admim
২০ মে ২০২৫, ৪:৪৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

পাওয়ার অব অ্যাটর্নি দিয়ে সম্পত্তি স্থানান্তরের চেষ্টা আজিজ খানের

নিজস্ব প্রতিবেদক : সামিট গ্রুপের চেয়ারম্যান মুহাম্মদ আজিজ খান ও তার পরিবারের সদস্যদের বাংলাদেশে থাকা স্থাবর সম্পদের মালিকানা হস্তান্তর করতে পাওয়ার অব অ্যাটর্নি দেওয়া মো. আবুল কালাম আজাদের জাতীয় পরিচয়পত্র ব্লক ও বিদেশ গমনে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত।

মঙ্গলবার (২০ মে) ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ মো. জাকির হোসেন গালিবের আদালত দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন। দুদকের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

এদিন দুদকের পক্ষে সংস্থাটির উপপরিচালক মো. আলমগীর হোসেন ওই ব্যক্তির এনআইডি ব্লক এবং দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করেন।

আবেদনে বলা হয়, সামিট গ্রুপ এবং স্বার্থসংশ্লিষ্ট প্রতিষ্ঠানের ঘুষ-দুর্নীতির মাধ্যমে অবৈধ সম্পদ অর্জন ও মানিলন্ডারিংয়ের মাধ্যমে কোটি কোটি টাকা বিদেশে পাচারের অভিযোগ অনুসন্ধানাধীন রয়েছে। অনুসন্ধানকালে বিশ্বস্তসূত্রে জানা যায়, সামিট গ্রুপের চেয়ারম্যান মুহাম্মদ আজিজ খান এবং তার পরিবারের কয়েকজন সদস্য বাংলাদেশে থাকা তাদের নামীয় স্থাবর বা অস্থাবর সম্পদের মালিকানা নিম্নোক্ত ব্যক্তির (আবুল কালাম আজাদ) মাধ্যমে হস্তান্তরের নিমিত্ত তাকে পাওয়ার অব অ্যাটর্নি দিয়েছেন। ওই ব্যক্তি পাওয়ার অব অ্যাটর্নি মূলে সামিট গ্রুপের চেয়ারম্যান মুহাম্মদ আজিজ খান এবং তার পরিবারের সদস্যদের নামীয় স্থাবর বা অস্থাবর সম্পদ অন্যত্র হস্তান্তর বা স্থানান্তরের পাঁয়তারা করছেন। এ ছাড়া, তার একাধিক পাসপোর্ট ব্যবহার করে দেশে-বিদেশে অভিযোগসংশ্লিষ্ট ব্যক্তিদের বিভিন্ন অপরাধমূলক কাজকর্মের আলামত নষ্ট করার অপচেষ্টা চালাচ্ছেন।

এ অবস্থায় অভিযোগসংশ্লিষ্ট ব্যক্তি মুহাম্মদ আজিজ খান এবং তার পরিবারের সদস্যদের নামীয় স্থাবর, অস্থাবর সম্পদ অন্যত্র হস্তান্তর, স্থানান্তর রোধকল্পে এবং তাদের অপরাধমূলক কাজের আলামত রক্ষার জন্য তার জাতীয় পরিচয়পত্র স্থগিত বা ব্লক করা ও বিদেশগমন রহিতকরণ একান্ত প্রয়োজন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিভ্রান্তি ছড়িয়ে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা চলছে: প্রধানমন্ত্রী

এক বছরের মধ্যে বদলে যাবে পুঁজিবাজার: বিএসইসি চেয়ারম্যান

বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ : জাতিসংঘ

সালাম তালুকদারের রাজনীতি ছিল কেবলই মানুষের জন্য: স্মরণসভায় বক্তারা

ঢাকায় যাত্রা শুরু করলো বাংলাদেশ জার্নালিস্ট প্রটেক্ট কমিটি

র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান

খার্গ দ্বীপ ‘উড়িয়ে দেওয়া হচ্ছে’ দাবি ট্রাম্পের, সঙ্গে দেওয়া ভিডিওটি এআই!

মুম্বাই বিমানবন্দরে ১১ কোটি রুপির স্বর্ণ পাচার, ৫ বাংলাদেশিসহ গ্রেফতার ৬

আরও বোয়িং কিনবে বাংলাদেশ, চুক্তিকে ‘অসাধারণ’ বললেন সার্জিও গোর

দেশে স্বর্ণের দামে ফের বড় পতন

১০

দুই মিনিটের ব্যবধানে দু’বার ভূমিকম্পে কাঁপল কোস্টারিকা

১১

কফি উইথ করণে সবচেয়ে বড় আকর্ষণ সালমান, অতিথির তালিকায় আর কে?

১২

দিল্লিতে বিরিয়ানিতে লবণ বেশি দেওয়ার অভিযোগে হোটেলকর্মীকে ছুরিকাঘাত, গ্রেফতার ২

১৩

নিত্যপণ্যের বাজার স্থিতিশীল রাখতে ৮ হাজার কোটি টাকার পণ্য কিনবে টিসিবি

১৪

দেশে স্বর্ণের দাম আরও বাড়ল

১৫

ক্যারিয়ারের সবচেয়ে বাজে রেকর্ডের সামনে মেসি

১৬

নতুন ক্লাবে এবার নায়ক সালাহ

১৭

শাহরুখকে নিয়ে প্রামাণ্যচিত্র বানাতে চান অস্কারজয়ী নির্মাতা কেভিন

১৮

শিলিগুড়ির ‘চিকেনস নেক’র সুরক্ষায় প্রশিক্ষিত স্বেচ্ছাসেবক

১৯

নিখোঁজের ১২ ঘণ্টা পর পুকুরে ভেসে উঠল দুই শিশুর মরদেহ

২০