Publisher
২৩ অক্টোবর ২০২১, ৩:০৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

হিন্দু সম্প্রদায়ের ওপর হামলা: বেগমগঞ্জ থানার ওসি প্রত্যাহার

নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার চৌমুহনীতে হিন্দু সম্প্রদায়ের পূজামণ্ডপ, মন্দির, ব্যবসা প্রতিষ্ঠান,বাড়িঘর ভাংচুর ও লুটপাট এবং হামলায় দুইজন নিহত হওয়ার ঘটনায় বেগমগঞ্জ থানার ওসি মুহাম্মদ কামরুজ্জামান সিকদারকে প্রত্যাহার করা হয়েছে। হিন্দু সম্প্রদায়ের দাবির পরিপ্রেক্ষিতে তাকে প্রত্যাহার করে ইন্ডাস্ট্রিয়াল পুলিশে সংযুক্ত করা হয়েছে। তার স্থলে মীর কামরুজ্জামান রনিকে পদায়ন করা হয়েছে।

বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে নোয়াখালী পুলিশ স্বাক্ষরিত এক চিঠিতে এ আদেশ দেওয়া হয়। এর আগে কামরুজ্জামান সিকাদারকে বদলির অনুমতির জন্য নির্বাচন কমিশন বরাবর চিঠি পাঠানো হয়। বর্তমানে ইউপি নির্বাচনের তফসিল ঘোষণার কারণে বেগমগঞ্জ থানা নির্বাচন কমিশনের অধীনে রয়েছে।

নোয়াখালীর পুলিশ সুপার (এসপি) মো. শহীদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বেগমগঞ্জ থানার ওসি মুহাম্মদ কামরুজ্জামান শিকদারকে প্রত্যাহার করে ইন্ডাস্ট্রিয়াল পুলিশে সংযুক্ত করা হয়েছে। তার স্থলে মীর জাহেদুল হক রনিকে অফিসার ইনচার্জ বেগমগঞ্জ হিসেবে পদায়ন করা হয়েছে।

উল্লেখ্য, কুমিল্লায় পূজামণ্ডপে পবিত্র কোরআন রাখার অভিযোগ তুলে এর প্রতিবাদে গত শুক্রবার জুমার নামাজ শেষে বেগমগঞ্জের চৌমুহনী শহরের বিভিন্ন মসজিদ থেকে কয়েক হাজার মুসল্লি বিক্ষোভ মিছিল বের করেন। এ সময় তারা চৌমুহনী ডিবি রোড (ফেনী-নোয়াখালী সড়ক), ব্যাংক রোড ও কলেজ রোডে গিয়ে হিন্দু সম্প্রদায়ের দোকানপাট, মন্দির ও বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাট চালান। ওই সময় হামলায় নিহত হন যতন সাহা (৪২) ও প্রান্ত চন্দ্র দাস (৩০) নামের দুইজন।

এরপর হিন্দু সম্প্রদায়ের কয়েক হাজার লোক গত শনিবার সকালে চৌমুহনীতে প্রশাসনের দায়ের করা ১৪৪ ধারা ভঙ্গ করে চৌমুহনী-ফেনী সড়ক অবরোধ করেন। ওই অবরোধ থেকে দায়িত্বে অবহেলার অভিযোগ এনে বেগমগঞ্জ থানার ওসি ও ইউএনও, নোয়াখালীর এসপি ও ডিসির প্রত্যাহার দাবি করা হয়েছিল।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মা-বোনসহ ঢাবি ছাত্রীকে কুপিয়ে হত্যা, গণপিটুনিতে ঘাতকের মৃত্যু

২০৩০ বিশ্বকাপ নিয়ে কী ভাবছেন মেসি, জানালেন নিজেই

৩৬ বছর পর বিশ্বকাপে মুখোমুখি হতে যাচ্ছে ব্রাজিল-আর্জেন্টিনা!

নেইমারের প্রত্যাবর্তনে ভিনিসিয়ুস, ‘আমাদের আইডল ফিরে এসেছে’

আদালতের বারান্দায় বাদী-বিবাদীর মারামারি, ৪ জন কারাগারে

‘নতুন বন্ধু’ ভেনেজুয়েলাকে নিয়ে শঙ্কিত ট্রাম্প

ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পের যে বর্ণনা দিলেন স্থানীয় বাসিন্দারা

নকআউট পর্বে যাদের মুখোমুখি হতে পারে ব্রাজিল

চীনের সঙ্গে গভীর শিল্প অংশীদারত্ব গড়ে তুলতে চায় বাংলাদেশ: প্রধানমন্ত্রী

‘হাইড্রেশন ব্রেক’ বিতর্কে মুখ খুললেন ফিফা সভাপতি

১০

কেক কাটার সময় যুবলীগ-ছাত্রলীগের ৪ নেতাকর্মী আটক

১১

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের বৈধতা চ্যালেঞ্জ করে রিট

১২

ড্রোন হামলার ধাক্কা কাটিয়ে এলএনজি উৎপাদনে ফিরছে কাতার

১৩

মেসি প্রশ্নে বিরক্ত রোনালদো বললেন, ‘পছন্দ না হলে উত্তর দেব না’

১৪

নিষিদ্ধ হলেন মুখ ঢেকে কথা বলে লাল কার্ড দেখা সেই ফুটবলার

১৫

নকআউট পর্ব নিশ্চিত করল কলম্বিয়া

১৬

মেসিকে বিয়ে করতে চাওয়া কে এই ১০০ বছর বয়সি ভক্ত

১৭

চূড়ান্ত চুক্তিতে ৫০ বিলিয়ন ডলারের নিষেধাজ্ঞা ছাড় পেতে পারে ইরান

১৮

যুক্তরাষ্ট্র-ইরানের মধ্যে চলমান আলোচনার সফলতা কামনা প্রতিমন্ত্রীর

১৯

নকআউটে আর্জেন্টিনার প্রতিপক্ষ কে, স্পেন-কেপ ভার্দে নাকি সৌদি আরব?

২০