news desk
১ মে ২০২০, ১২:৪৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

“মে দিবস” শ্রমিকের অধিকার প্রতিষ্ঠার দিন : মাজহার আনাম

নিজস্ব প্রতিবেদক : ১লা মে মহান আন্তর্জাতিক শ্রমিক দিবস অথবা মে দিবস। প্রতি বছর নানা আয়োজনে মহান মে দিবস পালন করা হয়ে থাকে। কিন্তু এবারের বাস্তবতা একেবারেই ভিন্ন। নভেল করোনা ভাইরাস মোকাবিলা এখন সারা বিশ্বের সামনে চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। সবাই অজানা এই শত্রুর মোকাবিলায় ব্যাস্ত। দেশ ও জাতির বৃহত্তর স্বার্থে বিপর্যস্ত বিশ্বে এবার মহান মে’ দিবস কোনো আয়োজন ছাড়াই উৎযাপিত হবে।

“মে দিবস” শ্রমিকের অধিকার প্রতিষ্ঠার দিন উল্লেখ করে ঢাকা মহানগর উত্তরের দারুস সালাম থানা আওয়ামী লীগের সংগ্রামী সভাপতি আলহাজ্জ্ব এ বি এম মাজহার আনাম বলেন, মে’ দিবস মানুষকে সত্য ও ন্যায়ের পথে অবিচল থাকতে ও শ্রমিক শ্রেণীর ওপর নির্যাতন, বঞ্চনার বিরুদ্ধে প্রতিবাদ করতে শেখায়।

নেতা আরো বলেন, সরকার ও মালিক পক্ষকে মহান মে’ দিবসের শিক্ষানুসারে বাংলাদেশের শ্রমজীবী, কর্মজীবী, পেশাজীবী জনগণের অবদান বিবেচনা করে তাদের প্রাপ্য অধিকার, ন্যায্য মজুরী ও উন্নত জীবন নিশ্চিত করতে হবে। এছাড়াও করোনা সংকটের মাঝে শ্রমিকদের বেতন বকেয়া পরিশোধের দাবি এবং শ্রমিক ছাঁটাইয়ের মত ঘৃনিত কাজ থেকে মালিক পক্ষকে বিরত থাকার আহ্বান জানান।

আওয়ামী লীগ নেতা মানুষের ঐক্যবদ্ধ আন্দোলনের বিজয়ের এই ঐতিহাসিক দিনে, দেশ-বিদেশে কর্মরত সকল বাংলাদেশি শ্রমিকসহ সারা বিশ্বের শ্রমজীবী-কর্মজীবী মানুষকে অভিনন্দন ও শুভেচ্ছা জানান।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপে নামার আগে আর্জেন্টিনা শিবিরে দুঃসংবাদ

চলে গেলেন বিশ্বকাপজয়ী ব্রাজিলিয়ান ফুটবলার

১০ জেলায় ঝড়ের আভাস, নদীবন্দরেও সতর্কবার্তা

যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তির খবর ভিত্তিহীন: ইরান

৩২ বছরের পুরোনো রেকর্ড ভেঙে গেল ২০২৬ বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে

ট্রাম্পের ঘোষণার পর বিশ্ববাজারে কমল তেলের দাম

টিকিটের চওড়া দাম, ছোট স্টেডিয়ামেও গ্যালারি ভরাতে পারছে না ফিফা

শর্ত না মানলে ২৪ ঘণ্টার মধ্যে আবারও হামলা

আদ-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল

নতুন বাজেটে কনটেন্ট ক্রিয়েটর ও ফ্রিল্যান্সারদের জন্য বড় সুখবর

১০

বিশ্বকাপে মেসি-রোনালদো কি এখনো বড় আকর্ষণ, নাকি এমবাপ্পে? পরিসংখ্যানে কে এগিয়ে

১১

দুপুরের মধ্যে ৭ জেলায় ঝড়ের শঙ্কা

১২

কথা বলতে পারছেন না ‘ব্যাচেলর পয়েন্ট’ নির্মাতা অমি

১৩

বাংলাদেশের সড়কে চলছে ‘আর্জেন্টিনা বাস’

১৪

বিশ্বকাপে ফ্রিতে যা বিলাচ্ছে মেক্সিকো ও কানাডা

১৫

গণভোটে ‘হ্যাঁ’ ভোটদাতাদের নিয়ে ফোরাম করে জুলাই সনদ বাস্তবায়ন করা হবে

১৬

বোমা হামলা বন্ধ করতে ফোন করেছিল ইরান: ট্রাম্পের দাবি

১৭

দেশে স্বর্ণের দামে ফের বড় পতন

১৮

দেশে স্বর্ণের দামে ধস

১৯

সংবিধান ও দেশ রক্ষায় ঐক্যের ডাক রাহুল গান্ধীর

২০