার্কিন নিষেধাজ্ঞার অপেক্ষায় বিশ্ববাজার, কমল তেলের দাম

১১

মোদি সরকারের বিরুদ্ধে ফের আন্দোলনে নামার হুঁশিয়ারি সিজেপির

১২

চার সমুদ্রবন্দরে সতর্কসংকেত, বৃষ্টি নিয়ে যে বার্তা দিল আবহাওয়া অফিস

১৩

মার্কিন নিষেধাজ্ঞা ও অবরোধকেই যুদ্ধ ভাবছে ইরান

১৪

ক্যানসারের সঙ্গে লড়াই করে যাওয়া সামিয়া দিলেন দুঃসংবাদ

১৫

আলোচিত নুসরাত হত্যা মামলার আপিলের রায় আজ

১৬

ইরানি রিয়ালের রেকর্ড দরপতন, ডলারের দাম ছাড়াল ২০ লাখ রিয়াল

১৭

শিরোপা ধরে রাখার মিশনে আর্সেনালের দারুণ শুরু

১৮

কোনো দৃশ্য বাদ না দিয়েই সেন্সর ছাড়পত্র পেল বিতর্কিত ‘টক্সিক’

১৯

মালয়েশিয়ায় কর্মী পাঠাতে ২৫ এজেন্সির তালিকা প্রকাশ

২০