ঢাকা ০৪:০৩ অপরাহ্ন, শনিবার, ০৬ জুন ২০২৬, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

গ্রুপ পর্ব থেকে ফাইনাল পর্যন্ত কেমন হতে পারে ব্রাজিলের পথ

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ০৩:৩৭:৪২ অপরাহ্ন, শনিবার, ৬ জুন ২০২৬
  • / 8

বিশ্বকাপ আর ব্রাজিল। এই দুটি শব্দ যেন একে অন্যের সমার্থক। কারণ অতি অবশ্যই তাদের ৫টি বিশ্বকাপ, সঙ্গে যখন যোগ করবেন সবকটি বিশ্বকাপে খেলা একমাত্র দল হওয়ার দম্ভকে, তখন শব্দ দুটি একে অন্যের সমার্থক না হয়েই যায় না

রেকর্ড পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল অবশ্য শেষবার শিরোপা জেতার পর ২৪ বছর পার করে ফেলেছে। সেই ২০০২ সালে জাপানের ইয়োকোহামায় পঞ্চমবারের মতো বিশ্বকাপ ঘরে তুলেছিল সেলেসাও। এরপর গত পাঁচ আসরের চারটিতেই কোয়ার্টার ফাইনালের বাইরে যেতে পারেনি তারা।

এবার দলের হাল ধরেছেন ইতালিয়ান কোচ কার্লো আনচেলত্তি। নিউ জার্সিতে প্রশিক্ষণ শিবির থেকে তিনি বলেছেন, ‘ব্রাজিলের ধরন তো খেলোয়াড়দের রক্তে আছেই। এদিকে ইতালির স্টাইল হলো কঠোর পরিশ্রম। আমি দুটো জিনিস একসাথে মেলাতে চাই।’ অর্থাৎ ব্রাজিলের আক্রমণাত্মক ফুটবলের সাথে ইতালির শৃঙ্খলা যোগ করে নতুন একটি রূপ দিতে চান দলকে।

২০২৬ বিশ্বকাপে ব্রাজিল গেছে তাদের পরম আরাধ্য ষষ্ঠ বিশ্বকাপের খোঁজে। সেই মিশন হেক্সায় এবার ব্রাজিল আছে বিশ্বকাপের গ্রুপ ‘সি’-তে আছে। এই গ্রুপ থেকে ফাইনাল পর্যন্ত তাদের পথটা কেমন হবে, সে পর্যন্ত যাওয়ার সম্ভাবনা কেমন, সেটা জানিয়েছে ফুটবল বিষয়ক ওয়েবসাইট অপটা।

গ্রুপ পর্ব: মরক্কো, হাইতি ও স্কটল্যান্ড
ব্রাজিল গ্রুপ সি-তে আছে মরক্কো, হাইতি ও স্কটল্যান্ডের সাথে। অপ্টা সুপারকম্পিউটারের হিসাবে ব্রাজিলের গ্রুপ থেকে বের হওয়ার সম্ভাবনা ৯৬.৯ শতাংশ। কেবল স্পেন (৯৮.৬%) তাদের চেয়ে বেশি সম্ভাবনা নিয়ে আছে। ১৯৮২ সাল থেকে প্রতিটি বিশ্বকাপে গ্রুপ শীর্ষে থেকেই পরের পর্বে গেছে ব্রাজিল। এবারও তার ব্যত্যয় না ঘটার সম্ভাবনাই প্রবল।

শেষ ৩২: জাপান
গ্রুপ পার হলে ব্রাজিলের পরের বাধা হতে পারে জাপান। তবে জাপানকে একটু সমীহ করতেই হবে। সম্প্রতি ২০২৫ সালের অক্টোবরে জাপান ব্রাজিলকে ৩-২ গোলে হারিয়েছে। সেলেসাওরা ২-০ ব্যবধানে এগিয়ে থাকার পরেও মাত্র ৩০ মিনিটে ৩ গোল খেয়ে বসে। তবু ইতিহাস বলছে, ব্রাজিল জাপানের বিপক্ষে ১৪ ম্যাচে ১১টিতেই জিতেছে। তাই এই পর্ব পার করার সম্ভাবনা তাদের ৬২.১ শতাংশ।

শেষ ১৬: নরওয়ে
পরের ধাপে হতে পারে আর্লিং হালান্ডের নরওয়ে। ১৯৯৮ সালের পর এই প্রথম বিশ্বকাপে খেলছে নরওয়ে। এদিকে শেষ ১৬-তে ব্রাজিলের রেকর্ড দারুণ; ১০টি ম্যাচের মধ্যে ৯টিতেই জিতে পরের পর্বে গেছে এবং শেষ আটটি ম্যাচ টানা জিতেছে। এবারও বিশ্বকাপের শেষ ষোল পার করবে ব্রাজিল, সে সম্ভাবনা ৩৮ শতাংশ, জানাচ্ছে অপটা।

কোয়ার্টার ফাইনাল: ইংল্যান্ড
এই পর্যায়ে এসে সত্যিকারের লড়াই শুরু হবে। ব্রাজিলের সামনে পড়তে পারে ইংল্যান্ড। অপ্টার হিসাবে ইংল্যান্ডের শিরোপা জেতার সম্ভাবনা ১১.৪ শতাংশ, যা আছে স্পেন (১৬.৫%) ও ফ্রান্সের (১২.৮%) পরেই।

তবে ব্রাজিল ঐতিহাসিকভাবে ইংল্যান্ডের বিপক্ষে এগিয়ে আছে। শেষ ১২ ম্যাচে মাত্র একটিতে হেরেছে তারা (জয় ৫, ড্র ৬)। বিশ্বকাপে চারটি মুখোমুখি হওয়ার সবকটিতেই অপরাজিত ব্রাজিল। ২০০২ সালের কোয়ার্টার ফাইনালে রোনালদিনহোর বিখ্যাত লবে ডেভিড সিম্যানকে ফাঁকি দিয়ে ২-১ জিতেছিল ব্রাজিল — সেই স্মৃতি এখনও ফুটবলপ্রেমীদের মনে গেঁথে আছে। এই পর্ব পেরিয়ে সেমিফাইনালে যাওয়ার সম্ভাবনা ২২ শতাংশ।

সেমিফাইনাল: ফ্রান্স
ইংল্যান্ড পার হলে অপেক্ষা করতে পারে ফ্রান্স। দিদিয়ে দেশঁর দলের সেমিফাইনালে পৌঁছানোর সম্ভাবনা ৩৩.৫ শতাংশ, তাদের চেয়ে কেবল স্পেনের সম্ভাবনাই (৩৯.৬%) বেশি।

দুই দলের ইতিহাস অবশ্য মিশ্র। ১৯৫৮ সালের সেমিফাইনালে ব্রাজিল ৫-২ জিতেছিল। কিন্তু ১৯৮৬ ও ২০০৬ কোয়ার্টার ফাইনালে ব্রাজিলকে ছিটকে দেয় ফ্রান্স। ১৯৯৮ বিশ্বকাপ ফাইনালে ব্রাজিল ০-৩ হেরে যায়। ২০১৪ সালে ঘরের মাঠে জার্মানির কাছে ৭-১ গোলে হারের সেই লজ্জার পর থেকে সেমিফাইনালে আর উঠতে পারেনি ব্রাজিল। এই পর্ব পেরিয়ে ফাইনালে তাদের যাওয়ার সম্ভাবনা ১২.৫ শতাংশ।

ফাইনাল: স্পেন
১২.৫ শতাংশ সম্ভাবনাকে সত্যি প্রমাণ করে ব্রাজিল যদি ফাইনালে ওঠে, তাহলে তারা মুখোমুখি হতে পারে স্পেনের। অপ্টার মতে শিরোপার সবচেয়ে বড় দাবিদার স্পেন (১৬.৫%)। তবে ব্রাজিল ঐতিহাসিকভাবে স্পেনের বিপক্ষেও শক্তিশালী — ১০ ম্যাচে মাত্র দুটিতে হেরেছে (জয় ৫, ড্র ৩)। ফাইনালে যদি স্পেনের মুখোমুখিই হয় ব্রাজিল, তাহলে তাদের জয়ের সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না একেবারেই।

সব মিলিয়ে ব্রাজিলের শিরোপা জেতার সম্ভাবনা অপ্টা কম্পিউটারের হিসাবে মাত্র ৬.৭ শতাংশ — পাঁচটি দলের চেয়ে কম।

তবু কোচ আনচেলত্তি আশাবাদী। তিনি বলেছেন, ‘ব্রাজিলে অসাধারণ খেলোয়াড় আছে এবং আমরা একটি দারুণ বিশ্বকাপ খেলতে পারি।’

২৪ বছরের অপেক্ষা শেষ করে হেক্সা মিশন কি ‘কমপ্লিট’ করতে পারবে ব্রাজিল? সেই উত্তর মিলবে ১৯ জুলাই নিউ জার্সির মাঠে, কিংবা তার আগেই।

নতুন প্রজন্মের অনলাইন টিভি

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

গ্রুপ পর্ব থেকে ফাইনাল পর্যন্ত কেমন হতে পারে ব্রাজিলের পথ

আপডেট সময় : ০৩:৩৭:৪২ অপরাহ্ন, শনিবার, ৬ জুন ২০২৬