Publisher
১৭ অগাস্ট ২০২১, ৭:১০ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

চন্দ্রিমা উদ্যানে পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের ব্যাপক সংঘর্ষ

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর চন্দ্রিমা উদ্যানে পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের ব্যাপক সংঘর্ষ হয়েছে। সংঘর্ষে পুলিশের ছোড়া রাবার বুলেটে নবগঠিত ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমান উল্লাহ আমান এবং সদস্য সচিব ও ফুটবল দলের সাবেক অধিনায়ক আমিনুল হক গুলিবিদ্ধ হয়েছেন বলে খবর পাওয়া গেছে।

সংঘর্ষে বিএনপির এই দুই নেতাসহ দলের অর্ধশতাধিক নেতাকর্মী আহত হয়েছেন বলে জানা গেছে।

আজ মঙ্গলবার (১৭ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সমাধিস্থলে নবগঠিত ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির আহ্বায়ক কমিটির নেতাদের শ্রদ্ধা জানানোর সময় এ সংঘর্ষ শুরু হয়।

বিভিন্ন সূত্রে জানা গেছে, সদ্য গঠিত বিএনপির ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের কমিটির নেতাদের জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদনের কর্মসূচি ছিল। সেখানে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের যাওয়ার কথা ছিল।এ কর্মসূচিতে দলের কয়েক হাজার নেতাকর্মী সকাল থেকে মাজারে জড়ো হতে থাকেন। সকাল সাড়ে ১০টার দিকে পুলিশ নেতাকর্মীদের জিয়ার মাজারে অবস্থান ও জনসমাগমে বাধা দেয়। এ নিয়ে পুলিশের সঙ্গে তাঁদের বাদানুবাদ ও একপর্যায়ে নেতাকর্মী সংঘর্ষ বাঁধে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, পুলিশ বিএনপি নেতাকর্মীকে ছাত্রভঙ্গ করতে মুহুর্মুহু টিয়ার শেল ও রাবার বুলেট ছোড়ে। এতে নবগঠিত ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমান উল্লাহ আমান এবং সদস্য সচিব ও ফুটবল দলের সাবেক অধিনায়ক আমিনুল হক সদস্য সচিব ও ফুটবল দলের সাবেক অধিনায়ক আমিনুল হক গুলিবিদ্ধ হয়ে আহত হন। এসময় বিএনপি নেতাকর্মীরাও পাল্টা ইটপাটকেল নিক্ষেপ করতে থাকেন।

বিএনপি নেতাকর্মীরা বলছেন, বিনা কারণে পুলিশ তাঁদের ওপর টিয়ারসেল ও গুলি চালিয়েছে। তবে পুলিশের অভিযোগ, বিএনপি নেতাকর্মীরা পুলিশের ওপর ইটপাটকেল নিক্ষেপ ও বিশৃঙ্খলা সৃষ্টি করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ টিয়ারসেল নিক্ষেপ করে। পরিস্থিতি এখন শান্ত বলে পুলিশ জানিয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরান যুদ্ধের আগের অবস্থায় জ্বালানি তেলের দাম

বাংলাদেশিদের জন্য ট্যুরিস্ট ভিসা চালুর ঘোষণা ভারতের

মা-বোনসহ ঢাবি ছাত্রীকে কুপিয়ে হত্যা, গণপিটুনিতে ঘাতকের মৃত্যু

২০৩০ বিশ্বকাপ নিয়ে কী ভাবছেন মেসি, জানালেন নিজেই

৩৬ বছর পর বিশ্বকাপে মুখোমুখি হতে যাচ্ছে ব্রাজিল-আর্জেন্টিনা!

নেইমারের প্রত্যাবর্তনে ভিনিসিয়ুস, ‘আমাদের আইডল ফিরে এসেছে’

আদালতের বারান্দায় বাদী-বিবাদীর মারামারি, ৪ জন কারাগারে

‘নতুন বন্ধু’ ভেনেজুয়েলাকে নিয়ে শঙ্কিত ট্রাম্প

ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পের যে বর্ণনা দিলেন স্থানীয় বাসিন্দারা

নকআউট পর্বে যাদের মুখোমুখি হতে পারে ব্রাজিল

১০

চীনের সঙ্গে গভীর শিল্প অংশীদারত্ব গড়ে তুলতে চায় বাংলাদেশ: প্রধানমন্ত্রী

১১

‘হাইড্রেশন ব্রেক’ বিতর্কে মুখ খুললেন ফিফা সভাপতি

১২

কেক কাটার সময় যুবলীগ-ছাত্রলীগের ৪ নেতাকর্মী আটক

১৩

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের বৈধতা চ্যালেঞ্জ করে রিট

১৪

ড্রোন হামলার ধাক্কা কাটিয়ে এলএনজি উৎপাদনে ফিরছে কাতার

১৫

মেসি প্রশ্নে বিরক্ত রোনালদো বললেন, ‘পছন্দ না হলে উত্তর দেব না’

১৬

নিষিদ্ধ হলেন মুখ ঢেকে কথা বলে লাল কার্ড দেখা সেই ফুটবলার

১৭

নকআউট পর্ব নিশ্চিত করল কলম্বিয়া

১৮

মেসিকে বিয়ে করতে চাওয়া কে এই ১০০ বছর বয়সি ভক্ত

১৯

চূড়ান্ত চুক্তিতে ৫০ বিলিয়ন ডলারের নিষেধাজ্ঞা ছাড় পেতে পারে ইরান

২০