news desk
২৯ মে ২০২০, ৩:৫৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

১২টি শর্ত মেনে রোববার থেকে চলবে গণপরিবহন

নিজস্ব প্রতিবেদক:  শর্ত সাপেক্ষে আগামী রোববার থেকে চালু হচ্ছে বাস, রেল ও লঞ্চসহ সব ধরনের গণপরিবহন। লঞ্চ চলাচলে ১৪ নির্দেশনার পর এবার বাস চলাচলে ১২টি শর্ত দেওয়া হয়েছে।

শুক্রবার বিকেলে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) সঙ্গে পরিবহন মালিক-শ্রমিক নেতাদের এক মতবিনিময় সভার উদ্বোধনী বক্তব্যে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন মন্ত্রী ওবায়দুল কাদের ১২টি শর্তের কথা তুলে ধরেন।

রাজধানীর বনানীতে বিআরটিএর অফিসে এ সভা অনুষ্ঠিত হয়। সংসদ ভবন এলাকায় সরকারি বাসভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সভায় যুক্ত হন ওবায়দুল কাদের।

নির্দেশনাগুলো হল-

১. স্বাস্থ্যবিধি, সামাজিক দূরত্ব ও শারীরিক দূরত্ব কঠোরভাবে মেনে চলতে হবে।

২. বাস টার্মিনালে কোনোভাবেই ভিড় করা যাবে না।

৩. তিন ফুট দূরত্ব বজায় রেখে যাত্রীরা গাড়ির জন্য লাইনে দাঁড়াবেন এবং টিকিট কাটবেন।

৪. স্টেশনে পর্যাপ্ত হাত ধোয়ার ব্যবস্থা রাখতে হবে।

৫. বাসে কোনো যাত্রী দাঁড়িয়ে যেতে পারবে না।

৬. বাসের সব সিটে যাত্রী নেয়া যাবে না।

৭. ২৫- ৩০ শতাংশ সিট খালি রাখতে হবে।

৮. পরিবারের সদস্য হলে পাশের সিটে বসানো যাবে অন্যথায় নয়।

৯. যাত্রী, চালক, সহকারী, কাউন্টারের কর্মী সবার জন্য মাস্ক পরিধান বাধ্যতামূলক।

১০. ট্রিপের শুরুতে এবং শেষে বাধ্যতামূলকভাবে গাড়ির অভ্যন্তরভাগসহ পুরো গাড়িতে জীবাণুনাশক স্প্রে করতে হবে।

১১. যাত্রী ওঠা-নামার সময় শারীরিক দূরত্ব নিশ্চিত করতে হবে।

১২. চালক, কন্ডাক্টদের ডিউটি একটানা দেয়া যাবে না এবং তাদের নির্দিষ্ট সময়ের জন্য কোয়ারেন্টিন বা রেস্ট দিতে হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপে নামার আগে আর্জেন্টিনা শিবিরে দুঃসংবাদ

চলে গেলেন বিশ্বকাপজয়ী ব্রাজিলিয়ান ফুটবলার

১০ জেলায় ঝড়ের আভাস, নদীবন্দরেও সতর্কবার্তা

যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তির খবর ভিত্তিহীন: ইরান

৩২ বছরের পুরোনো রেকর্ড ভেঙে গেল ২০২৬ বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে

ট্রাম্পের ঘোষণার পর বিশ্ববাজারে কমল তেলের দাম

টিকিটের চওড়া দাম, ছোট স্টেডিয়ামেও গ্যালারি ভরাতে পারছে না ফিফা

শর্ত না মানলে ২৪ ঘণ্টার মধ্যে আবারও হামলা

আদ-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল

নতুন বাজেটে কনটেন্ট ক্রিয়েটর ও ফ্রিল্যান্সারদের জন্য বড় সুখবর

১০

বিশ্বকাপে মেসি-রোনালদো কি এখনো বড় আকর্ষণ, নাকি এমবাপ্পে? পরিসংখ্যানে কে এগিয়ে

১১

দুপুরের মধ্যে ৭ জেলায় ঝড়ের শঙ্কা

১২

কথা বলতে পারছেন না ‘ব্যাচেলর পয়েন্ট’ নির্মাতা অমি

১৩

বাংলাদেশের সড়কে চলছে ‘আর্জেন্টিনা বাস’

১৪

বিশ্বকাপে ফ্রিতে যা বিলাচ্ছে মেক্সিকো ও কানাডা

১৫

গণভোটে ‘হ্যাঁ’ ভোটদাতাদের নিয়ে ফোরাম করে জুলাই সনদ বাস্তবায়ন করা হবে

১৬

বোমা হামলা বন্ধ করতে ফোন করেছিল ইরান: ট্রাম্পের দাবি

১৭

দেশে স্বর্ণের দামে ফের বড় পতন

১৮

দেশে স্বর্ণের দামে ধস

১৯

সংবিধান ও দেশ রক্ষায় ঐক্যের ডাক রাহুল গান্ধীর

২০