news desk
১৯ মে ২০২০, ৩:২৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বরগুনায় আশ্রয় কেন্দ্র প্রভাবশালীর দখলে

বরগুনা প্রতিনিধিঃ বরগুনার তালতলী উপজেলার সোনাকাটা ইউনিয়ন এ’র ঘুর্ণিঝড় আশ্রয় কেন্দ্রটি গোয়াল ও শুটকির ঘর হিসাবে ব্যবহার করছে স্থানীয় এক প্রভাবশালী মহল।

জানা গেছে,উপজেলার ৭নং সোনাকাটা ইউনিয়নের ছোটআমখোলা গ্রামের একটি মাত্র ঘূর্ণিঝড় আশ্রয় কেন্দ্র।সেই ভয়াল ২০০৭সালের ১৫নভেম্বরের ঘূর্ণিঝড় সিডরের পরে ওই আশ্রয় কেন্দ্রটি ২০০৮ সালের দিকে ব্রাক নামের এনজিও সংস্থা আশ্রয় কেন্দ্রটি নির্মাণ করেন।

সরেজমিনে গিয়ে দেখা গেছে,ঘূর্ণিঝড় আশ্রয় কেন্দ্রটির চারপাশে ময়লা আর্বজনায় ভরপুর হয়ে আছে।একটি প্রভাবশালী মহল অবাধে গরু লালন পালন করছে।আশ্রয় কেন্দ্রটি গোয়াল ঘরে পরিণত হয়েছে এবং আশপাশ ঝুড়েঁ গো-খাদ্য হিসাবে খড়কুড়ো রাখা হয়েছে।আশ্রয় কেন্দ্রের মধ্যে শুটকি শুকানোর কাজে ব্যবহার করা হয়।

স্থানীয়রা জানান,দূর্যোগকালীন সময় সাধারণ লোকজন আশ্রয় নিতে এই ঘূর্ণিঝড় আশ্রয় কেন্দ্রগুলো স্থাপন করা হয়েছে।করোনা ভাইরাসের
জন্য আমরা বাসা থেকে বের হই না।সিপিবি কর্মীরা বলছে আশ্রয় কেন্দ্রে যাওয়ার জন্য এবং সামাজিক দুরুত্ব বজায় রাখতে।কিন্তু একটি প্রভাবশালী মহল আশ্রয় কেন্দ্রটি ব্যবহারের অনুপযোগী করে ফেলছে।

ঘূর্ণিঝড় মোকাবেলায় নাগরিকদের সুবিধা কথা চিন্তা করে বিদেশীদের অনুদানে এত টাকা ব্যয়ে এসব অবকাঠামো তৈরি করে গোয়াল ও শুটকির ঘর বানিয়ে পরিবেশ নষ্ট করছে।আশ্রয় কেন্দ্রের পরিবেশ এ রকম থাকলে আমরা কোথায় গিয়ে আশ্রয় নিব। এ রকম সাইক্লোন সেন্টার গুলোর অসাধু লোকের কবল থেকে রক্ষা করার জোর দাবী জানান সংশ্লিষ্টরা।

উপজেলার সিপিবি টিম লিডার মো.আলতাফ হাং বলেন,আমি বিষয়টি জেনেছি তবে কেউ যদি গোয়াল ঘর বা শুটকি শুকানোর কাজে আশ্রয়টি ব্যবহার করে তাহলে তার বিরুদ্ধে আইননুগ ব্যবস্থা করা প্রয়োজন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপে নামার আগে আর্জেন্টিনা শিবিরে দুঃসংবাদ

চলে গেলেন বিশ্বকাপজয়ী ব্রাজিলিয়ান ফুটবলার

১০ জেলায় ঝড়ের আভাস, নদীবন্দরেও সতর্কবার্তা

যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তির খবর ভিত্তিহীন: ইরান

৩২ বছরের পুরোনো রেকর্ড ভেঙে গেল ২০২৬ বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে

ট্রাম্পের ঘোষণার পর বিশ্ববাজারে কমল তেলের দাম

টিকিটের চওড়া দাম, ছোট স্টেডিয়ামেও গ্যালারি ভরাতে পারছে না ফিফা

শর্ত না মানলে ২৪ ঘণ্টার মধ্যে আবারও হামলা

আদ-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল

নতুন বাজেটে কনটেন্ট ক্রিয়েটর ও ফ্রিল্যান্সারদের জন্য বড় সুখবর

১০

বিশ্বকাপে মেসি-রোনালদো কি এখনো বড় আকর্ষণ, নাকি এমবাপ্পে? পরিসংখ্যানে কে এগিয়ে

১১

দুপুরের মধ্যে ৭ জেলায় ঝড়ের শঙ্কা

১২

কথা বলতে পারছেন না ‘ব্যাচেলর পয়েন্ট’ নির্মাতা অমি

১৩

বাংলাদেশের সড়কে চলছে ‘আর্জেন্টিনা বাস’

১৪

বিশ্বকাপে ফ্রিতে যা বিলাচ্ছে মেক্সিকো ও কানাডা

১৫

গণভোটে ‘হ্যাঁ’ ভোটদাতাদের নিয়ে ফোরাম করে জুলাই সনদ বাস্তবায়ন করা হবে

১৬

বোমা হামলা বন্ধ করতে ফোন করেছিল ইরান: ট্রাম্পের দাবি

১৭

দেশে স্বর্ণের দামে ফের বড় পতন

১৮

দেশে স্বর্ণের দামে ধস

১৯

সংবিধান ও দেশ রক্ষায় ঐক্যের ডাক রাহুল গান্ধীর

২০