Publisher
১১ জুলাই ২০২৩, ১১:৪৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

চাঁদপুরে ইয়াবাসহ ০২ জনকে আটক করেছে কোস্ট গার্ড

নিজস্ব প্রতিবেদক: চাঁদপুরে মেঘনা নদীতে অভিযান চালিয়ে ৭,৫০৫ পিস ইয়াবাসহ ০২ জনকে আটক করেছে কোস্ট গার্ড।

মঙ্গলবার (১১ জুলাই ২০২৩) বিকেলে কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার আব্দুর রহমান এ তথ্য জানান।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার ১১ জুলাই ২০২৩ আনুমানিক ১৫০০ ঘটিকায় বাংলাদেশ কোস্ট গার্ড ঢাকা জোন অধিনস্থ বিসিজি স্টেশন চাঁদপুর কর্তৃক লেফটেন্যান্ট মাশহাদ উদ্দিন নাহিয়ান এর নেতৃত্বে চাঁদপুর জেলার মেঘনা নদীর মোহনা সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে একটি যাত্রীবাহী ইঞ্জিন চালিত কাঠের বোটের গতিবিধি সন্দেহ জনক মনে হলে কোস্ট গার্ড সদস্য কর্তৃক থামার সংকেত দেয়া হয়। কাঠের বোটটি তল্লাশী করে একটি ফলের (কমলা) ব্যাগে ভিতরে লুকানো অবস্থায় ৭,৫০৫ (সাত হাজার পাঁচশত পাঁচ) পিস ইয়াবাসহ ০২ জন মাদক ব্যাবসায়ীকে আটক করা হয়। আটককৃত ব্যক্তিরা হলেন, ১। মোঃ রিয়াজ (২২), শরিয়তপুর জেলার সখিপুর থানার দেওয়ান কান্দি গ্রামের বাসিন্দা ও ২। মোঃ শাহফাজ (৩০), চট্রগ্রাম জেলার আনোয়ারা থানার জুইদন্ডি গ্রামের বাসিন্দা। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় জব্দকৃত ইয়াবা বিক্রির উদ্দেশ্যে চট্টগ্রাম থেকে চাঁদপুর হয়ে বোটে করে শরীয়তপুরে নিয়ে যাচ্ছিল।

তিনি আরও জানান, জব্দকৃত ইয়াবা ও আটককৃত ব্যক্তিদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম পক্রিয়াধীন রয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৫ নভেম্বরের মধ্যে প্রাথমিকের সব বই সরবরাহের নির্দেশ

১

১৫ দিনের মধ্যে অবৈধ চুনাকারখানা বন্ধ করতে হবে: এমপি মান্নান

২

চুক্তিভিত্তিক কর্মীদের বেতন নির্ধারণে ৮ নির্দেশনা

৩

জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে মঙ্গলবার দ্বিপক্ষীয় বৈঠক তারেক রহমানের

৪

ধর্ম নয়, সবার বড় পরিচয় বাংলাদেশি : তারেক রহমান

৫

অর্থনীতি স্থিতিশীল হতে দুই বছর লাগবে : অর্থমন্ত্রী

৬

চলতি মাসেই বাড়তি বেতন পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা

৭

আগামী ১ এপ্রিল থেকে জাপানে বাংলাদেশি কর্মী নিয়োগ শুরু

৮

ইরান যুদ্ধে ‘গুরুতর ব্যর্থতা’ স্বীকার জেডি ভ্যান্সের

৯

ক্যালিফোর্নিয়ায় বিধ্বংসী দাবানল, পুড়ল শত শত একর জমি

১০

প্রশাসনে বড় রদবদল: সাত সচিবের দপ্তর বদল

১১

পুলিশ প্রশাসনে রদবদল: ১১ ঊর্ধ্বতন কর্মকর্তার বদলি

১২

শারদীয় দুর্গোৎসব উপলক্ষে বন্দরে ‘বাংলাদেশ সনাতন সংঘ’র গীতা দান

১৩

বাপার সিদ্ধিরগঞ্জ আঞ্চলিক সমন্বয় কমিটি গঠন

১৪

ইউরিয়া সার কারখানা স্কুল এন্ড কলেজের পুনর্মিলনী-২০২৬: অনলাইন রেজিস্ট্রেশন শুরু

১৫

বিরোধীরা না থাকলেও বাস্তবায়িত হবে ‘জুলাই সনদ’ স্বরাষ্ট্রমন্ত্রী

১৬

বিএনপির মুখে জুলাই, অন্তরে আওয়ামী লীগ : হাসনাত আবদুল্লাহ

১৭

এখন কেমন আছেন ড. মুহাম্মদ ইউনূস, যা জানালেন সফরসঙ্গী

১৮

ইতালিতে কর্মী নিতে ঢাকায় বিশেষ আয়োজন, কবে— সরকারকে জানালেন রাষ্ট্রদূত

১৯

ইসরাইলের সহায়তার প্রস্তাবে যা জানালেন সৌদি যুবরাজ

২০