Publisher
৮ ফেব্রুয়ারী ২০২২, ১২:২৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

৪ মিনিটে পাওয়া যাবে করোনা পরীক্ষার ফল!

অনলাইন ডেস্ক : করোনাভাইরাস শনাক্তের জন্য নতুন একটি পদ্ধতি বের করেছেন চীনের বিজ্ঞানীরা। এর মাধ্যমে চার মিনিটে পাওয়া যাবে করোনা পরীক্ষার ফল। আর এই ফলাফল পিসিআর টেস্টের মতোই সঠিক।

পিসিআর পরীক্ষা করোনা পরীক্ষার জন্য সবচেয়ে নির্ভুল এবং সংবেদনশীল পদ্ধতি হিসেবে বিবেচিত হয়। তবে এটির ফল পেতে সাধারণত কয়েক ঘণ্টা সময় লাগে।

করোনার অতিসংক্রামক ধরন ওমিক্রনের সংক্রমণ ছড়িয়ে পড়ার পর বিশ্বের বিভিন্ন দেশে বেড়েছে করোনা পরীক্ষার হার। চীনের সাংহাইয়ের ফুদান ইউনিভার্সিটির বিজ্ঞানীরা জানিয়েছেন যে তাঁরা দ্রুত করোনাভাইরাস শনাক্তের জন্য একটি উপায় বের করেছেন।

গতকাল সোমবার পিয়ার রিভিউ হওয়া একটি গবেষণা নেচার বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং সাময়িকীতে প্রকাশিত হয়। ওই গবেষণায় বলা হয়, এই পদ্ধতিতে নমুনার জেনেটিক উপাদান বিশ্লেষণ করতে মাইক্রোইলেক্ট্রনিক্স ব্যবহার করা হয়। এটির মাধ্যমে কম সময়ে করোনা শনাক্ত করা যেতে পারে।

গবেষকেরা বলেন, ‘করোনা শনাক্তকরণের জন্য প্রচলিত ডিভাইসে একটি ইলেক্ট্রোমেকানিক্যাল বায়োসেন্সর প্রয়োগ করেছি। এটি চার মিনিটেরও কম সময়ে করোনা শনাক্ত করে।’

গবেষকেরা বলেছেন যে তাঁদের পদ্ধতিটি পরিচালনায় সহজ। এটি সহজে বহনযোগ্য ও দ্রুত ফল প্রদান করে।

সাংহাইয়ের ৩৩টি মানুষের নমুনা পরীক্ষা করা হয়েছে এই নতুন পদ্ধতিতে। পাশাপাশি তাঁদের নমুনার পিসিআর ল্যাবে পরীক্ষা করা হয়। এই দুটি পরীক্ষার ফল এক রকমই এসেছে।

এ ছাড়া গবেষণায় আরও ৫৪ ব্যক্তির নমুনা সংগ্রহ করা হয়েছে, যাদের করোনা না থাকলেও জ্বর ও ইনফ্লুয়েঞ্জা ছিল। এদের ক্ষেত্রেও কোনো মিথ্যা ফল আসেনি।

গবেষকেরা বলেছেন, তাঁদের টেস্টিং ডিভাইসটি বিমানবন্দর, হাসপাতাল, এমনকি বাড়িতেও দ্রুত পরীক্ষার জন্য ব্যবহার করা যেতে পারে।

পিসিআর পরীক্ষা শুধু ধীরগতির নয়, এর জন্য ল্যাব অবকাঠামোরও প্রয়োজন, যা অনেক দেশেরই কম রয়েছে।

উল্লেখ্য, বিশ্বে সবচেয়ে বেশি করোনা পরীক্ষার কিট তৈরি করে চীন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্থানীয় নির্বাচনে পোস্টার ও জনসভা নিষিদ্ধ

নাঙ্গলকোট বিএনপিতে আওয়ামী লীগ পুনর্বাসনের অভিযোগ

বিরোধীদলীয় নেতাকে দেড়শ টাকার দুপুরের খাবারের নিমন্ত্রণ প্রধানমন্ত্রীর

আগস্টে মূল্যস্ফীতি কমে ৮.৬৬%

অটোরিকশার অবৈধ চার্জিংয়ে বছরে ৪ হাজার কোটি টাকা রাজস্ব ক্ষতি

ডেঙ্গু নিয়ে সবাইকে সতর্ক করলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী

চলতি সেপ্টেম্বরেই ইউপি নির্বাচনের তফসিল

আগের সরকারের ১৩০০ প্রকল্পের অনিয়ম খতিয়ে দেখা হচ্ছে : অর্থমন্ত্রী

বিভ্রান্তি ছড়িয়ে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা চলছে: প্রধানমন্ত্রী

এক বছরের মধ্যে বদলে যাবে পুঁজিবাজার: বিএসইসি চেয়ারম্যান

১০

বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ : জাতিসংঘ

১১

সালাম তালুকদারের রাজনীতি ছিল কেবলই মানুষের জন্য: স্মরণসভায় বক্তারা

১২

ঢাকায় যাত্রা শুরু করলো বাংলাদেশ জার্নালিস্ট প্রটেক্ট কমিটি

১৩

র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান

১৪

খার্গ দ্বীপ ‘উড়িয়ে দেওয়া হচ্ছে’ দাবি ট্রাম্পের, সঙ্গে দেওয়া ভিডিওটি এআই!

১৫

মুম্বাই বিমানবন্দরে ১১ কোটি রুপির স্বর্ণ পাচার, ৫ বাংলাদেশিসহ গ্রেফতার ৬

১৬

আরও বোয়িং কিনবে বাংলাদেশ, চুক্তিকে ‘অসাধারণ’ বললেন সার্জিও গোর

১৭

দেশে স্বর্ণের দামে ফের বড় পতন

১৮

দুই মিনিটের ব্যবধানে দু’বার ভূমিকম্পে কাঁপল কোস্টারিকা

১৯

কফি উইথ করণে সবচেয়ে বড় আকর্ষণ সালমান, অতিথির তালিকায় আর কে?

২০