লালমনিরহাট পৌরসভার মশা নিধন কার্যক্রম
অনলাইন ডেস্ক
- আপডেট সময় : ০১:২৩:২৯ অপরাহ্ন, শুক্রবার, ৭ অগাস্ট ২০২০
- / 80
লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাট পৌরসভার উগ্যোগে শহরে মশা নিধন কার্যক্রম শুরু হয়েছে।
শুক্রবার দিনব্যাপী (৭আগষ্ট) পৌর এলাকার বিভিন্ন ডোবা- নালা, ড্রেন ও পরিত্যক্ত জলাশয়ে মশা নিধন করা হয়। গত বৃহস্পতিবার সন্ধ্যায় শহরের মিশন মোড় এলাকা থেকে আনুষ্ঠানিকভাবে মশা নিধন কার্যক্রমের উদ্বোধন করেন, পৌরসভার মেয়র রিয়াজুল ইসলাম রিন্টু।
এসময় উপস্থিত ছিলেন পৌরসভার মেডিকেল অফিসার শরিফ মোহাম্মদ বজলুল হক, পৌরসভার স্যানিটারী ইন্সপেক্টর বিশ^জিৎ কুমার বণিকসহ পৌরসভার অন্যান্য কর্মকর্তা-কর্মচারীবৃন্দ। এ সময় পৌর মেয়র বলেন, শহরবাসীকে ডেঙ্গুসহ অন্যান্য মশাবাহি রোগ থেকে রক্ষা করতে পৌরসভার এ মশা নিধন কার্যক্রম চলমান থাকবে।

























