Publisher
৪ সেপ্টেম্বর ২০২১, ১১:১৯ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

৩ দিনের সরকারি সফরে ভারত গেলেন সেনাপ্রধান

অনলাইন ডেস্ক : তিন দিনের রাষ্ট্রীয় সফরে ভারতের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ।

শনিবার (০৪ সেপ্টেম্বর) সকালে বাংলাদেশ বিমান বাহিনীর একটি উড়োজাহাজে তিনি ঢাকা ত্যাগ করেন। সফরকালে বাংলাদেশ সেনাবাহিনীর আট সদস্যের একটি প্রতিনিধি দলের নেতৃত্ব দিবেন তিনি।

বাংলাদেশ সেনাবাহিনীর আন্তঃবিভাগ জনসংযোগ পরিদফতরের (আইএসপিআর) সহকারী পরিচালক রাশেদুল আলম খান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সফরকালে ভারতের জাতীয় প্রতিরক্ষা উপদেষ্টা, চিফ অব ডিফেন্স স্টাফ, সেনাবাহিনী প্রধান, নৌ বাহিনী প্রধান, বিমান বাহিনী প্রধান, প্রতিরক্ষা সচিব এবং অন্যান্য ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তার সাথে সাক্ষাৎ করবেন বাংলাদেশ সেনাবাহিনী প্রধান।

সাক্ষাৎকালে তিনি দুই দেশের সেনাবাহিনীর মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্ক এবং পারস্পরিক সহযোগিতার বিষয়ে আলোচনা করবেন। এসময় তিনি ভারতের বিভিন্ন সামরিক স্থাপনা এবং ন্যাশনাল ডিফেন্স কলেজ পরিদর্শন করবেন।

এছাড়াও সফরকালে তিনি ভারতে অবস্থিত বাংলাদেশ হাই কমিশনারের সাথে সৌজন্য সাক্ষাৎ করবেন। সফর শেষে আগামী ৮ সেপ্টেম্বর তিনি দেশে ফিরবেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বৃষ্টি কমবে কবে, জানাল আবহাওয়া অধিদপ্তর

মার্কিন সিনেটর লিন্ডসে গ্রাহাম মারা গেছেন

সাবেক স্পিকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকার মারা গেছেন

সন্তান নিয়ে নদীতে ঝাঁপ দেওয়া সেই নারী গ্রেফতার

ইংল্যান্ডের গোল নিয়ে বিতর্কের ঝড়, মুখ খুলতে বাধ্য হলো ফিফা

বিশ্বকাপে মুখোমুখি লড়াইয়ে কে এগিয়ে—আর্জেন্টিনা নাকি ইংল্যান্ড

কাতারের সাবেক আমির শেখ হামাদ আর নেই

দেশের ৪ নদীর পানি এখনো বিপৎসীমার ওপরে, দীর্ঘস্থায়ী বন্যার শঙ্কা নেই

মার্কিন হামলায় ক্ষতিগ্রস্ত রেল সেতু পুনরায় চালু করল ইরান

নাম থেকে বাবার পদবি মুছে ফেললেন নেতানিয়াহুর ছেলে

১০

মেসি যত দিন চাইবে, তত দিনই সেরা থাকবে: স্কালোনি

১১

আর্জেন্টিনা ম্যাচের আগে বড় ধাক্কা খেল সুইজারল্যান্ড

১২

বালুর ব্যবসা বন্ধ করেছি, এবার পাহাড় কাটাও বন্ধ করব: হুমাম

১৩

ভারি বৃষ্টি নিয়ে নতুন বার্তা দিল আবহাওয়া অফিস

১৪

ইরানের পরমাণু স্থাপনা নিয়ে চাঞ্চল্যকর তথ্য প্রকাশ

১৫

ইরানের হামলায় নিহত হলে কী করতে হবে মার্কিন বাহিনীকে, জানালেন ট্রাম্প

১৬

২৪ ঘণ্টার ব্যবধানে দুবার ভূমিকম্পে কেঁপে উঠল মিয়ানমার

১৭

জেলা-উপজেলার হাসপাতালগুলোর সক্ষমতা বাড়াতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী

১৮

আর্জেন্টিনা-মিশর ম্যাচে রেফারিং ন্যায্য ছিল: সুইজারল্যান্ড কোচ

১৯

দুর্বৃত্তদের হামলায় আহত মৎস্যজীবী দল নেতা টুটুলকে জাকির খানের অর্থসহায়তা

২০